খুঁজুন
সোমবার, ৮ জুন, ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সেনবাগে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

পাবলিক বাংলা :
প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ণ
সেনবাগে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

মো: ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন), নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব উপজেলার ডমুরুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ থেকে ৫ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক।
ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মিয়া মো: ইলিয়াস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোক্তার হোসেন ইকবাল, জেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন বাবলু,সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন,উপজেলা মহিলা দলের আহবায়ক সুফিয়া আক্তার মনি, ডমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল, পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন,ইউনিয়ন বিএনপি নেতা ওমর ফারুক, ইউনিয়ন যুবদলের আহবায়ক জিয়াউল হক জিয়া,সদস্য সচিব সাদ্দাম হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জালাল আহমেদ সোহাগ, আলী হোসেন,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাহারুল আমিন সুমন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ শেষে বেগম খালেদা জিয়ার মাগফিরাত ও জান্নাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়।
এর আগে সকালে উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়ন ও বিকেলে ৪নং কাদরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফিরাত ও জান্নাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জনাব জয়নুল আবদিন ফারুক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন বেগম খালেদা জিয়া এমন এক দেশ প্রেমিক ছিলেন, যেখানে তিনি নিজের জীবন,সন্তানের মায়া সব তুচ্ছ করে দেশের জন্য,গনতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন।
দেশের মানুষ তাকে কতটা ভালোবাসেন তার জানাযা একটা বাস্তব প্রমাণ, আল্লাহ এই মহিয়সী নারীকে জান্নাত দান করুন।
এ সময় তিনি প্রিয় নেত্রীর প্রতি সম্মান দেখিয়ে সব ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সকল কে ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ জানান।
এদিকে বাদ মাগরিব সেনবাগ উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে সেনবাগ উপজেলা ও পৌর ছাত্রদল।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মো:সানা উল্যাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থীমা।

সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

“জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা” এবারের মুল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসুচী পালনের মধ্যে দিয়ে গত ৫ জুন শুক্রবার সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।

ডাসকো ফাউন্ডেশন থ্রাইভ প্রকল্পের আয়োজনে উপজেলার গোয়ালা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত কর্মসুচীর শুরুতে এ দিন সকাল ৯টায় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান এর নেতৃত্বে পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন থ্রাইভ প্রকল্পের কর্মকর্তা ফারহানা ঊর্মি, জাহাঙ্গীর আলম, নাসরিন আক্তার সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সদস্যগণ।

কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার

 

বিশ্বকাপকে সামনে রেখে কুড়িগ্রাম জেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে সূর্য তরুণ ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে এ ম্যাচের আয়োজন করা হয়।

খেলায় আর্জেন্টিনা সমর্থকদের ২-০ গোলে পরাজিত করে ব্রাজিল সমর্থকরা জয়লাভ করে। ম্যাচের প্রথমার্ধে রাজু আহমেদের করা একমাত্র গোলে এগিয়ে যায় ব্রাজিল সমর্থকরা। প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা দল।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলামের দুর্দান্ত শটে আরও একটি গোল হলে ব্যবধান দাঁড়ায় ২-০। নির্ধারিত সময়ের খেলায় আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই জয় নিশ্চিত করে ব্রাজিল সমর্থকরা।

খেলাটি উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫শতাধিক দর্শক মাঠে ভিড় জমান। খেলায় প্রতিটি আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রিয় দলের জার্সি পরে অনেক সমর্থক মাঠে উপস্থিত হয়ে নিজ নিজ দলের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

খেলা দেখতে আসা কয়েকজন দর্শক জানান, “বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করে। এই ধরনের আয়োজন আমাদের জন্য বাড়তি আনন্দের সুযোগ তৈরি করে।”

অন্যদিকে ব্রাজিল সমর্থক এক দর্শক বলেন, “আজকের জয়ে আমরা অনেক খুশি। এভাবে আমরা এবার বিশ্বকাপেও জয়লাভ করবো।

আর্জেন্টিনা সমর্থকরা পরাজিত হলেও তারা খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, “হার-জিত থাকবেই, তবে খেলাটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আয়োজকরা জানান, বিশ্বকাপকে ঘিরে দেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থক। খেলাধুলার মাধ্যমে আনন্দ ও সম্প্রীতি ছড়িয়ে দিতে এমন আয়োজন করা হয়েছে।

ইসলামপুরের চরগোয়ালিনীতে চেয়ারম্যান পদে লড়বেন রুবেল ইসলাম, গড়তে চান আধুনিক ইউনিয়ন

মোঃহোসন শাহ্‌ ফকির ইসলামপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
ইসলামপুরের চরগোয়ালিনীতে চেয়ারম্যান পদে লড়বেন রুবেল ইসলাম, গড়তে চান আধুনিক ইউনিয়ন

 

জামালপুরের ইসলামপুর উপজেলার ১২ নম্বর চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মোঃ রুবেল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তার প্রার্থিতার ঘোষণা দেন।

মোঃ রুবেল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং ১২ নম্বর চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, মরহুম শাহ আলী মোল্লার সুযোগ্য পুত্র। তিনি বলেন, তার পিতা দীর্ঘ ১৮ বছর জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ধারণ করে সততা, নিষ্ঠা ও জনসেবার মনোভাব নিয়ে রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। পিতার সেই আদর্শ ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় থেকেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রার্থিতা ঘোষণাকালে রুবেল ইসলাম বলেন, “আমাদের প্রিয় নেতা ও ইসলামপুরের অভিভাবক আলহাজ সুলতান মাহমুদ বাবু মহোদয়ের দিকনির্দেশনায় আমি ১২ নম্বর চরগোয়ালিনী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, ইসলামপুর উপজেলায় যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে, নির্বাচিত হলে সেই উন্নয়নের সুফল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পৌঁছে দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রুবেল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভের জন্য চরগোয়ালিনী ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এলাকার জনগণ তাকে তাদের মূল্যবান ভোট দিয়ে সেবার সুযোগ প্রদান করবেন।

সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার ইসলামপুরের চরগোয়ালিনীতে চেয়ারম্যান পদে লড়বেন রুবেল ইসলাম, গড়তে চান আধুনিক ইউনিয়ন ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক রাজারহাটে মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি করে রাখে সন্তান