অনিল লিও কস্তা উপজেলা বিএনপি’র সদস্য নির্বাচিত

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ পৌর সভা ও উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে খ্রীষ্টান সম্প্রদায়ের মধ্য হতে অনিল লিও কস্তা একমাত্র সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ জুন) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, যুগ্ম আহবায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
মাষ্টার হুমায়ুন কবিরকে আহ্বায়ক ও খালেকুজ্জামান বাবলুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং মো. হোসেন আরমানকে আহ্বায়ক ও ইব্রাহীম প্রধানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি কালীগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
অনিল লিও কস্তা বিগত সময়ে উপজেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক, তুমলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি’র সহ-সাহিত্য সম্পাদক এবং গাজীপুর জেলা শাখার বিএনপি’র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি পদে দায়িত্ব পালন করেন।
অনিল লিও কস্তা মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড এর ২০১২-২০১৮ সাল পর্যন্ত নির্বাচিত ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তুমিলিয়া মিশন কেন্দ্রীয় যুব সংগঠন জাগরণী সংঘের দুই-দুই বার সভাপতি এবং তুমিলিয়া ক্রেডিটের সাবেক ডিরেক্টরের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিষ্টান কো-অপারেটিভ লিঃ (কাককো) ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ খ্রিষ্টান ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং কালীগঞ্জ জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
অনিল লিও কস্তা উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিন ভাদার্তীর যোসেফ কস্তার পূত্র। তিনি এক পূত্র সন্তানের জনক।
অনিল লিও কস্তা এক সাক্ষাতকারে প্রতিবেদককে বলেন, আমাকে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত করায় জেলা বিএনপি’র আহবায়ক সাবেক সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলনসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দেশ ও দলের স্বার্থে তৃণমূল পর্যায়ে বিএনপি’র কার্যক্রমকে আরো সুসংহত ও শক্তিশালী করতে আজীবন কাজ করে যাব।
কালীগঞ্জ,গাজীপুর
১৬/অনিল লিও কস্তা উপজেলা বিএনপি’র সদস্য নির্বাচিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ পৌর সভা ও উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে খ্রীষ্টান সম্প্রদায়ের মধ্য হতে অনিল লিও কস্তা একমাত্র সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ জুন) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, যুগ্ম আহবায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
মাষ্টার হুমায়ুন কবিরকে আহ্বায়ক ও খালেকুজ্জামান বাবলুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং মো. হোসেন আরমানকে আহ্বায়ক ও ইব্রাহীম প্রধানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি কালীগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
অনিল লিও কস্তা বিগত সময়ে উপজেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক, তুমলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি’র সহ-সাহিত্য সম্পাদক এবং গাজীপুর জেলা শাখার বিএনপি’র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি পদে দায়িত্ব পালন করেন।
অনিল লিও কস্তা মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড এর ২০১২-২০১৮ সাল পর্যন্ত নির্বাচিত ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তুমিলিয়া মিশন কেন্দ্রীয় যুব সংগঠন জাগরণী সংঘের দুই-দুই বার সভাপতি এবং তুমিলিয়া ক্রেডিটের সাবেক ডিরেক্টরের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিষ্টান কো-অপারেটিভ লিঃ (কাককো) ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ খ্রিষ্টান ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং কালীগঞ্জ জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
অনিল লিও কস্তা উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিন ভাদার্তীর যোসেফ কস্তার পূত্র। তিনি এক পূত্র সন্তানের জনক।
অনিল লিও কস্তা এক সাক্ষাতকারে প্রতিবেদককে বলেন, আমাকে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত করায় জেলা বিএনপি’র আহবায়ক সাবেক সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলনসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দেশ ও দলের স্বার্থে তৃণমূল পর্যায়ে বিএনপি’র কার্যক্রমকে আরো সুসংহত ও শক্তিশালী করতে আজীবন কাজ করে যাব।

আপনার মতামত লিখুন