খুঁজুন
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ, ১৪৩৩

জামায়াতের ফ্রি মডেকিলে ক্যাম্প

পহেলা বৈশাখ(১৪৩২) উৎযাপনে কালীগঞ্জে জামায়াতের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

কালিগঞ্জ থেকে :
প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১:৫০ অপরাহ্ণ
পহেলা বৈশাখ(১৪৩২) উৎযাপনে কালীগঞ্জে জামায়াতের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতনিধিঃ পহেলা বৈশাখ বা বাংলা নবর্বষ ১৪৩২ উপলক্ষে গাজীপুররে কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পিং করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আগামী সোমবার (১৪ এপ্রলি) বাংলা নবর্বষ ১৪৩২ উপলক্ষে সকাল থকেে বিকেল র্পযন্ত কালীগঞ্জ-পুবাইল-বাড়িয়া উন্নয়ণ ফোরামের ব্যবস্থাপনায় এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডএিফ) গাজীপুর মহানগররে সহযোগতিায় উপজলোর বক্তারপুর ইউনিয়নের ফুলদীর জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করা হবে।
বিশেষজ্ঞ ডাক্তাররে সমন্বয়ে মেডিকেল ক্যাম্পিংয়ের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে সকল শ্রণেীর জনসাধারণকে। চিকিৎসা সেবায় থাকছে ফ্রি চিকিৎসা, ফ্রি ব্লাড গ্রোপিং ফ্রি ডায়াবেটিস টেস্ট ,শিশুেদের চিকিৎসা, গাইনী, বাত-ব্যাথার চিকিৎসা, র্চম ও যৌন চিকিৎসা, গেষ্ট্রোএন্টারোলজি চিকিৎসা সেবা এবং ফ্রি ঔষধ বিতরণ করা হব। এ সময় এগার জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগীদরে চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানয়িছেে র্কতৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধন করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো.খায়রুল হাসান। সভাপতত্বি করবনে উপজলো জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসান।

মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে শুভ উদ্বোধন হলো প্রবাসী টিউলিপ প্রিন্টিং প্রেস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে শুভ উদ্বোধন হলো প্রবাসী টিউলিপ প্রিন্টিং প্রেস

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে প্রবাসী টিউলিপ প্রিন্টিং প্রেস শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় বালিজুড়ী বাজারে অবস্থিত প্রবাসী টিউলিপ প্রিন্টিং প্রেস শুভ উদ্বোধন করা হয়। ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা নুরুল আমিন, মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর উপদেষ্টা সদস্য শাহজাহান সিরাজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এমডি মামুন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর সহ সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক সাহিদ রানা। এ সময় প্রবাসী টিউলিপ প্রিন্টিং প্রেস এর স্বত্বাধিকারী মোঃ কাউছার আহমেদ, তার পিতা নুরুল ইসলাম সহ বিভিন্ন অতিথিবৃন্দ এবং প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি রিয়াজুল ইসলাম রুবেল সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ব্যবসার সফলতা কামনায় দোয়া করা হয়।

চরপুটিমারী ও চরগোয়ালিনী ইউনিয়নের যৌথ উদ্যোগে ১০১ হাত বাইছেল নৌকা পানিতে ভাসলো

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
চরপুটিমারী ও চরগোয়ালিনী ইউনিয়নের যৌথ উদ্যোগে ১০১ হাত বাইছেল নৌকা পানিতে ভাসলো

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ও চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর ও সাজালের চর এলাকার যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী ১০১ হাত আনন্দতরী বাইছেল নৌকা আনুষ্ঠানিকভাবে পানিতে ভাসানো হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০১ হাত আনন্দতরী বাইছেল নৌকা পানিতে ভাসানোর শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।

এ সময় দুই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নৌকাবাইচপ্রেমী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ১০১ হাত দীর্ঘ বাইছেল নৌকা পানিতে ভাসানোর মাধ্যমে এলাকার ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের মধ্যে গ্রামীণ সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি হবে। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে এলাকার সুনাম আরও বৃদ্ধি পাবে।

প্রধান অতিথি হামিদুর রহমান মলিন বলেন, “নৌকাবাইচ শুধু একটি খেলা নয়, এটি বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। চরাঞ্চলের এই ঐতিহ্যকে ধরে রাখতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। চরপুটিমারী ও চরগোয়ালিনী ইউনিয়নের মানুষের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি সবসময় পাশে থাকব।”

নৌকাটি পানিতে ভাসানোর সময় উৎসুক জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয়দের উচ্ছ্বাস ও করতালির মধ্য দিয়ে নৌকাটির শুভ যাত্রা শুরু হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতে বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে নৌকাটি প্রস্তুত করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আলী আকবর, সিরাজ মেম্বার, রমজান আলী, ১১নং চরপুটিমারী ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল্লাহ বেপারী, বিএনপি নেতা জয়নাল আবেদীন, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম লেবু ইসলাম, সাধারণ সম্পাদক নুরনবীসহ চরপুটিমারী ও চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় শলিয়া উচ্চ বিদ্যালয়ে বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১ টায় শলিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘‘জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের প্রভাব” বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং “অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়নই দায়ী” বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম, ইউনিট ম্যানেজার আব্দুর রউফ মিলন, সহকারী শিক্ষক মো: সাজেদুর রহমান, মো: মামুনুর রশীদ, অনামিকা কর্মকার, বিদ্যালয়ের স্টুডেন্ট ফোরামের সদস্যগণ ও স্কুলের শতাধিক ছাত্র-ছাত্রীগণ।
অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের এ্যাডভোকেসী ফ্যাসিলিটেটর গোলাম রাব্বানী।
শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারীদের সকলকে পুরস্কার তুলে দেওয়া হয়।

মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে শুভ উদ্বোধন হলো প্রবাসী টিউলিপ প্রিন্টিং প্রেস চরপুটিমারী ও চরগোয়ালিনী ইউনিয়নের যৌথ উদ্যোগে ১০১ হাত বাইছেল নৌকা পানিতে ভাসলো আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কয়রার ১ নং আমাদী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে প্রফেসর আবুল কালাম আজাদকে দেখতে চান এলাকাবাসী কলাপাড়ার শিক্ষার্থীদের সংগঠন ‘পায়রা’র নতুন কমিটি ঘোষণা, সভাপতি রফিকুল ও সম্পাদক দ্বীপ ঢালী