খুঁজুন
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র, ১৪৩৩

বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে কাজী আবুল বাশার

ইতালি বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে কাজী আবুল বাশার

মিনহাজ হোসেন, ইটালী থেকে :
প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
ইতালি বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে কাজী আবুল বাশার

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:দীর্ঘ ৯ বৎসর পর বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ইতালির নেতাকর্মীরা দেখছেন নতুন নেতৃত্বের স্বপ্ন।

গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল কবির রিজভী’র‌ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন‌ এর মাধ্যমে পাঠানো বিবৃতিতে ফ্রান্স, জার্মান ও ইতালি কমিটি বিলুপ্ত ঘোষণা করায় করা হলে এখন স্যোসাল মিডিয়ায় তৃনমূল নেতাকর্মীদের প্রার্থীতা যাচাই দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা।

ইতালি বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বিশেষ এক জরিপে দেখা যায় রয়েছেন কুমিল্লা সদরের কৃতি সন্তান কাজী আবুল বাশার।

যিনি ১৯৯৮ সাল থেকে এখনো পর্যন্ত দেশে ও প্রবাসে বিএনপির একনিষ্ঠ একজন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছেন। বিএনপির দূর্দিনের কান্ডারী কাজী আবুল বাশার তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তিনি ইতালিতেও রোম মহানগর বিএনপি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। পরে ইতালি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে ইতালিতে অবস্থানরত বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের চাওয়া পাওয়া কাজী আবুল বাশার হবেন ইতালি বিএনপি’র সুযোগ্য সাধারণ সম্পাদক।

তিনি প্রথম কুমিল্লা সদরে ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু করেন ছাত্র রাজনীতি। একজন সক্রিয় কর্মী হিসেবে পরে যুবদল সহ ইতালিতে বিএনপি কেন্দ্রীয় কমিটিতে কাজ করার সুযোগ পান।

দীর্ঘ রাজনৈতিক জীবনে রয়েছে তার অনেক ত্যাগের ইতিহাস। তিনি বর্তমানে ইতালি রোম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও ইতালি বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইতিমধ্যে তিনি ইতালিতে রোম মহানগর বিএনপির ৮টি শাখা কমিটির অনুমোদন করে দিয়েছেন। এছাড়া রয়েছে তার শত শত হাজার হাজার কর্মী। সম্প্রতি তিনি রোম মহানগর বিএনপির আয়োজনে ইতালিতে এই প্রথম মহিলাদের কে নিয়ে একটি কর্মী সমাবেশেরও আয়োজন করেন।

কাজী আবুল বাশার স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন আন্দোলনে ইতালিথে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। আওয়ামীলীগ ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের সন্ত্রাসীদের রুখে দিতে আন্দোলন সংগ্রাম করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ইতালি বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা ও তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন ইতালি বিএনপির সাংগঠনিক তৎপরতা আরো সুসংগঠিত ও গতিশীল করতে দুঃসময়ে একজন ত্যাগী নেতা ও রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে কাজী আবুল বাশার ইতালি বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান বলে তারা জানিয়েছেন।

এদিকে তার‌‌ সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন: প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্নকে বাস্তবায়ন করতে তারুণ্যের অহংকার তারেক রহমান ও গনতন্ত্রের প্রতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ দিয়ে বাংলাদেশকে বৈপ্লবিক পরিবর্তন ও গনতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। দেশের এই ক্রান্তিলগ্নে গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও তৃনমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিতে এবং সংগঠনকে সঠিক রাজনৈতিক চর্চা সহ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এবারের ইতালি বিএনপিতে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করবেন বলে আমি বিশ্বাস করি।

এসময় তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলেন আমি ইতালি বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলে নগ্ন গ্রুপিং মুক্ত রাজনীতি বন্ধ সহ তৃনমূলের সকলের সহযোগিতা নিয়ে সকল নেতাকর্মীদের নিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ।

মাদারগঞ্জে ক্যাসিনো সম্রাট রাফি’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
মাদারগঞ্জে ক্যাসিনো সম্রাট রাফি’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

জামালপুরের মাদারগঞ্জে ক্যাসিনো সম্রাট রাফি’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড়ে মানববন্ধন এবং পৌর বাস টার্মিনাল থেকে থানা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মাদক ব্যবসায়ী এবং মাদারগঞ্জের ক্যাসিনো সম্রাট,কুখ্যাত সন্ত্রাসী ‘র বিচারের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তব্য রাখেন বজলুর রশিদ সরকার, থানামোড় ব্যবসায়ী ফোরাম নেতা ফারুক আহমেদ, জুয়েল মন্ডল,শাকিল, জাহানারা বেগম সহ অনেকে।

বক্তারা মাদক ও ক্যাসিনো সম্রাট রাফি কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

মাদারগঞ্জে রুপসী নামে নারীকে গলায় উড়না পেচিঁয়ে হত্যা- ধারণা পুলিশের’ সেচপাম্প থেকে মরদেহ উদ্ধার 

মোহাম্মদ আলী জিন্নাহ  জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
মাদারগঞ্জে রুপসী নামে নারীকে গলায় উড়না পেচিঁয়ে হত্যা- ধারণা পুলিশের’ সেচপাম্প থেকে মরদেহ উদ্ধার 

জামালপুরের মাদারগঞ্জে সেচপাম্প থেকে রুপসী নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ এলাকার আব্দুল হান্নান এর সেচপাম্প এর ভিতর নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে রুপসী আক্তার (১৬)।  ঘটনাস্থল পরিদর্শন করে মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভুঞা ও অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায় সহ সঙ্গীয় ফোর্স।

স্থানীয়রা জানান ঘোনাপাড়া এলাকার হান্নানের মোটরচালিত সেচপাম্পের ভিতর এক নারীর মরদেহ দেখে এক কৃষক।  সে তার জমিতে সার বুনতে এসে সেচপাম্পের ভিতরে মরদেহ দেখে।

স্থানীয় আব্দুর রশিদ জানান সকালে জানতে পারি সেচপাম্প ঘরে নারীর মরদেহ। সেখানে কয়েকজনের সাথে  এসে দেখি মোটরচালিত সেচপাম্পে নারীর মরদেহ।  কয়েকজন চিনতে পেরে বলে এটা ছাইর উদ্দিনের মেয়ে রুপসী।  আমি বিষয়টি থানায় অবগত করি থানা থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের বাবা ছাইরউদ্দিন জানান গতকাল রাত সাড়ে ৯ টা থেকে বাড়ী থেকে নিখোঁজ। আমরা খোঁজাখুজি করেছি পায়নি।  ভাবছিলাম রাগ করে হয়তো কোন আত্মীয়ের বাড়ীতে গিয়ে আছে আসবেই।   সকালে জানতে পারি সেচপাম্প ঘরে আমার মেয়ের মরদেহ। শোনার পরেই আমার পায়ের নিচে মাটি নেই।

মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভুঞা জানান চরপাকেরদহের ঘোনাপাড়া এলাকার মোটরচালিত সেচপাম্প ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা হত্যা।  মরদেহ সুরতহাল করে মর্গে পাঠানো হবে। মামলা পক্রিয়াধীন আছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরে চার হত্যা হত্যাকাণ্ডের আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছেন রংপুর আইনজীবী সমিতি

রিয়াজুল হক সাগর, রংপুর
প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
রংপুরে চার হত্যা হত্যাকাণ্ডের আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছেন রংপুর আইনজীবী সমিতি

অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় আসামীদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছেন রংপুর আইনজীবী সমিতি।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় আইনজীবী সমিতি ভবন চার হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আইনজীবী সমিতির পক্ষে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন।

তিনি বলেন, রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনকে হত্যার ঘটনাটি নিকৃষ্টতম ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কয়েকজন সরকারি আইনজীবীসহ রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসককে সাথে নিয়ে ঘটনাস্থল ইতিমধ্যে পরিদর্শন করেছি।আমরা আইনজীবী সমিতির পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের কে বলতে চাই, আপনাদের পাশেই রয়েছি । আইনগত সব ধরণের সহায়তা আইনজীবী সমিতির পক্ষ থেকে দেওয়া হবে।

তিনি আরো বলেন, রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজনের লাশ উদ্ধারের পর পুলিশ দুইজনকে আটক করেছে এবং তাদের দেওয়া তথ্য মতে লুণ্ঠিত গহনা উদ্ধার হয়েছে। আটক দুইজন ইতিমধ্যে ১৬৪ ধারায় আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পুলিশি তৎপরতা, সাংবাদিকগণের সহযোগিতায় এখন পর্যন্ত পুলিশের তদন্ত এবং কার্যক্রম সঠিক পথেই আছে বলে আমরা মনে করছি।

রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, এই হত্যাকান্ড নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের গুজব ও গল্প সাজিয়ে প্রচার করছেন। কেউ কেউ এটাকে রাজনৈতিক করনের প্রচারণা চালানোর চেষ্টা করছেন। আইনজীবী সমিতির পক্ষ থেকে অনুরোধ এই হত্যাকান্ড নিয়ে কেউ রাজনীতি করবেন না। কোন প্রকার গুজব ছড়াবেন না।

তিনি বলেন, আইনজীবী সমিতির সদস্যদের আলোচনা সাপেক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় আসামীদের পক্ষে আইনি লড়াই না করার সিদ্ধান্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে রয়েছি এবং তাদের সবধরনের আইনি লড়াইয়ে আমরা তাদের পাশে আছি। এসময় তিনি এই হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান।

এসময় রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর আইনজীবী সমিতির অ্যাডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব, জামায়াতের আইনজীবী এডভোকেট কাওছার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জে ক্যাসিনো সম্রাট রাফি'র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মাদারগঞ্জে রুপসী নামে নারীকে গলায় উড়না পেচিঁয়ে হত্যা- ধারণা পুলিশের' সেচপাম্প থেকে মরদেহ উদ্ধার  রংপুরে চার হত্যা হত্যাকাণ্ডের আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছেন রংপুর আইনজীবী সমিতি গাজীপুরের কালীগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুর খুন ৩ হাজার পিছ ইয়াবাসহ কালীগঞ্জের মাদক সম্রাট ঢাকায় গ্রেফতার।