খুঁজুন
সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাশের বেড়া ও গর্ত খুড়ে রাস্তা বন্ধের অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে

সিরাজুল ইসলাম-হাতীবান্ধা
প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ণ
বাশের বেড়া ও গর্ত খুড়ে রাস্তা বন্ধের অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেড়ে বসত ভিটার সামনে বাশের বেড়া ও গর্ত খুড়ে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে গ্রাম পুলিশ নুর ইসলাম বুলুর বিরুদ্ধে। এতে করে অবরুদ্ধ অবস্থায় দুটি পরিবারকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া যে কোন মূহুর্তে বাড়ির ছোট বাচ্চারা গর্তে পড়ে আহত হতে পারে এমন দুঃশ্চিন্তায় রয়েছে পরিবার দুটি।
এ ঘটনায় ভুক্তভোগী মতিয়ার রহমান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন। এর আগে শনিবার উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
অভিযুক্তরা হলেন, টংভাঙ্গা ইউপির ৯ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ নুৃর ইসলাম বুলু(৪০), জোবেদ আলী(৬০), জলিল(৬০), নুলু(৩৮) ও ছালাম(২৮)।
জানা গেছে, ভুক্তভোগী মতিয়ার রহমানদের সাথে অভিযুক্ত গ্রাম পুলিশ বুলুদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জেড়ে গত শনিবার দুপুরে বুলু ও তার লোকজন মতিয়ারের বাড়ির সামনে এসে বাশের খুটি ও বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেন। এমনকি বেশ কয়েকটি গর্ত খুড়ে রাখেন। এ সময় বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় মহিলারা এসে বাধা দিলে তাদের ভয় ভীতি দেখায়।
সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, বাড়ির সামনের উঠানে বেশ কয়েকটি গর্ত খোড়া আছে। আর তার সাথে বাশের খুটি পুতে বেড়া দেয়া হয়েছে। এতে করে ওই দুটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে আর তারা বাড়ি থেকে বের হতে পারছে না।
এ সময় ভুক্তভোগী মতিয়ার রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আমার দাদা ও বাবার সময় থেকে এখানে আমাদের বাড়ি। আমরাও বসবাস করে আসছি। ইতিমধ্যে অভিযুক্তরা আমাদের বসত ভিটা তাদের বলে দাবি করে আসছে। এ নিয়ে আমরা তাদের নিয়ে বসে সমাধান করতে চাইছি। তারা যদি জমি পেয়ে থাকে তাদের বুঝিয়ে দেয়া হবে। কিন্ত তারা সেই ধরনের কোন সমাধানে আসছে না। আমার ছোট ভাই ঢাকায় চাকুরি করে। আমিও শনিবার বাড়িতে ছিলাম না। বুলু ও তার লোকজন এসে বাড়ির সামনে বেড়া দিয়ে ও গর্ত খোড়া শুরু করে। বাড়ির মহিলারা বাধা দিলে তাদের লাঠি সোঠা নিয়ে ভয় দেখায়। আমরা এখন বাড়ি থেকে বের হতে পারছিনা। আমি থানায় অভিযোগ দিয়েছি। এই ঘটনার সঠিক বিচার চাই।
এ বিষয়ে ভুক্তভোগী মতিয়ারের ছোট ভাইয়ের স্ত্রী পারুল বলেন, বাড়িতে কোন পুরুষ মানুষ ছিলো না। তার জোড় পূর্বক এখানে এসে বাশের বেড়া ও গর্ত খুড়ে। আমরা নিষেধ করলে তেড়ে আসে। আমরা এখন বাড়ি থেকে বের হতে পারছিনা। সব চেয়ে বেশি ভয় হচ্ছে ছোট বাচ্ছাদের নিয়ে। তারা তো অবুঝ। হুট করে বাইরে বের হয়ে যদি গর্তে পড়ে হাত পা ভেঙ্গে আহত হয় তখন এর দায় কে নিবে।
এ বিষয়ে অভিযুক্ত গ্রাম পুলিশ নুর ইসলাম বুলু বলেন, আমি আমার জমিতে বেড়া ও গর্ত খুড়েছি। তাদের চলাচলের রাস্তা রয়েছে। আমি কেন তাদের রাস্তা বন্ধ করতে যাবো।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ

 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৫০) নামে এক গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নাজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (২৪ মে) সকালে ওই গৃহবধূ ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। এ সময় স্বজনরা তার কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে আদিতমারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত স্বপ্না বেগমের স্বজন শাহিনা খাতুন বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর স্বপ্নার ঘর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে কোনো উপায় না দেখে আমরা তার ঘরে প্রবেশ করি। এরপর সেখানে গিয়ে দেখি বিবস্ত্র অবস্থায় স্বপ্নার মরদেহ পড়ে আছে, এমনকি শোবার খাটটিও ভাঙা। আমাদের ধারণা, রাতে স্বপ্না বেগমকে দুর্বৃত্তরা গণধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত ও পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে কৃষককে হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) বিকেল জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে, শনিবার (২৩ মে) রংপুর জেলা পুলিশের আভিযানিক দল একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আটকরা হলো, গাইবান্ধা পলাশবাড়ি চকবালা গ্রামের জামিরুল ইসলাম (৩২), বাঁশকাটা গ্রামের নুরুল আমিন (৬৮), বেড়াডাংগা গ্রামের আমিরুল ইসলাম সরদার (৫৫), গোবিন্দগঞ্জ পুরন্দুর গ্রামের সবদুল আকন্দ ওরফে শামিম (৩৪), সাদুল্ল্যাপুর কাবিলপুর সোনাতলা গ্রামের আনিছুর রহমান (৪০), জয়পুরহাটের কালাই উপজেলার আমলাপুকুর গ্রামের আব্দুল জলিল (৩৮) ও বগুড়ার মোকামতলা এলাকার আব্দুল ওয়াহাব ওরফে শফিকুল।

পুলিশ সুপার জানান, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমান রাতে নিজের সেচঘরে বিএডিসি’র সেচ ট্রান্সমিটার পাহারা দিতেন। গত ৭ মে সকালে সেচঘর থেকে তার পা বাঁধা রক্তাত্ব মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা ট্রান্সমিটার চুরি করে মফিজার রহমানকে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হলে আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। শনিবার ডাকাত জামিরুলকে পীরগঞ্জের খেজমতপুর পশ্চিমপাড়াস্থ তার শ্বশুর বাড়ি থেকে, জলিলকে জয়পুরহাট বাসস্ট্যান্ড থেকে, শামিমকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের ভাড়া বাসা থেকে, শফিকুলকে বগুড়ার মোকামতলা থেকে, নুরুল আমিন, আমিরুল ও আনিছুরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এসপি মোজাম্মেল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসবাদে আসামিরা পুলিশের কাছে মফিজার রহমানকে হত্যাসহ ট্রান্সফর্মার চুরির কথা স্বীকার করেছেন। তাদের দেয়া তথ্যমতে, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, সিএনজি, ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি এবং তিনটি ট্রান্সফর্মারের ভিতরে থাকা তামার কয়েল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, কৃষক মফিজার রহমান হত্যাটি ছিল রহস্যজনক, চাঞ্চল্যকর ও ক্লুলেস। জেলা পুলিশের চৌকস আভিযানিক দল দ্রুততম সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার, চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চুরিতে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করেছে। সকল ধরনের অপরাধ নির্মূলে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশু’র মৃত্যু! উভয় পরিবারে শোকের মাতম

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশু’র মৃত্যু! উভয় পরিবারে শোকের মাতম

 

জামালপুরের মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশু’র মৃত্যু! হয়েছে।  শুক্রবার দুপুরে নদীর পানিতে ডুবে মারা যায় উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের  মহিষবাথান এলাকার রবিউল ইসলাম উরফে অবিজল এর মেয়ে লিজা আক্তার (১০) ।  সে মহিষবাথান বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।  বেলা আড়াই ঘটিকায় ১ নং চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার জুরসেদ মিয়ার ৩ বছর বয়সী ছেলে ইয়াসিন পানিতে ডুবে মারা যায়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে মহিষবাথান এলাকার রবিউল ইসলাম উরফে অবিজল তার এক ছেলে(১২) ও এক মেয়ে লিজা (১০)  কে নিয়ে বাড়ীর পশ্চিম পাশে ঝাড়কাটা নদীতে গোসল করতে গিয়ে দুপুরে নিখোঁজ হয় লিজা আক্তার (১০)।  খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে এবং প্রায় আধা ঘণ্টা পর অর্থাৎ বেলা পৌনে ৩ টায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

একই উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় ৩ বছর বয়সী শিশু ইয়াসিন (৩) বেলা আড়াই ঘটিকায়  নিজ বাড়ীর আঙ্গিনায় খেলছিল। দাদী বারান্দায় চাউল ঝারতে ছিলেন এমতাবস্থায় খেলতে খেলতে বাড়ীর নিচেই ডোবায় গড়ে পড়ে গিয়ে ডুবে মারা যায় শিশু ইয়াসিন। তার মৃত্যু নিশ্চিত করে তেঘরিয়া বাজারে একজন পল্লী চিকিৎসক।

এ ব্যাপারে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন সিদ্দিকুর রহমান জানান সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে গিয়ে আমরা ১৫/২০ মিনিটের মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন করি এবং পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করি।

মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিস রায় জানান খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উভয় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের প্রস্তূূতি নেয় পরিবার।

গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশু'র মৃত্যু! উভয় পরিবারে শোকের মাতম তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কড়া হুশিয়ারি সিংড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহের মেলা উদ্বোধন