নিজেস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মঙ্গলবার (১২ ডিসেম্বর ) গভীর রাতে মেঘনা টোল প্লাজা এলাকায় ফরেস্ট চেক পোস্ট স্টেশনে অবৈধভাবে পরিবহনকৃত মেহগনি গাছের বল্লিসহ ১টি গাড়ী জব্দ করা হয়।যার বাজার মূল্য প্রায় তিন লাক্ষ টাকা।
জানা যায়,অবৈধ গাছের গাড়িটি(ঢাকা মেট্রো ট ১৮-৩৭১৭)ঢাকা থেকে কুমিল্লা অভিমুখে যাওয়ার সময় ত্রিপল দিয়ে ঢাকা ছিলো গাড়িটি সন্দেহ হলে গাড়ী তল্লাশী করলে অবৈধ কাঠ পাওয়া যায়, কাঠের বৈধ কাগজপত্র দেখাতে না পারলে গাড়িটি জব্ধ করে সোনারগাঁও বন বিভাগের হেফাজতে নেয়া হয়।
সোনারগাঁও স্টেশনের কর্মকর্তা আব্দুল মুমিন বলেন সঙ্গীয় সহকর্মীদের নিয়ে নিয়মিত টহলকালীন সময় গাড়ীটি সন্দেহ হলে তল্লাশী করা হয় এবং কাঠের বৈধ কাগজপত্র চাওয়া হলে কোন প্রকার বন বিভাগের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বিধায় গাড়ি সহ অবৈধ কাঠ জব্দ করা হয় ।এ ব্যাপারে বন আদালতে নারায়ণগঞ্জে বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
হাকিমপুর হিলিতে কাঁকড়াপালি আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
আজ ২৯শে মে শুক্রবার সকাল ১১ টায় কাঁকড়াপালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার শুভ উদ্ভোধন করা হয়।
উপস্থিতি ছিলেন, সাবেক ২ং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেফতাহুল জান্নাত,আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মনিরুজ্জামান সোহেল, আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আজিজার রহমান, আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ডাবলু, হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নওশাদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল হক, প্রাইভেট শিক্ষক এমদাদুল হক, আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের সদস্য মোস্তাক আহমেদ ও সাখাওয়াত হোসেন উপস্থিতি ছিলেন।
আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আজিজার রহমান বলেন,আমরা দীর্ঘ ২০২২ সাল থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের জন্য বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা ও উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি, এর ধারাবাহিকতায় যুব সমাজের জন্য প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছি,যাতে তারা মাদকে অসক্ত না হতে পারে। তাদের জন্য আমরা আগামীতেও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করব,
ফুটবল খেলায় হলুদ দল সাদা দলকে ৩-০ গোলে পরাজিত করেন, পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৫০) নামে এক গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নাজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (২৪ মে) সকালে ওই গৃহবধূ ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। এ সময় স্বজনরা তার কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে আদিতমারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত স্বপ্না বেগমের স্বজন শাহিনা খাতুন বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর স্বপ্নার ঘর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে কোনো উপায় না দেখে আমরা তার ঘরে প্রবেশ করি। এরপর সেখানে গিয়ে দেখি বিবস্ত্র অবস্থায় স্বপ্নার মরদেহ পড়ে আছে, এমনকি শোবার খাটটিও ভাঙা। আমাদের ধারণা, রাতে স্বপ্না বেগমকে দুর্বৃত্তরা গণধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত ও পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
রংপুরের পীরগঞ্জে কৃষককে হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) বিকেল জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।
এরআগে, শনিবার (২৩ মে) রংপুর জেলা পুলিশের আভিযানিক দল একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আটকরা হলো, গাইবান্ধা পলাশবাড়ি চকবালা গ্রামের জামিরুল ইসলাম (৩২), বাঁশকাটা গ্রামের নুরুল আমিন (৬৮), বেড়াডাংগা গ্রামের আমিরুল ইসলাম সরদার (৫৫), গোবিন্দগঞ্জ পুরন্দুর গ্রামের সবদুল আকন্দ ওরফে শামিম (৩৪), সাদুল্ল্যাপুর কাবিলপুর সোনাতলা গ্রামের আনিছুর রহমান (৪০), জয়পুরহাটের কালাই উপজেলার আমলাপুকুর গ্রামের আব্দুল জলিল (৩৮) ও বগুড়ার মোকামতলা এলাকার আব্দুল ওয়াহাব ওরফে শফিকুল।
পুলিশ সুপার জানান, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমান রাতে নিজের সেচঘরে বিএডিসি’র সেচ ট্রান্সমিটার পাহারা দিতেন। গত ৭ মে সকালে সেচঘর থেকে তার পা বাঁধা রক্তাত্ব মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা ট্রান্সমিটার চুরি করে মফিজার রহমানকে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হলে আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। শনিবার ডাকাত জামিরুলকে পীরগঞ্জের খেজমতপুর পশ্চিমপাড়াস্থ তার শ্বশুর বাড়ি থেকে, জলিলকে জয়পুরহাট বাসস্ট্যান্ড থেকে, শামিমকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের ভাড়া বাসা থেকে, শফিকুলকে বগুড়ার মোকামতলা থেকে, নুরুল আমিন, আমিরুল ও আনিছুরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এসপি মোজাম্মেল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসবাদে আসামিরা পুলিশের কাছে মফিজার রহমানকে হত্যাসহ ট্রান্সফর্মার চুরির কথা স্বীকার করেছেন। তাদের দেয়া তথ্যমতে, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, সিএনজি, ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি এবং তিনটি ট্রান্সফর্মারের ভিতরে থাকা তামার কয়েল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, কৃষক মফিজার রহমান হত্যাটি ছিল রহস্যজনক, চাঞ্চল্যকর ও ক্লুলেস। জেলা পুলিশের চৌকস আভিযানিক দল দ্রুততম সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার, চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চুরিতে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করেছে। সকল ধরনের অপরাধ নির্মূলে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন