খুঁজুন
বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ়, ১৪৩৩

অর্থ ফেরত চেয়ে প্রশাসনের নোটিশ

কালীগঞ্জে টিআর-কাবিটার টাকা লুটপাটের মহারণ অর্থ ফেরত চেয়ে প্রশাসনের নোটিশ

গাজীপুর থেকে :
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৮:০০ অপরাহ্ণ
কালীগঞ্জে টিআর-কাবিটার টাকা লুটপাটের মহারণ অর্থ ফেরত চেয়ে প্রশাসনের নোটিশ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জে টিআর-কাবিটার প্রায় ১৫ লক্ষাধিক টাকা ফেরত চেয়ে আওয়ামীলীগ নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নোটিশ দিয়েছেন উপজেলা প্রশাসন। অভিযোগ রয়েছে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষন ও সংস্কার (টিআর-কাবিটা) প্রকল্প বাস্তবায়নের জন্য তৎকালীন আ’লীগ সরকার আ’লীগ নেতা ও দলীয় জনপ্রতিনিধিদের অগ্রিম অর্থ বরাদ্ধ দেয়। কিন্তু তারা প্রাপ্ত অর্থের বিপরিতে নিজ এলাকায় কোন প্রকল্পই বাস্তবায়ন করেননি তারা। তাই সমুদয় অর্থ ফেরত চেয়ে নোটিশ দেয় উপজেলা প্রশাসন।

গত ৫ আগস্ট আ’লীগ সরকারের পতনের পূর্বে আ’লীগ সরকারে থাকার সময় পেয়েছিলেন মাত্র ছয়-সাত মাস। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সরকারি অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে তৎকালীন সরকার দলীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের বিরুদ্ধে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায় (২০২৩-২৪) অর্থ বছরে টিআর এর আওতায় ৪৭৫ টি প্রকল্পে বরাদ্ধ ৩ কোটি ২৪ লক্ষ ৭৪ হাজার ৪৪৮ টাকা এবং কাবিটায় ১৫৬ টি প্রকল্পের অধিনে ২ কোটি ১০ লক্ষ ৩৪ হাজার ১৬২ টাকা। মোট বরাদ্ধের পরিমাণ ৫ কোটি ৩৫ লক্ষ ৮ হাজার ৬১০ টাকা। তার মাঝে ২৬টি প্রকল্পের কোন কাজ বাস্তবায়ন না করেই অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে আ’লীগ নেতা ও স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে।

সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে কথা বললে তারা বলেন, নেতা ও জনপ্রতিনিধিরা (টিআর-কাবিটার) সকল বরাদ্দই পেয়েছে সরকার দলীয় এমপি’র অনুগ্রহের কারনে। (টিআর-কাবিখা) প্রকল্পকে এমপি’র নেতা বাচিয়ে রাখার প্রকল্প নামেই অবহিত করেছেন তারা। কিন্তু সাবেক দুই এমপি’র এমন অনৈতিক কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন বর্তমান প্রশাসন। তবে টাকা ফেরতের নোটিশকে সাধারণ জনগন স্বাগত জানিয়েছেন বলে তারা জানান। জনশ্রতি রয়েছে ২০২৩-২৪ অর্থ বছরের টিআর ও কাবিটা খাতের জন্য বরাদ্ধকৃত অর্থ যার অর্ধেকই ঢুকেছে আ’লীগ নেতা ও স্থানীয় জনপ্রতিনিধির পকেটে।

অনুসন্ধানে জানা যায়, কোন প্রকার কাজ না করায় ২৬টি প্রকল্পের আওতায় প্রকল্প সভাপতিকে নোটিশ দেয় উপজেলা প্রশাসন। ফেরত চাওয়া অর্থের পরিমান ১৫ লক্ষ ২৬ হাজার ৭৫০ টাকা। সাবেক ইউএনও এস.এম ইমাম রাজী টুলু’র সাক্ষরিত ২০২৩-২৪ অর্থ বছরের গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষন ও সংস্কার (টিআর-কাবিটার) প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারী কোষাগারে জমা দেয়ার জন্য নোটিশ দেয়।

প্রকল্পের অধিনে বরাদ্ধ পাওয়া ৮১৬ নং স্মারকের বক্তারপুর ইউনিয়নের আটলাব এলাকার খুকি আক্তার বলেন দুই লাখ টাকার অনুকুলে প্রথম কিস্তি এক লক্ষ টাকা দিয়ে কাজ করে ফেলেছি। কাজ করার পরে চিঠি পেয়েছি। টাকা ফেরত দিব কিভাবে? আরেক প্রকল্প প্রাপ্তি ৮১২ নং স্মারকের জাঙ্গালিয়া ইউনিয়নের শহিদুল্লাহ শহিদ বলেন, কাজ করতে পারি নাই তাই সরকারী টাকা ফেরত দিয়ে দিব।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ বলেন, যারা ৩০ জুন ২০২৪ইং সময়ের মাঝে কাজ সম্পন্ন করতে পারে নাই তাদেরকেই অর্থ ফেরতের জন্য নোটিশ দেয়া হয়েছে। ইতোমধ্যে চার জন চালানের মাধ্যমে ব্যাংকে অর্থ জমা দিয়েছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, প্রকল্পের সরকারি টাকা আত্মসাত করার কোনো সুযোগ নেই। যারা সময়মত প্রকল্পের কাজ করেন নাই তাদেরকে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ ফেরত দেয়ার নোটিশ দেয়া হয়েছে। সরকারী অর্থ ফেরত না দিলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন

মো : হোসন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন ২০২৬-২৭ অর্থবছরের মোট ৩৯ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৫৩৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পৌর কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন।

বাজেট অধিবেশনে পৌর নিবার্হী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ক্রীড়া সম্পাদক সোহেল রানা খোকন, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, যুবনেতা এনামুল করিম ডেবিট, পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক হোসেন শাহ ফকির, মুনতাসির খান লোহানী সিয়ামসহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় পৌর সভার কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য বিভিন্ন নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।২৩.০৬.২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।

কুয়াকাটা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।

 

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২-৫_২৬) মাগরিব নামাজ বাদ কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব আবদুল আজিজ মুসল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব
মতিউর রহমান হাওলাদার।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় কুয়াকাটা পৌর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সকল ধরনের নৈরাজ্য প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ত্রিশাল থেকে-মোহাম্মদ সেলিম
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

 

ময়মনসিংহের ত্রিশালে প্রথম শ্রেণির পৌরসভায় ২০২৬/২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৭২৯ টাকার একটি প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে পৌরসভার প্রধান কর্মকর্তা। সোমবার-২২ জুন পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই বাজেট পেশ করেন ত্রিশাল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।ত্রিশাল পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিনের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফুল ইসলাম।বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গঠনে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন,ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিররোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।। ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিদ্যুৎ যেন সোনার হরিণ কখন আসে কখন যায় বলা মুশকিল