খুঁজুন
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র, ১৪৩৩

শিক্ষা কর্মকর্তার আব্দুল গফুরে বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ইসলামপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার আব্দুল গফুরে বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ইসলামপুর থেকে :
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ণ
ইসলামপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার আব্দুল গফুরে বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মোঃ হোসেন শাহ্ ফকির, জামালপুর : জামালপুরের ইসলামপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার আব্দুল গফুর খানের বিরুদ্ধে অর্থআত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করছেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা। এ নিয়ে প্রাথমিক শিক্ষা মন্ত্রনালয়ে অনিয়ম দুর্নীতির বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষকরা।

গত রোববার (১ডিসেম্বর) সকালে শিক্ষকেরা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পরীক্ষার প্রশ্ন নিতে গেলে কিছু শিক্ষক অনিয়ম নিয়ে প্রতিবাদ করেন। এসময় সাংবাদিকদের কাছে নানান অনিয়ম-দূর্নীতির বিষয়ে অভিযোগও করেন।

শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো অভিযোগ সূত্রে জানাযায়,  শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর ‘আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী বন্ধু ডিবির প্রধান হারুনের সাথে ঘনিষ্ঠতা থাকায় সব সময় শিক্ষকদের সাথে অসাদাচরণ ও স্বেচ্ছাচারিতা করেন। এ বছরের জুন মাস থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসাররের দায়িত্ব পালনের সময়ে ‘¯িøপ’ এর বরাদ্দ থেকে প্রতিটি বিদ্যালয়  থেকে এক  হাজার পাঁচ শত থেকে দুই হাজার টাকা হাতিয়ে নিত।

ক্ষুদ্র মেরামতের বরাদ্দের বিল থেকেও ৮ থেকে ১০ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন। এছাড়াও এবতেদায়ী মাদ্রাসার তথ্য আপডেট করে দিয়ে অবৈধভাবে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেন। গত ২৭ তারিখে সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর খানের নামে ৭ জন শিক্ষক স্বাক্ষর করে লিখিত অভিযোগ প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

সহকারী শিক্ষক সৈয়দ মাসুদুর রহমান বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময় ডিবি প্রধান হারুন তার বন্ধু, সেই পরিচয়ে তিনি প্রভাব দেখিয়ে শিক্ষকদের মাঝে ত্রাস সৃষ্টি করে আতংকে রাখতেন। সরকারি চাকরি বিধি অনুযায়ী একজন কর্মকর্তা ৩ বছরের অধিক কোন জায়গায় চাকুরি করার নিয়ম নেই। কিন্তু প্রভাবশালী ওই শিক্ষা অফিসার ক্ষমতার দাপট দেখিয়ে  একই কর্মস্থলে দীর্ঘ ১০ বছর যাবৎ কর্মরত রয়েছেন।

শিক্ষক বেলাল হোসেন বলেন, শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর শিক্ষকদের সাথে বিভিন্ন সময় খারাপ আচরণ করে থাকেন। পরীক্ষার প্রশ্ন নেওয়ার সময় টাকা দিলেও কোন রিসিভ দেওয়া হয় না। এছাড়াও  তিনি বিভিন্ন কাজে শিক্ষকদের কাছ থেকে অর্থ নিয়েছেন।

এ ব্যাপারে আব্দুল গফুর খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে যে সব অভিযোগ করছেন তা মিথ্যা। হঠাৎ আমার বিরুদ্ধে কিছু শিক্ষক যেসব অভিযোগ করেছে তা সম্পন্ন মনগড়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.তৌহিদুর রহমান বলেন, প্রাাথমিক শিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর খানের নামে অভিযোগ দিয়েছেন বলে শুনেছি।  আমার কাছে এখনও অভিযোগ পত্র আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামপুর জামালপুর।

মান্দায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
মান্দায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

নওগাঁর মান্দায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো রামদাসহ দেশীয় অস্ত্র এবং ৭০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চিহ্নিত দুই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামে আসামি আরমান আলীর বসতবাড়িতে মান্দা থানা-পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।

​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, কাঞ্চন গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. আরমান আলী (৩১) এবং মীরপুর গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে মোঃ আইজুল ইসলাম (৪২)।

​পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে রাত ১০টা ৩০ মিনিটে আরমান আলীর বাড়িতে প্রথম দফায় অভিযান চালিয়ে ৭০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধারসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাত ১০টা ৫৫ মিনিটে আরমানের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা (বাটসহ দৈর্ঘ্য ৬৯ সেমি) ও একটি চাইনিজ কুড়াল (এসএস পাইপের বাটসহ দৈর্ঘ্য ৩০ সেমি) জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা মাদক ব্যবসার পাশাপাশি এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। আটককৃত উভয়ের নামেই পূর্বে ৪ থেকে ৫টি করে মাদক মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে আরও ২-৩ জন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

​মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড এবং মাদক কারবারের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতে আমাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি।

মাহামুদুল হাসান রনি মাদারীপুর প্রতিনিধি,
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি।

 

আন্তর্জাতিক ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর ছোট ভাইর প্রাইভেট কারে অগ্নিসংযোগ।

টেকেরহাটে পীরের বাড়িতে গ্যারেজে রাখা প্রাইভেটকারে অগ্নিসংযোগ, ব্যাপক ক্ষয়ক্ষতি

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে গ্যারেজে রাখা একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় , ৬ সেপ্টম্বর ২০২৬, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টেকেরহাটের পীর সাহেব মরহুম দেলোয়ার হোসেন আনসারীর বাড়ির গ্যারেজে থাকা তার ছোট ছেলে আসাদ আনসারীর প্রাইভেটকারে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।

আসাদ আনসারী,আন্তর্জাতিক ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর ছোট ভাই।

আগুনে গাড়িটির বিভিন্ন অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারা এবং কী কারণে গাড়িটিতে অগ্নিসংযোগ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাতোয়ারা বেগমকে সভাপতি এবং সোনিয়া বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর মহিলা দলের সভাপতি হামিদা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল আজিজ মুসল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, নতুন কমিটির মাধ্যমে ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানো এবং দলীয় কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনির্বাচিত সভাপতি মাতোয়ারা বেগম ও সাধারণ সম্পাদক সোনিয়া বেগম দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, আগামী দিনে ওয়ার্ড পর্যায়ে মহিলা দলের কার্যক্রম আরও শক্তিশালী ও সক্রিয়ভাবে পরিচালনা করা হবে।

মান্দায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২ রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি। কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম কালীগঞ্জে পরিবার পরিকল্পনা সেবায় সংকট, প্রশ্নের মুখে সরবরাহ ব্যবস্থা পতিত ১০০ বিঘা জমিতে মাছ চাষ, বছরে লাভ ৫০ লাখ টাকা