খুঁজুন
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র, ১৪৩৩

প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফারিয়া'র অভিনন্দন

নলছিটি উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফারিয়া’র অভিনন্দন

ঝালকাটি থেকে :
প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১০:০৭ অপরাহ্ণ
নলছিটি উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফারিয়া’র অভিনন্দন

Oplus_131072

আমির হোসেন , ঝালকাঠি প্রতিনিধি : মোহাম্মদ মোহেসীন নবগঠিত নলছিটি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক নির্বাচিত হওয়ায় সদস্য সচীবসহ কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে উপজেলা ফারিয়া।

এসময় তারা আশাবাদ ব্যাক্ত করেন,নলছিটির সংবাদকর্মীদের নিয়ে ‘নলছিটি উপজেলা প্রেসক্লাব’ আহবায়ক কমিটি এ জনপদের মানুষের কল্যানে কাজ করবে। সমাজের বঞ্চিত নিপিড়িত মানুষের পাশে থাকার পাশাপাশি সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করবে বলেও তারা অভিমত ব্যাক্ত করেন।

নলছিটি উপজেলা ফারিয়া নবগঠিত ‘নলছিটি উপজেলা প্রেসক্লাবে’র সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।এসময় তারা নবগঠিত আহবায়ক মোহাম্মদ মোহসিনের হাতে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।

শ্রীমঙ্গলে মিলল বিরল প্রজাতির অজ্ঞাত সাপের বাচ্চা, পরিচয় শনাক্তে অনুসন্ধান

শ্রীমঙ্গল প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে মিলল বিরল প্রজাতির অজ্ঞাত সাপের বাচ্চা, পরিচয় শনাক্তে অনুসন্ধান

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারের কুঞ্জবন এলাকায় বিরল প্রজাতির একটি সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, সাপটি বাংলাদেশে এ পর্যন্ত নথিভুক্ত না-ও হয়ে থাকতে পারে। তবে সাপটির প্রজাতি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২৬ আগস্ট) এলাকায় সাপের বাচ্চাটি দেখতে পান স্থানীয়রা। অজ্ঞাত ও বিরল আকৃতির সাপটি দেখে আতঙ্কিত হয়ে তারা সেটিকে আটক করে নিরাপদ স্থানে রাখেন। পরে স্থানীয় প্রধান শিক্ষক একরামুল কবীর বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি পর্যবেক্ষণ করেন। তারা জানান, সাপটির বৈশিষ্ট্য বেশ ব্যতিক্রম এবং এটি বিরল কোনো প্রজাতির হতে পারে।

সাপটির সঠিক পরিচয় শনাক্ত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি সাপটির ছবি ও বৈশিষ্ট্য পর্যালোচনা করে প্রজাতি শনাক্তের জন্য অনুসন্ধান করছেন।

বন্যপ্রাণী সংশ্লিষ্টরা জানান, সাপটির পরিচয় নিশ্চিত হওয়ার আগে এটিকে কোনো নির্দিষ্ট প্রজাতির বলে দাবি করা ঠিক হবে না। তবে প্রাথমিকভাবে এটি বাংলাদেশে বিরল বা নতুনভাবে নথিভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। সাপটির প্রজাতি শনাক্ত হওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

কুয়াকাটায় শিক্ষিকার দুই বছর অনুপস্থিতি, বেতন নেওয়ার অভিযোগ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
কুয়াকাটায় শিক্ষিকার দুই বছর অনুপস্থিতি, বেতন নেওয়ার অভিযোগ

 

পটুয়াখালীর কলাপাড়ায় ১৫৯ নম্বর পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাহিয়ান বিনতে ইউসুফের প্রায় দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। একই সময়ে নিয়মিত বেতন-ভাতা নেওয়ার অভিযোগও করেছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. বাবুল হাওলাদার।

অভিযোগকারীদের দাবি, পাঁচজন শিক্ষকের মধ্যে একজন দীর্ঘদিন অনুপস্থিত থাকায় চারজন শিক্ষক দিয়ে পাঠদান চলছে, এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।

শিক্ষিকা দাবি করেছেন, তিনি ডেপুটেশনে ছিলেন। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম জানিয়েছেন, ডেপুটেশন বাতিল করে গত ১১ আগস্ট তাকে নিজ বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তিনি এখনো যোগদান করেননি। বিষয়টি নিয়ে জেলা শিক্ষা অফিসে প্রতিবেদন পাঠানো হয়েছে।

অভিযোগের সত্যতা ও বেতন-ভাতা গ্রহণের বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কালীগঞ্জে লাইসেন্স বিহিন গরুর মাংসের দোকান দুই ব্যবসায়ীকে অর্থদন্ড।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
কালীগঞ্জে লাইসেন্স বিহিন গরুর মাংসের দোকান দুই ব্যবসায়ীকে অর্থদন্ড।

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ,গাজীপুর প্রতিনিধিঃ কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের দোলান বাজারে লাইসেন্স ছাড়া গরুর মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।  জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিনা লাইসেন্সে গরুর মাংস বিক্রির দায়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের ধারায় পৃথক দুই মামলায় দোলান বাজারের ব্যবসায়ী ইব্রাহিম খলিলুল্লাহর পূত্র ইকবাল সরকার (৩০) এবং আমির উদ্দিনের পূত্র আজিজুল ইসলাম (৪৪) কে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা জরিমানা করেন।
প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. মাহমুদুল হাসান, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, আনসার ও পুলিশ সদস্যবৃন্দ।

শ্রীমঙ্গলে মিলল বিরল প্রজাতির অজ্ঞাত সাপের বাচ্চা, পরিচয় শনাক্তে অনুসন্ধান কুয়াকাটায় শিক্ষিকার দুই বছর অনুপস্থিতি, বেতন নেওয়ার অভিযোগ কালীগঞ্জে লাইসেন্স বিহিন গরুর মাংসের দোকান দুই ব্যবসায়ীকে অর্থদন্ড। নওগাঁর মান্দায় ব্র্যাকের উদ্যোগে ওয়াশ প্লান্ট উদ্বোধন ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ ৪ জনকে হত্যা আটক ২