খুঁজুন
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ, ১৪৩৩

চোরের হাতে ডিউটিরত নাইট গার্ড খুন

সুজন ওরফে ডিপজল চোরের হাতে ডিউটিরত নাইট গার্ড খুন

ঢাকা থেকে :
প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ
সুজন ওরফে ডিপজল চোরের হাতে ডিউটিরত নাইট গার্ড খুন

Oplus_131072

নিজস্ব প্রতিনিধি : মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যানে বিগত কয়েকটি দুর্ধর্ষ খুনের কারনে শংকিত ঢাকা উদ্যানবাসী। এবার রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন, ঢাকা উদ্যানের বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের হাউজিং এর নাইট গার্ড, মোঃ রবিউল ইসলামকে চাকু দিয়ে ছুড়িকাঘাত করে খুন করা হয়েছে।

এ ব্যাপারে নিহত রবিউলের বড় ভাই মোঃ আশরাফুল আলম (৪০) মোহাম্মদপুর থানায় ১টি মামলা দায়ের করেন। মামলা নং- ২৫, ১১/১০/২০২৪ ইং।
মামলার এজাহারে রবিউলের বড় ভাই উল্লেখ করেন, আমার মেজ ভাই মোঃ রবিউল ইসলাম (৩৪), তার স্ত্রী চাঁদনী বেগম তাদের ছেলেমেয়ে সহ মোহাম্মদপুর ঢাকা উদ্যান, রোড নং-২, ব্লক-সি, বাসা নং-২৬ ভাড়াটিয়া বাসায় বসবাস করিয়া মোহাম্মদপুর থানাধীন, ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের হাউজিং এর নাইট গার্ডের চাকুরি করিতো। ১১/১০/২০২৪ ইং হতে রাত অনুমান ১.০০ ঘটিকার সময় আমার চাচাতো ভাই জিকরুলের মোবাইল হতে জানায় যে, আমার মেজ ভাই মোঃ রবিউল ইসলাম (৩৪) এর শারীরিক অবস্থা ভালো নয়। কিছুক্ষণ পরে আমার চাচাতো ভাই জিকরুল আমাকে পুনরায় ফোন করে জানায়, আমার ভাই রবিউল ইসলাম মারা গেছে এবং তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আমি উক্ত সংবাদ পাইয়া আমার গ্রামের বাড়িতে আমার বাবা ও মাকে এবং নিকট আত্মীয়-স্বজনকে জানাইয়া আমার স্ত্রীকে নিয়ে দ্রুত রওনা করিয়া উক্ত হাসপাতালে পৌঁছাই। উক্ত হাসপাতালে উপস্থিত লোকজনসহ ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেড হাউজিং এর সহকারী ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন ছায়েদী ও সিকিউরিটি সুপারভাইজার মোঃ আব্দুল হান্নান মোবাইল ফোনে দেখানো মতে, আমার ভাই মোঃ রবিউল ইসলাম এর লাশ সনাক্ত করি। ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতির লিমিটেড হাউজিং এর সহকারী ম্যানেজার ও তাদের সিকিউরিটি সুপারভাইজারদের নিকট হইতে আমার ভাই মোঃ রফিকুল ইসলামের মৃত্যুর কারণ সম্পর্কে খবর নিয়ে জানা যায় যে, ১০/১০/২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার ভোররাত অনুমান পাঁচটায় লোহার রড চুরি করিয়া নিয়ে যাওয়ার সময় আমার ভাই মোঃ রবিউল ইসলাম (৩৪) তার সঙ্গীয় অন্যান্য নাইটগার্ড মাহফুজ, আব্দুল মালেক, মোঃ সেলিম মিলে লোহার রড চুরির সাথে জড়িত চোর সুজন ওরফে ডিপজল (২২) সহ তার সঙ্গীয় অজ্ঞাতনামা ৫-৭ জন চোরদের ধাওয়া করে তাদের নিকট থেকে লোহার রড আটক করে, ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতির লিমিটেড হাউজিং এর ভেতর নিয়ে আসে।পরবর্তীতে আমার ভাই মোঃ রবিউল ইসলাম (৩৪) বৃহস্পতিবার ১০/১০/২০২৪ ইং তারিখ অনুমান ১০ঃ১৫ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের হাউজিং, ব্লক-এ, রোড নং-৩ এর জাকিরের দোকানের সামনে নাইট গার্ডের ডিউটি করার সময় পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা ৫-৭জন ব্যক্তিদের সহায়তায় আসামী সুজন ওরফে ডিপজল (২২) তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ভাই মোহাম্মদ রবিউল ইসলাম (৩৪)এর পেটে ও বাম হাতের বাহুতে, এলো পাথারি আঘাত করিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ঘটনার দিনের উক্ত সময়ের আশেপাশে সিসি ফুটেজ ক্যামেরায়ও তা পরিলক্ষিত হয়। পরে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক, আমার ভাই মোঃ রবিউলকে মৃত বলে ঘোষণা করে।

সরেজমিনে জানা যায়, আসামি সুজন ওরফে ডিপজল(২২) এর পিতা মোঃ আনছু। ঠিকানা- ব্লক-এ, রোড নং-৩, ঢাকা উদ্যান, থানা- মোহাম্মদপুর।

নিহত রবিউলের স্ত্রী চাঁদনী বলেন, আমার দুটি বাচ্চা আছে। বাচ্চা দুটি নিয়ে কিভাবে খাব, কিভাবে চলবো? আমার মেয়ে একটা ক্লাস সিক্সে পড়ে, ছেলে মাদ্রাসায় পড়ে। এখন তো আমার দেখার মতো কেউ নাই, আমি খুব অসহায়।ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সিকিউরিটি গার্ড ছিল আমার স্বামী। তাদের কাছে আমি আমার পরিবারের জন্য সার্বিক সহযোগিতা চাচ্ছি এবং সরকারের কাছে আমার স্বামী হত্যার দ্রুত বিচার চাই।

রবিউলের মাদ্রাসায় পড়ুয়া ছেলে বলেন, ঘটনার দিন রাতে বাসা থেকে আমার আব্বু ডিউটিতে যাওয়ার সময়,আব্বুকে পরোটা নিয়ে আসার জন্য বলেছিলাম। আব্বু বলছে ঠিক আছে আনমু। রাত ১০ঃ৩০ ঘটিকায় খবর এসেছে আমার আব্বুকে সন্ত্রাসীরা ছুরি মেরেছে। আমার আম্মু সেখানে গিয়েছে। আমি অনেক কান্না করেছি। আমার আব্বুকে যারা খুন করেছে তাদের বিচার চাই।

সিকিউরিটি গার্ডের সুপারভাইজার মোঃ আব্দুল হান্নান বলেন, নাইটগার্ড রবিউল ইসলাম অত্যন্ত ভালো মানুষ ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে আসামি সুজন ওরফে ডিপজল (২২) নাইট গার্ড রবিউল ইসলামকে হত্যা করে। এ ব্যাপারে নিহতের বড় ভাই মোঃ আশরাফুল আলম মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।আমরা প্রশাসনের কাছে দ্রুত আসামিকে ধরে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

উক্ত বিষয়ে, ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সেক্রেটারি ফজলুল করিম বাদল বলেন, আমরা এই পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চাই প্রশাসনের কাছে। প্রশাসন যেন দ্রুত বিচারের আওতায় নিয়ে আসে। এলাকার মানুষের নিরাপত্তার কাজে নাইট গার্ডরা দায়িত্ব পালন করে। তাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে তারা কিভাবে কাজ করবে। এ সমস্ত যারা সিকিউরিটি গার্ড আছে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। আমরা প্রশাসনের কাছে রবিউল হত্যার দ্রুত বিচার চাই। আমরা ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে আমাদের নাইট গার্ড রবিউলের পরিবারের পাশে সার্বিকভাবে সহযোগিতা করব।

উক্ত মামলার বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, আলী ইফতেখার হাসান জানান, উক্ত ঘটনা জানার পর থেকেই, আমাদের পুলিশ বাহিনীর ২টি টিম আসামিকে ধরার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সিসিটিভির ফুটেজ অনুযায়ী আমরা আসামিকে ধরার জন্য আইডেন্টিফাই করছি। আসামি সুজন ওরফে ডিপজলের সাথে আরো কেউ জড়িত আছে কিনা আমরা তদন্তাধীন রেখেছি। খুব দ্রুত আসামী ধরা পড়বে আশাবাদী।

কলাপাড়ার শিক্ষার্থীদের সংগঠন ‘পায়রা’র নতুন কমিটি ঘোষণা, সভাপতি রফিকুল ও সম্পাদক দ্বীপ ঢালী

মেহেদী হাসান সোহাগ কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ণ
কলাপাড়ার শিক্ষার্থীদের সংগঠন ‘পায়রা’র নতুন কমিটি ঘোষণা, সভাপতি রফিকুল ও সম্পাদক দ্বীপ ঢালী

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী, সহযোগিতামূলক ও অরাজনৈতিক সংগঠন ‘পায়রা’-এর তৃতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার দেশ-বিদেশের ৫০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত উপজেলার দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নতুন এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম। তিনি বর্তমানে মাস্টারদা সূর্যসেন হল সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কুয়াকাটা পৌরসভার বাসিন্দা।
সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী দিবারুল ইসলাম দ্বীপ ঢালী। তিনি বাংলাদেশ যুব ছায়া সংসদের পটুয়াখালী-৪ আসনের যুব সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কলাপাড়া পৌরসভার বাসিন্দা এবং বিশিষ্ট ব্যবসায়ী ঢালী নজরুল ইসলামের কনিষ্ঠ সন্তান।
সংগঠন সূত্রে জানা যায়, ২০২৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘পায়রা’ কলাপাড়া উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। একাডেমিক ও ভর্তি-সংক্রান্ত তথ্য প্রদান, চাকরি বিষয়ক দিকনির্দেশনা, ভর্তি পরীক্ষার সময় হেল্প ডেস্ক পরিচালনা, উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, ক্যারিয়ার গাইডলাইন, আর্থিক সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্প, ইফতার মাহফিল, পুনর্মিলনীসহ নানা সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে সংগঠনটি। পাশাপাশি উপজেলার বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের একটি নিরপেক্ষ প্ল্যাটফর্মে যুক্ত করে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা।
এছাড়া নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রায়হান রনি, সহ-সভাপতি (শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেল) হিসেবে মো. রুবেল মাতুব্বর, সহ-সভাপতি (কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা বিষয়ক সেল) হিসেবে সরকারি ব্রজমোহন কলেজের আলী হোসেন, সহ-সভাপতি (স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সেল) হিসেবে ঢাকা মেডিকেল কলেজের তাবাসসুম তুবা, সহ-সভাপতি (জলবায়ু, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সেল) হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মহিবুল্লাহ সুজন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রাইম ইউনিভার্সিটির ফারদিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাহিদ সিফাত, সাংগঠনিক সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কামরুজ্জামান কোয়েল, দপ্তর সম্পাদক হিসেবে বিইউপির আশিকুর নবীন শাওন, প্রচার সম্পাদক হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মো. ইলিয়াস, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক হিসেবে লিথুনিয়ার ভিলনিয়াস ইউনিভার্সিটির মেহেরুল ইসলাম রিসান এবং ১ নম্বর কার্যকরী সদস্য হিসেবে সরকারি ব্রজমোহন কলেজের মো. ইউনুস মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, কলাপাড়ার শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর, দক্ষ ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে ‘পায়রা’কে আরও এগিয়ে নিতে আমরা কাজ করব। শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।
সাধারণ সম্পাদক দিবারুল ইসলাম দ্বীপ ঢালী বলেন, উপজেলার প্রতিটি শিক্ষার্থীকে এক ছাতার নিচে এনে তাদের শিক্ষা, ক্যারিয়ার ও মানবিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য। সকলের সহযোগিতা নিয়ে ‘পায়রা’র কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই।
নবগঠিত কমিটির সদস্যরা বলেন, এলাকার শিক্ষার্থীদের স্বার্থরক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।

মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে গিফট কর্নারে অগ্নিকান্ড’১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির দাবী কর্তৃপক্ষের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে গিফট কর্নারে অগ্নিকান্ড’১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির দাবী কর্তৃপক্ষের

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে গভীর রাতে একটি গিফট সামগ্রীর দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকায় বালিজুড়ী বাজার বড় মসজিদের উত্তর পাশে মেসার্স মিম গিফট কর্নারে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে দোকান থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে করে পাশ্ববর্তী দোকান গুলো ও রক্ষা পায়। তবে কোন জায়গায় থেকে এবং কিভাবে আগুন লাগছে আমরা কেউ ধারণা করতে পারছি না।
মিম গিফট কর্ণারের মালিকের বড় ভাই শাহজাহান জানান রাত আনুমানিক ৩ ঘটিকায় দোকানে আগুন লাগে ঐ সময়ে আমার ছোট ভাইসহ আমরা বাসায় ছিলাম। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করে ফলে মার্কেটের অন্যান্য দোকান গুলো রক্ষা পায় । মালামাল পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫/২০ লক্ষ টাকা।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এর লিডার মোঃ সিদ্দিকুর রহমান জানান আমরা রাত ৩ টা ৮ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দোকানের সার্টারের দুটি তালা কেটে প্রবেশ করে ভিতরে আগুন নিয়ন্ত্রণ করি। দীর্ঘ প্রায় এক ঘন্টা সময় ড্যাম্পিং এর কাজ করে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয় এবং আনুমানিক দুই লক্ষ্য টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

মান্দায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেফতার ০১

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
মান্দায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেফতার ০১

নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ঋষিপাড়ায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে মাটির নিচ থেকে ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ সহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জ এবং মান্দা থানার এস আই আশীষ কুমার সান্যাল এর নেতৃত্বে ২৪ জুলাই রাত ৮টার দিকে অভিযানটি পরিচালনা করে স্বপন ঋষি (৩৫), পিতা- শ্রী দুলাল ঋষিকে গ্রেফতার করেন।

অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা মাটির নিচে বিশেষ কায়দায়, লুকানো ৮০ লিটার ওয়াস চোলাই মদ তৈরির উপাদান উদ্ধার করেন এবং জব্দ তালিকা মুলে জব্দ করে হেফাজতে নেয়।

গ্রেফতারকৃত দের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

কলাপাড়ার শিক্ষার্থীদের সংগঠন ‘পায়রা’র নতুন কমিটি ঘোষণা, সভাপতি রফিকুল ও সম্পাদক দ্বীপ ঢালী মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে গিফট কর্নারে অগ্নিকান্ড'১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির দাবী কর্তৃপক্ষের মান্দায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেফতার ০১ মাদারগঞ্জে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন ইসলামপুরে নিরীহ মানুষের উপর হয়রানিমূলক অভিযোগে দিশাহারা অসহায় পরিবার