খুঁজুন
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র, ১৪৩৩

যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

নাটোর থেকে :
প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ
নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় নাটোরে বড়াইগ্রামে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সূচনা করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। পরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ প্রর্দশনী, শিশুদের চিত্রাঙ্কন সহ বিভিন্ন ধরণের প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুল ইসলাম,বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ১নং জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির আহবায়ক অধ্যাপক লুৎফর রহমান, সদস্য সচিব সর্দার রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি মুস্তাফিজুর রহমান পারভেল, বীর মুক্তিযোদ্ধা বয়েত রেজা, আবুল খায়ের সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ , বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও অন্যান্য সুধীজন।

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ভিওডি বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ভিওডি বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Oplus_131072

এম এ সালাম রুবেল স্টাফ রিপোর্টারঃ ‘পদ দেখে, পদ দেখায়’—এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকার চকহলদি দারুল উলুম কাওমী হাফিজিয়া মাদ্রাসায় ভিওডি বাংলার ঠাকুরগাঁও প্রতিনিধি এম এ সালাম রুবেলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের এবং অথিতিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে ভিওডি বাংলা চ্যানেলের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। কেক কাটার সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল ইসলাম শাহ্ (রেদো), ১ নং গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন রেনু, চখমিল বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসিন আলী, ১ নং গড়েয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ এবং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুল হক এবং জুয়েল।

এ ছাড়া কালের কণ্ঠের ঠাকুরগাঁও প্রতিনিধি আরিফ হাসান, সোনালী নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি আল আমিন ইসলাম, দৈনিক প্রাইভেট ডিটেকটিভের ঠাকুরগাঁও প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচারের ঠাকুরগাঁও প্রতিনিধি মাসুদ রোহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ভিওডি বাংলা সত্য, বস্তুনিষ্ঠ ও নির্ভীক সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রান্তিক মানুষের কথা তুলে ধরার চেষ্টা করে আসছে। স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা ও সমাজের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরাই ভিওডি বাংলার অন্যতম লক্ষ্য।

বক্তারা আরও বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তাঁরা।

আগামী দিনগুলোতেও আরও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের কথা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কালীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
কালীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মাষ্টার হুমায়ুন কবির।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চায়। দলীয় নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য মোহাম্মদ সোলাইমান আলম, খায়রুল আহসান মিন্টু, আশরাফি হাবিবউল্লাহ, পৌর বিএনপির আহবায়ক মাস্টার হোসেন আরমান, সদস্য সচিব ইব্রাহীম প্রধান, পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রমুখ।
প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে সমাবেশস্থল মুখরিত করে তোলেন। এসময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমাবেশে
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। চলতি বছর দলটি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদারগঞ্জে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদারগঞ্জে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকালে বালিজুড়ী হাইস্কুল মোড়ে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে এ আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ র‍্যালির পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর -৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার,সহ সভাপতি অধ্যাপক রকিব লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুসহ অনেকে ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। র‍্যালিটি মাদারগঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা বিএনপির গৌরব, সংগ্রাম, আত্মত্যাগ ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলের নেতাকর্মীদের ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
র‍্যালিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ভিওডি বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদারগঞ্জে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু: নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার