ভারতে মহানবি (সা.)-কে নিয়ে পুরোহিতের কটূক্তি, নন্দীগ্রামে বিক্ষোভ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : সম্প্রতি মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে হাটকড়ই সমাজ সেবা সংস্থার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সমাবেশে হাটকড়ই বাজার সমাজ সেবা সংস্থার সভাপতি আবু তালহা মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সমাজ সেবা সংস্থার সাধারণ সম্পাদক রায়হান মন্ডল,সহ -সাধারণ সম্পাদক মুফতি আসাদুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মুসাদ্দিকুর রহমান,হাট কড়ই বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুফতি আতিকুর রহমান প্রমুখ।এ সময় বক্তারা ভারতের হিন্দু পুরোহিতের ইসলাম ধর্ম ও রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তি, ইসলাম অবমাননা করা এবং বিজেপি নেতা নীতেশ রানে রামগিরি মহারাজকে সমর্থন করায় কটূক্তিকারী ও সমর্থনকারীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। পাশাপাশি ভারতীয় সকল পণ্য বর্জনের জন্য সকল মুসলমানের প্রতি অনুরোধ জানান তারা।
সম্পর্কিত খবর
কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দূর্গাপুজা
চাঁদাবাজির অর্থ কি বৈধ? ইসলামের সুস্পষ্ট নির্দেশনা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মধ্য গড্ডিমারী হাটখোলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি তাহের…
শেরপুরে ইসলামী ছাত্রীসংস্থা শাখার উদ্যোগে ইফতার ও কোরআন শরিফ বিতরণ
শেরপুরের ইতিহাস-ঐতিহ্যের ধারক ঘাঘড়া খানবাড়ি জামে মসজিদ
কোরআনের পাখিদের সাথে নতুনতারা পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরও পড়ুন
ভারতে মহানবি (সা.)-কে নিয়ে পুরোহিতের কটূক্তি, নন্দীগ্রামে বিক্ষোভ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : সম্প্রতি মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে হাটকড়ই সমাজ সেবা সংস্থার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সমাবেশে হাটকড়ই বাজার সমাজ সেবা সংস্থার সভাপতি আবু তালহা মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সমাজ সেবা সংস্থার সাধারণ সম্পাদক রায়হান মন্ডল,সহ -সাধারণ সম্পাদক মুফতি আসাদুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মুসাদ্দিকুর রহমান,হাট কড়ই বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুফতি আতিকুর রহমান প্রমুখ।এ সময় বক্তারা ভারতের হিন্দু পুরোহিতের ইসলাম ধর্ম ও রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তি, ইসলাম অবমাননা করা এবং বিজেপি নেতা নীতেশ রানে রামগিরি মহারাজকে সমর্থন করায় কটূক্তিকারী ও সমর্থনকারীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। পাশাপাশি ভারতীয় সকল পণ্য বর্জনের জন্য সকল মুসলমানের প্রতি অনুরোধ জানান তারা।
সম্পর্কিত খবর
কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দূর্গাপুজা
চাঁদাবাজির অর্থ কি বৈধ? ইসলামের সুস্পষ্ট নির্দেশনা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মধ্য গড্ডিমারী হাটখোলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের…
শেরপুরে ইসলামী ছাত্রীসংস্থা শাখার উদ্যোগে ইফতার ও কোরআন…
শেরপুরের ইতিহাস-ঐতিহ্যের ধারক ঘাঘড়া খানবাড়ি জামে মসজিদ
কোরআনের পাখিদের সাথে নতুনতারা পরিবারের ইফতার ও দোয়া…