খুঁজুন
সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ, ১৪৩৩

কালীগঞ্জে যাতায়াতের নতুন দিগন্ত KTL বাস সার্ভিস উদ্বোধন করলেন এ কে এম ফজলুল হক মিলন এমপি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
কালীগঞ্জে যাতায়াতের নতুন দিগন্ত KTL বাস সার্ভিস উদ্বোধন করলেন এ কে এম ফজলুল হক মিলন এমপি

Oplus_131072

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ,গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ থেকে রাজধানীর গুলিস্তান পর্যন্ত যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে KTL বাস সার্ভিস চালু করা হয়েছে।
আজ ০৩/০৮/২০২৬ সোমবার সকালে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া ফেরিঘাট এলাকায় ফিতা কেটে এ বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের এমিপ একেএম ফজলুল হক মিলন এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি একেএম ফজলুল হক মিলন বলেন, মহাসড়কে তিন চাকার অটুরিক্সা ও অবৈধ যানবাহন চলাচল বন্ধ হওয়ায় সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে KTL বাস সার্ভিস চালু করা হয়েছে। তিনি এ বাস সার্ভিসকে জনসম্পদ হিসেবে উল্লেখ করে এর সুরক্ষা ও সুষ্ঠু পরিচালনায় সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল করতে পারবে না; এসব যানবাহন কেবল শাখা সড়কে চলাচল করবে। তিনি আরও বলেন, এসব যানবাহনের চালকদের কাছ থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী চাঁদা আদায়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা জানান, নতুন এই বাস সার্ভিসের আওতায় বাসগুলো কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া ফেরিঘাট থেকে টঙ্গী হয়ে গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। প্রাথমিকভাবে এ রুটে ২০টি বাস চলাচল করবে। যাত্রীর সংখ্যা ও চাহিদা বৃদ্ধি পেলে ভবিষ্যতে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, কালীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নায়েবুর রহমান মাসুদ , উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম

সুনামগঞ্জ প্রতিনিধি, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণ ও হলরুম ভবণের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাাসনের আয়োজনে শহরের মল্লিকপুরস্থ প্রশাসনিক সম্প্রসারিত ভবণের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সুলতানা জেরিনের সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল।

সভায় আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আকবর আলী,এড. শেরেনুর আলী,সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রতন শেখ পিপিএম, পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও আগামী সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সুহেল মিয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম,শাহজাহান মিয়া ও আজিজুর রহমান সৌরভ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল বলেছেন,আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের সাথে সাথে যেভাবে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ,খাল খনন কর্মসূচী এবং অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছেন তার সুফল কিন্তু তৃণমূলের বিশেষ করে গ্রামপর্যায়ের জনগন পেতে শুরু করেছেন। তিনি বলেন সুনামগঞ্জ পৌসভার আধুনিক ড্রেনেজ নির্মাণ ব্যবস্থার কাজ শুরু করে শহরের জলাবদ্ধতা নিরসন করার পাশাপাশি নির্বাচনী এলাকা সদর ও বিশ্বম্ভরপুরের প্রতিটি ধর্মবর্ণের মানুষের স্ব-অবস্থান নিশ্চিতের মাধ্যমে কৃষক,শ্রমিক,দিনমুজুর থেকে শুরু করে প্রতিটি স্তরের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, তযোগাযোগ ও বাসস্থানের সুযোগ সৃষ্টি করতে বর্তমান সরকারের একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনী এলাকার সকল মানুষের সহযোগিতা চান তিনি।

ইসলামপুরে ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা সহায়তা পেলেন গ্রাহক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
ইসলামপুরে ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা সহায়তা পেলেন গ্রাহক

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ওয়ালটন প্লাজায় কিস্তিতে পণ্য ক্রয়কারী এক প্রয়াত গ্রাহককে দেওয়া হয়েছে কিস্তি সুরক্ষা সহায়তা। ওই গ্রাহকের নাম মোছা. শাবানা। তিনি ইসলামপুর পৌর শহরের কিসামতজাল্লা গ্রামের মো. সাহেবের মেয়ে।

গত ২৯ জুলাই বিকেলে ইসলামপুর বাজারস্থ গণি টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত ওয়ালটন প্লাজায় কিস্তি সুরক্ষা সহায়তা দেওয়া হয়। সুরক্ষা সহায়তা গ্রহণ করেন শাবানার পক্ষে তাঁর নমিনী ও সহোদর ভাই মো. আব্দুল হাই।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ডিভিশন থ্রির রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) মো. শরিফুল ইসলাম এবং ইসলামপুর শাখার ম্যানেজার মো. ফিরোজ আহমেদ। এ ছাড়া ওয়ালটন প্লাজার কর্মীরা অংশ নেন।

ওয়ালটন প্লাজা সূত্রে জানা গেছে, ওয়ালটনের গ্রাহক শাবানা গত ১৫ ফেব্রুয়ারি ইসলামপুরস্থ ওয়ালটন প্লাজা থেকে ৪৪ হাজার ১৭ টাকা মূল্যে ৪০ ইঞ্চি দৈর্ঘ্যের একটি টেলিভিশন কিস্তির চুক্তিতে ক্রয় করেন। এতে ২ হাজার টাকা মাসিক কিস্তিতে ১৮ মাসে টেলিভিশনটির মূল্য পরিশোধ করার কথা  উল্লেখ থাকে। গত ২৯ জুন শাবানা মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ২৫ হাজার ৯ শত টাকা কিস্তি পরিশোধ করেন তিনি। শাবানা মৃত্যুবরণ করায় তাঁর নমিনী সহোদর ভাই আব্দুল হাইকে ওয়ালটন প্লাজার সুরক্ষা সহায়তার নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া কিস্তির বকেয়া ১৮ হাজার ১১৭ টাকা মওকুফ করা হয়েছে।

সুরক্ষা সহায়তা গ্রহণকারী মো. আব্দুল হাই বলেন, ‘আমার বোন শাবানা মৃত্যুবরণ করায় তাঁর পক্ষে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ আমাকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছে। এ ছাড়া শাবানার বকেয়া কিস্তির টাকাও মওকুফ করা হয়েছে। মৃত্যুবরণ গ্রাহকদের সুরক্ষা সুহায়তা দেওয়ার বিষয়টি ওয়ালটন প্লাজার মানবিক উদ্যোগ। এটা নিশ্চয় প্রশংসনীয়।

ওয়ালটন প্লাজার ইসলামপুর শাখার ম্যানেজার মো. ফিরোজ আহমেদ বলেন, গ্রাহকদের জন্য কিস্তি সহায়তা সুবিধা চালু করা হয়েছে। এ সুবিধার মাধ্যমে নির্ধারিত শর্তসাপেক্ষে গ্রাহক ও তাঁর পরিবার আর্থিক ঝুঁকি থেকে সুরক্ষা পাওয়ার সুযোগ পেয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় শাবানা নামে এক গ্রাহক মৃত্যুবরণ করায় তাঁর নমিনীকে যথাযথভাবে সুরক্ষা সহায়তা দেওয়া হয়েছে।

ওয়ালটন প্লাজার ডিভিশন থ্রির আরএসএম মো. শরিফুল ইসলাম বলেন, গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কিস্তিতে টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য ক্রয়ের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হতে পারে, তবে এর শর্তাবলি প্রতিষ্ঠান নির্ধারিত নীতিমালা অনুযায়ী কার্যকর হয়ে থাকে।

কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধিঃ- কয়রায় জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে মিথ্যা অভিযোগ করে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ঘুঘরাকাটি গ্রামের মৃত আক্কাছ আলী সানার পুত্র মোঃ আহসান হবিব সানা। রবিবার (২ আগষ্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ২৮ জুলাই কয়েকটি পত্রিকায় কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টায় জিডি, ধারালো দা দিয়ে হত্যার হুমকি আতংকে ভুক্তভোগী পরিবার, শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি আদৌও সত্য নয়। এটি সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এ ব্যাপারে আমাদের প্রতিপক্ষ মইনুল হক তরফদার কয়রা থানায় একটি মিথ্যা জিডি করে হয়রানী করছে। যা তদন্ত করলে সকল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রকৃত ঘটনাটি হলো যে, বাগালী মৌজায় ৪৫ খতিয়ানে এসএ অনুয়ায়ি ২৭৩ দাগে ৩৮ শতক জমি আমরা হকদার। ঐ জমি আমরা দির্ঘদিন ধান চাষাবাদ করে দখলে রয়েছি। ঐ জমি নিয়ে আমাদের প্রতিপক্ষ মইনুল হক তরফদার গংরা কয়রা উপজেলা বিজ্ঞ নির্বাহী আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তদন্তপুর্বক এসএ ২৭৬ দাগে ১৯৭ খতিয়ান বর্তমান ৬৮১ দাগে তাদের জমি রয়েছে বলে বিজ্ঞ আদালত রায় প্রদান করেন। সেটি প্রতিপক্ষরা না মেনে বিআরএস রেকর্ডিয় সুত্রে আমাদের জমি দখল করার ষড়যন্ত্র করছে। এতে আমরা বাঁধা দিলে তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ করে হয়রানী করে আসছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের রায় অনুযায়ী সেই দাগ খতিয়ানে তারা জমি দখল করলে আমাদের কোন আপত্তি নেই। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রকৃত ঘটনাটি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। কযরা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে জোরপূর্বক কোন ব্যাক্তি জমি দখল করতে গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

কালীগঞ্জে যাতায়াতের নতুন দিগন্ত KTL বাস সার্ভিস উদ্বোধন করলেন এ কে এম ফজলুল হক মিলন এমপি সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম ইসলামপুরে ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা সহায়তা পেলেন গ্রাহক কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন,পুনরায় দাফন