খুঁজুন
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ়, ১৪৩৩

মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী’ অন্যান্যসহ দুই সপ্তাহে ভর্তি প্রায় ৩ শতাধিক

সাংবাদিক মোহাম্মদ আলি জিন্নাহ্
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী’ অন্যান্যসহ দুই সপ্তাহে ভর্তি প্রায় ৩ শতাধিক

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ সরকারি হাসপাতালে ৭৫ ডায়রিয়া রোগীসহ দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক রোগী ভর্তি ছিল। মঙ্গলবার বিকালে মাদারগঞ্জ উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ তলা গিয়ে এ চিত্র পাওয়া যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায় অধিকাংশ রোগী ডায়রিয়া রোগে আক্রান্ত। মহিলা ও পুরুষ ওয়ার্ড মিলে ৫০ শয্যা থাকলেও হাসপাতালের মেঝেতে ও ভর্তিরত রোগীরা রয়েছে। ডায়রিয়া রোগী ছাড়াও পেট ব্যাথা,ঠান্ডা,জ্বর সহ অন্যান্য রোগে আক্রান্তের সংখ্যা ও কম নয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসেছে এসব রোগী ইতোমধ্যে সুস্থ হয়ে ছুটি ও নিয়েছে বেশকিছু রোগী। দাপিয়ে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। মুক্তি (২০) নামে একজন ডেঙ্গু রোগী রয়েছে চিকিৎসাধীন। এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ইনচার্জ নুরানি আক্তার জানান বর্তমানে ডায়রিয়া রোগী সংখ্যা বেশী। প্রতিদিন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে তবে এর মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছে। ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ভর্তি ছিল ৭৫ জন ডায়রিয়া রোগী বর্তমানে ৪০ জন চিকিৎসাধীন আছে। ১৪ দিনে প্রায় ৩ শতাধিক বিভিন্ন রোগে আক্রান্ত রোগী ভর্তি হয়েছিল। আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ আবু রায়হান জানান ডায়রিয়া পানিবাহিত রোগের কারণে হয়ে থাকে। বর্ষা,অতিবৃষ্টির কারণে বাড়ীতে স্থাপনকৃত টিউবওয়েলের গোড়া গুলো জলাবদ্ধতার কারণে অনেকের পানি পেয়েছে। ভর্তিরত রোগীদের চিকিৎসা শুরু করলে ৩ দিনেই ডায়রিয়া রোগী ভালো হয় সর্বোচ্চ এক সপ্তাহ লাগে। ১০০ শয্যা বিশিষ্ট মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান কয়েক দিন আগে প্রচন্ড গরম ছিল, বর্তমানে পানিবাহিত কারণে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরেছে অনেকেই। যেসব রোগী ভর্তি আছে তাদের প্রতিনিয়ত সু চিকিৎসা দিচ্ছে দায়িত্বরত মেডিকেল অফিসার ও নার্সবৃন্দ।

ইসলামপুরে প্রয়াত খোরশেদুজ্জামান লেবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

হোসেন আলি শাহ্
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
ইসলামপুরে প্রয়াত খোরশেদুজ্জামান লেবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

হোসেন শাহ ফকির, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক প্রয়াত খোরশেদুজ্জামান লেবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে সিরাজাবাদ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সহ-সভাপতি নাশিদা সাফিজ বিনতী।

পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক সাঈদ খান লোহানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীন ও একেএম শহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার, সাবেক সহ-সভাপতি আওয়াল খান লোহানী, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, সহ-সভাপতি ডা. শাহিনুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোরাদুজ্জামান মোরাদ।

এ ছাড়া উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক প্রিন্স আলম, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু, সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি রেহান আলী, উপজেলা মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার খানম সুলেখা, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু ও সামিউল হক লাভলু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, পৌর যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান শাহীন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসান, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হোসেন শাহ ফকির, সহ ছাত্রবিষয়ক সম্পাদক হিরু, সাবেক ছাত্রনেতা এ.কে.এম. রোকনুজ্জামান খান রোকন, ছাত্রদলের সাবেক সভাপতি আলীনুর ইসলাম, যুবনেতা মনির খান লোহানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাজহারুল ইসলাম বিপুল, যুগ্ম আহ্বায়ক সিয়াম আল শাহফুল হক খলিফা সিয়াম, উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বিপুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান বিশাল, শ্রমিক সাবেক সাংগঠনিক সম্পাদক আলী সরকার, সাবেক সহ সভাপতি বাবলু, ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হাসান কায়েস, হিন্দু-বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সভাপতি মহাদেব মহন্ত, সাবেক ছাত্রনেতা মিতুল, রাজু, মামুন এবং ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মিঠুনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা মরহুম খোরশেদুজ্জামান লেবুর রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা এবং বিএনপির প্রতি তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দলের দুঃসময়ে তাঁর ভূমিকা নেতাকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে মরহুম খোরশেদুজ্জামান লেবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

হোসেন শাহ ফকির
ইসলামপুর,জামালপুর।

ইসলামপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
ইসলামপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ হোসন শাহ্‌ ফকির ​ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ‘গণমাধ্যম সমাজের দর্পণ’—এই মন্তব্য করে ইসলামপুর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের বলেছেন, উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা অপরিহার্য।
​সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ইউএনও বলেন, জনগণের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরে গণমাধ্যম প্রশাসনকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে। প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগই জনকল্যাণ নিশ্চিত করবে।
​সভায় প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান ও সাধারণ সম্পাদক হাফিজ লিটন দৈনিক আজকের কাগজের প্রতিনিধঃ এম. কে.দোলন বিশ্বাস, নয়া দিগন্ত প্রতিনিধিঃ খাদেমুল হক বাবুল,পল্লীকন্ঠ প্রতিনিধঃ আব্দুস সামাদ, দৈনিক দিনকাল প্রতিনিধিঃ শহিদুল ইসলাম কাজল, দৈনিক নবচেতনা প্রতিনিধিঃ হোসেন শাহ ফকির, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধিঃ রফিকুল ইসলাম রঞ্জু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধিঃলিয়াকত হোসেন লায়ন, দৈনিক ইনকিলাব প্রতিনিধিঃফিরোজ খান লোহানী, দৈনিক যুগান্ত প্রতিনিধঃ রহিমা সুলতানা মুকুল,নাগরিক টেলিভিশনের প্রতিনিধিঃ আব্দুল্লাহ আল নোমান,দৈনিক সত্যের সন্ধানের প্রতিনিধিঃ এস. এম.হোসেন রানা, দৈনিক আমার সংবাদ প্রতিনিধিঃ রোকনুজ্জামান সবুজসহ সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বক্তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিশ্রুতি দেন। নবাগত ইউএনও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়তে সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নওগাঁর মান্দা উপজেলায় সরকারি নিয়মনীতি মেনে ইজারা নেওয়া একটি পুকুর জোরপূর্বক দখলচেষ্টা, বহিরাগতদের হস্তক্ষেপ এবং মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি মৎস্যজীবী সমবায় সমিতি।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ) মান্দা শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ‘নাপিতপাড়া-পারকুলিহার মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’-এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, সমিতির ২১ জন নিবন্ধিত খেটে-খাওয়া মৎস্যজীবী সদস্য সরকারি বিধি-বিধান অনুসরণ করে নাপিতপাড়া মৌজার দাগ নং ৬৫১ ও ৭৩৯-এর মোট ৯ দশমিক ৩৬ একর পুকুর ১৪৩১ থেকে ১৪৩৩ বাংলা সন পর্যন্ত তিন বছরের জন্য সরকারিভাবে ইজারা গ্রহণ করেন। ইজারা পাওয়ার পর পুকুরটির সীমানা নির্ধারণ ও দখল বুঝে পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করা হলে ২০২৪ সালের ২৫ জুলাই সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নির্দেশনায় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সার্ভেয়ার সরেজমিনে গিয়ে সীমানা নির্ধারণ করে সমিতিকে দখল বুঝিয়ে দেন।

তিনি দাবি করেন, সমিতির কাছে সরকার প্রদত্ত ডিসিআর (DCR), টিসিআর (TCR), ব্যাংক চালান ও অন্যান্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সংরক্ষিত রয়েছে এবং তারা আইনগতভাবেই দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ করে আসছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চলতি বছর ইজারার মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে এলাকার কিছু স্বার্থান্বেষী ও বহিরাগত ব্যক্তি পুকুরটি দখলের অপচেষ্টা চালাচ্ছেন। মো. হেলাল উদ্দিন, সাহেব আলী ও মো. মঞ্জু নামে কয়েকজনের বিরুদ্ধে কোনো আইনি সম্পর্ক না থাকা সত্ত্বেও পুকুর দখলের চেষ্টা, মাছ আহরণে বাধা সৃষ্টি, উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা মানববন্ধনের আয়োজনের অভিযোগ তোলা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রশাসন প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে আইনগতভাবে পুকুরের দখল বুঝিয়ে দেওয়ার পরও একটি মহল পরিকল্পিতভাবে সমিতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের অব্যাহত হুমকি ও হয়রানির কারণে সমিতির ২১টি দরিদ্র মৎস্যজীবী পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী মৎস্যজীবীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোরপূর্বক দখলচেষ্টা ও হয়রানির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বৈধ ইজারার আওতায় নির্বিঘ্নে মাছ চাষ ও জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে সমিতির কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই নিউজে কোথাও ভুল থাকলে দ্রুত জানাবেন

মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী' অন্যান্যসহ দুই সপ্তাহে ভর্তি প্রায় ৩ শতাধিক ইসলামপুরে প্রয়াত খোরশেদুজ্জামান লেবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত ইসলামপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মননা প্রদান