খুঁজুন
সোমবার, ২২ জুন, ২০২৬, ৮ আষাঢ়, ১৪৩৩

ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ত্রিশাল থেকে-মোহাম্মদ সেলিম
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

 

ময়মনসিংহের ত্রিশালে প্রথম শ্রেণির পৌরসভায় ২০২৬/২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৭২৯ টাকার একটি প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে পৌরসভার প্রধান কর্মকর্তা। সোমবার-২২ জুন পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই বাজেট পেশ করেন ত্রিশাল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।ত্রিশাল পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিনের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফুল ইসলাম।বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গঠনে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন,ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিররোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।

কুয়াকাটা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।

 

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২-৫_২৬) মাগরিব নামাজ বাদ কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব আবদুল আজিজ মুসল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব
মতিউর রহমান হাওলাদার।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় কুয়াকাটা পৌর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সকল ধরনের নৈরাজ্য প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

 

রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকার ‘নর্থ ভিউ’ হোটেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে নুজসাত নামের এক এইচএসসি পরীক্ষার্থী তরুণীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২২ জুন) বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

​নিহত নুজসাত রংপুর নগরীর খলিফাপাড়া এলাকার বাসিন্দা এবং রংপুর ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

​ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই তরুণী হোটেলের ছাদে মোবাইলে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি ছাদের কার্নিশের দিকে এগিয়ে যান এবং সেখান থেকে নিচে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​এদিকে পুলিশ জানিয়েছে, তরুণীর এই মৃত্যুকে প্রাথমিকভাবে রহস্যজনক মনে হচ্ছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিদ্যুৎ যেন সোনার হরিণ কখন আসে কখন যায় বলা মুশকিল

মুঃ সোহরাব আলী সরকার কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
বিদ্যুৎ যেন সোনার হরিণ কখন আসে কখন যায় বলা মুশকিল

 

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটে সাধারন মানুষের জীবন  অতিষ্ঠ । প্রয়োজনের তুলনায় অর্ধেক ৫০ % বিদ্যুৎ সরবরাহ  থাকায় রাতে দিনে আট থেকে দশবার লোডশেডিং হওয়ায় সাধারন মানুষের জীবনে দুর্ভোগ চড়মে । এতে েবশী ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী, ও কর্মজীবি মানুষ। সাধারন মানুষ স্বস্তির খোঁজে গাছের ছায়া ও শরবতের দোকানে ভীড় করতে দেখা যায়।
এলাকার লোকজনদের ভাষ্যমতে দিনের পাশাপাশি  রাতের বেলায় দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে এবং নাঘুমিয়ে  রাত পার কারতে হচ্ছে। সামনে এইচএসসি ও সমমানের পরীক্ষা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাময়িক পরিক্ষা থাকায় পরিক্ষার্থীদের প্রস্তুতি মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তীব্র গরমের কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় মনযোগ দিতে পড়েছে না।বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, সন্ধায় পড়তে বসলেই বিদ্যুৎ চলে যায়। সামনে পরিক্ষা থাকলেও নিয়মিত পড়াশোনা করা সম্ভব হয় না। তীব্র গরমে অবস্থা আরোও জটিল হয়ে উঠেছে।
শিক্ষার্থীদের অভিভাবকগণ জানান, দিনে রাতে ১২ থেকে ১৪ ঘন্টা বিদ্যুৎ থাকেনা। বিদ্যুৎ বিভ্রাটের কারনে শিক্ষার্থীরা ঠিকমতো ঘুমাতে পারছেনা। এতে ব্যাহত হচ্ছে পরিক্ষার প্রস্তুতি। দ্রুত বিদ্যুৎ বিভ্রাট সমস্যার সমাধান করার জন্য স্থানীয় প্রশাসন ও গাজীপুর-৫ আসনের সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। এদিকে চলমান বিশ্বকাপ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালে বিদ্যুৎ সরবরাহ না থাকায় খেলা প্রেমিদের মাঝেও হতাশা লক্ষ করা গেছে। সরেজমিনে দেখা যায়,অসহনীয় গরমের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া, জ্বর ও অন্যান্য উপসর্গের রোগীর সংখ্যা দিন দিন বেড়েছে। বিদ্যুৎ না থাকায় গরমের কারনে ভর্তি রোগীদের শারিরিক অবস্থার অবনতি ঘটেছে। প্রচন্ড গরমে হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগীরা অস্বস্তিতে সময় কাটাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রাহক বলেন, লোডশেডিং এর ব্যপারে জানতে পল্লী বিদ্যুতের কন্ট্রোল রুমে ফোন কখনোই পাওয়া যায় না। আর ডিজিএমকে ফোন করলে বলে আমাকে ফোন দিয়েছেন কেন? এ ব্যাপারে আমি কিছু জানিনা। এজিএমকে ফোন করেন। তিনি আসলে একজন ব্যর্থ ডিজিএম।
জানতে চাইলে গাজীপুর পল্লী বিদ্যুৎ কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম (উপ-মহাব্যবস্থাপক) আক্তার হোসেন মুঠোফোনে প্রতিনিধিকে বলেন, উপজেলায় ৪০ মেগাওয়াট বিদ্যুদের চাহিদা রয়েছে। কিন্তু জাতীয় গ্রীড থেকে সরবরাহ পাওয়া যায় মোট চাহিদার ৫০%, ফলে লোডশেডিং করাতে হচ্ছে। তিনি লোডশেডিং এর বিষয়টি মন্ত্রী-এমপিকে জানাতে বলেন।

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।। ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিদ্যুৎ যেন সোনার হরিণ কখন আসে কখন যায় বলা মুশকিল বিদ্যুতি যেন সোনার হরিণ কখন আসে আর কখন যায় বলা মুশকিল