খুঁজুন
সোমবার, ১ জুন, ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শেরপুরের নালিতাবাড়ীতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলো মা

জুবায়ের আহমেদ রাসেল (শেরপুর)
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
শেরপুরের নালিতাবাড়ীতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলো মা

 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় বোরো আবাদের ছিঁড়া সেচলাইন থেকে বিদ্যুতায়িত হওয়া একটি গরু বাঁচাতে গিয়ে মো. হাছান আলী (৫০) নামে এক কৃষক আহত হন। আহত ছেলে হাছান আলীকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বৃদ্ধা মা হাওয়া বেগম (৭০)। একইসাথে ওই গরুটিও মারা যায়।

সোমবার (১ জুন) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত হাওয়া বেগম ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামের মো. আলী হোসেনের বোরো আবাদের সেচলাইন ঝড়ের তান্ডবে ছিঁড়ে মাটিতে পড়েছিল। সোমবার সকাল আনুমানিক সাতটার দিকে মাঠে চড়াতে দেওয়া হাছান আলীর একটি গরু ঘাস খাওয়ার সময় ওই তারে জড়িয়ে যায়। পরে তা দেখে হাছান আলী তার গরু বাঁচাতে গেলে তিনি নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়েন। একই সময়ে তাকে বাঁচাতে গিয়ে বিধবা মা হাওয়া বেগম এগিয়ে এলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. ওমর আলী ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিদ্যুতায়িত হয়ে হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে

শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু।।

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু।।

কুয়াকাটা, পটুয়াখালী: শরীয়তপুর থেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাশাপুর গ্রামের আমির হোসেনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার কুয়াকাটার মেইন ড্রাইভ সড়ক দিয়ে লেম্বুরবন পর্যটন স্পটের দিকে যাওয়ার সময় হঠাৎ এক নারী রাস্তা পারাপার করছিলেন। তাকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঈদের ছুটিতে আনন্দ ভ্রমণে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাজুড়েও এ ঘটনায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত জিসানের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
মোহাম্মদ রুমী শরীফ
বিশেষ প্রতিনিধি।
০১৯১১১৪৫০৯১
১/৬/২০২৬

হিলিতে পুলিশি অভিযানে তিনটি মামলার পলাতক আসামি গ্রেফতার

জনী শেখ (হিলি) দিনাজপুর
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
হিলিতে পুলিশি অভিযানে তিনটি মামলার পলাতক আসামি গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তিনটি জিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি সুজন ইসলাম (২৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (৩১ মে) গভীর রাতে হাকিমপুর থানার নওদাপাড়া এলাকা থেকে পলাতক আসামি সুজন ইসলামকে তার চাচার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি আজ সোমবার(১ জুন) দুপুরে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামী হাকিমপুর থানার নওদাপাড়া এলাকার কাফাজ উদ্দিনের ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শতভাগ মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে পুলিশের চৌকস দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে আসামীর চাচার বাড়িতে আত্মগোপন করে থাকা সুজন ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পার্শ্ববর্তী বিরামপুর থানার জিআর মামলা এবং রাজধানীর পল্লবী থানা ও সিরাজগঞ্জ বঙ্গবন্ধু পশ্চিম থানায় দায়ের করা মামলায় ওয়ারেন্ট রয়েছে। যাহার জিআর নং ৭৫/২৩, ১৩৪/২১ এবং দায়রা ১০৪৫৫/২১।

হিলি, দিনাজপুর প্রতিনিধি

সাপাহারে সরকারি আশ্রয়ন প্রকল্পের বসতবাড়িতে হামলা ও ভাংচুর

সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ
প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
সাপাহারে সরকারি আশ্রয়ন প্রকল্পের বসতবাড়িতে হামলা ও ভাংচুর

নওগাঁর সাপাহারে সরকারি আশ্রয়ন প্রকল্পের বসতবাড়িতে হামলা ও ভাংচুর এর অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উপজেলার চন্দুরা, আশ্রয়ন গ্রামে বসবাসকারী মোহাম্মদ আলী এর পুত্র আরিফ বিল্লাহ (২৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, আশ্রয়ন প্রকল্পের মাঝখানে একটি খাসপুকুর আশ্রয়ন বাসি সরকারিভাবে ইজারা পাওয়ায়, তাদেরকে সেখান থেকে উচ্ছেদের উদ্দেশ্যে গত ২৪ মে রোববার দুপুর ১২ টার দিকে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে সাপাহার উপজেলা তিলনা ইউনিয়নের চন্দুরা গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র খয়বর আলী (৪০), আব্দুস সাত্তার এর পুত্র রফিকুল ইসলাম রুবেল (৩৫), জামাল উদ্দিন (৬৫) পিতা অজ্ঞাত, মৃত বাক্স এর পুত্র হারুন (৫০) আব্দুল গফুর(৫০) পিতা অজ্ঞাত, মৃত মোতালেব এর পুত্র মোকলেস (৪০), মৃত্যু রায়হান এর পুত্র আলহাজ্ব জুয়েল (৪২), হেলাল হোসেন (৩৬) পিতা অজ্ঞাত, মোঃ জিল্লুর রহমানের পুত্র করিম (৪০), কিনা মন্ডলের পুত্র ফজলু ৪৫ সহ আরো নাম না জানা ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত ব্যক্তিরা এ হামলা চালিয়েছে এ সময় আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী দেলোয়ার বাধা প্রদান করিলে তাকে মেরে রক্তাক্ত যক্ষম করে। এবং ১৭ টি বসত বাড়ির মধ্যে ১০টি বাড়ির দরজা ও ঘরের টিন ভাঙচুর করে দুর্বৃত্তরা, এই ঘটনাটি এলাকায় চাঞ্চলের সৃষ্টি করিলেও আশ্রয়ন বাসির প্রতি সহযোগিতায় কেউ এগিয়ে আসেনি বলে দাবি করে বসবাসকারীরা।
প্রতিপক্ষের হারুনের সাথে কথা হলে বিষয়টি অস্বীকার করেন। তবে পুকুরটি বিষয়ে আপোষ নিষ্পত্তির কথা চলছে বলে জানান।
এ বিষয়ে সাপাহার থানা অফিসার ইনচার্জ ওসির সাথে কথা হলে তিনি বলেন এ বিষয়ে আমার জানা নাই অভিযোগের বাদী কে আমার কাছে পাঠিয়ে দিন।

শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু।। শেরপুরের নালিতাবাড়ীতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলো মা হিলিতে পুলিশি অভিযানে তিনটি মামলার পলাতক আসামি গ্রেফতার সাপাহারে সরকারি আশ্রয়ন প্রকল্পের বসতবাড়িতে হামলা ও ভাংচুর নওগাঁর মান্দায় গাঁজার গাছসহ গ্রেফতার ১