খুঁজুন
সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ, ১৪৩৩

শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই : কুড়িগ্রামে ত্রাণমন্ত্রী

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই : কুড়িগ্রামে ত্রাণমন্ত্রী

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোঃ আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘ভিন্ন মতটাকেই গণতন্ত্র বলা হয়। আমরা গণতন্ত্রে বিশ্বাসী; কিন্তু ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই। আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ম্যান্ডেট দিয়েছেন, সেটি যথাযথভাবে পালন করতে চাই।’

আজ রোববার বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্মাণাধীন ভবনের নিচতলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ত্রাণমন্ত্রী। এর আগে দুপুরে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকায় তিনি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।

মতবিনিময় সভায় ত্রাণমন্ত্রী জানান, কুড়িগ্রামকে এখনো পশ্চাৎপদ জেলা হিসেবে দেখা হয়। তিনি বলেন, একটি তিস্তা নদীর কারণে একটি জনপদ কীভাবে পশ্চাৎপদ হয়ে পড়েছে, রংপুর বিভাগ তার উদাহরণ। অথচ নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠার কথা ছিল।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মোঃ সফি খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাহফুজার রহমান খন্দকার টিউটর এর সঞ্চালনায় মতবিনিময়সভায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, উন্নয়নকর্মী ও কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান ও শফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র মোঃ আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।

কুড়িগ্রামকে উন্নত জেলার কাতারে নিতে জনপ্রতিনিধি ও গণমাধ্যম উভয়ের দায়িত্ব রয়েছে বলে মনে করেন ত্রাণমন্ত্রী। তিনি জানান, সাংবাদিকেরা সঠিকভাবে সমালোচনা করলে জনপ্রতিনিধিরা সঠিক পথে থাকেন। এতে দেশ ও জনপদের উন্নয়ন হয়। তিনি বলেন, সত্যতা যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হলে সাংবাদিকতার মান যেমন বাড়ে, তেমনি এলাকার উন্নয়নও ত্বরান্বিত হয়।

এর আগে সকালে লালমনিরহাটের বাসভবন থেকে সড়কপথে কুড়িগ্রামে পৌঁছান ত্রাণমন্ত্রী। পরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান নালিয়ারদোলা এলাকা পরিদর্শন শেষে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

শালকের বউকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
শালকের বউকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

 

কাউনিয়ায় ছোট শ্যালকের স্ত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে ননদের স্বামীকে শনিবার গভীর রাতে গ্রেফতার করেছে হারাগাছ মেট্রো থানা পুলিশ। ভুক্তভোগী নারী নন্দিয়ার স্বামীর বিরুদ্ধে শনিবার হারাগাছ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা দায়ের করেন।
গ্রেফতার ননদের স্বামীর নাম মোঃ সজল মিয়া (৩২) রবিবার (১০ মে) তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়। অভিযুক্ত সজল মিয়া, উপজেলার হারাগাছ পৌর শহরের পাঠানটারী এলাকার মৃত মাহফুজার রহমানের ছেলে।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, ০৫ মে মঙ্গলবার সন্ধার দিকে বাড়িতে কেউ না থাকায় সজল মিয়া বাড়ীতে ঢুকে ওই নারীকে ধর্ষনের চেষ্টা করেন। ওই নারীর অভিযোগ, তার স্বামী ঢাকায় একটি কারখানায় চাকুরী করেন। তিনি তিন সন্তান ও শ্বাশুরীকে নিয়ে স্বামীর বাড়ীতে বসবাস করেন। ঘটনার দিন তার শ্বাশুরী পাঠানটারী এলাকায় মেয়ের বাড়ীতে অবস্থান করছিল। আর এই সুযোগে সন্ধার কিছু আগে ননদের স্বামী সজল তার বাড়ীতে আসেন এবং পিছন দিকে থেকে তাকে জড়িয়ে ধরে জোর পুর্বক পরনের কাপড় খূলে ধর্ষণের চেষ্টা করে সজল। তার চিৎকারে দশ বছরের বড় মেয়ে বাড়ীর ভিতরে পৌছে ঘটনা দেখে মায়ের ইজ্জত বাঁচাতে চিৎকার শুরু করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সজল। এর আগেও ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেছিলো সজল।
ঘটনার পর থেকে স্বামীর বাড়ীতে নিরাপত্তাহীনতার আশঙ্কায় তিনি সন্তানদের নিয়ে পিতার বাড়ীতে অবস্থান করেছেন।
হারাগাছ মেট্রো থানার তদন্তকারী এসআই জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে নারী শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের চেষ্ঠা ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত যুবককে শনিবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে আসামী কে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

মানবিক সেবার লক্ষ্যে ‘অদম্য মাদারীপুর’-এর নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মাহামুদুল হাসান রনি মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
মানবিক সেবার লক্ষ্যে ‘অদম্য মাদারীপুর’-এর নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

 

মাদারীপুরে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘অদম্য মাদারীপুর’-এর ২০২৬ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম পরিচিতি ও আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (৯ মে) স্থানীয় একটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে কমিটির সকল সদস্যদের পরিচয় পর্ব সম্পন্ন হয়। পরবর্তী আলোচনা সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতৃবৃন্দ। জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে দ্রুত সময়ের মধ্যে একটি বড় ধরণের মানবিক প্রোগ্রাম বা কর্মসূচি আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়।
​সংগঠনের নেতৃবৃন্দ জানান, ‘অদম্য মাদারীপুর’ সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। নতুন কমিটির এই উদ্যমী পথচলায় সংগঠনের সকল স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী এবং দাতা সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করা হয়েছে।
​আলোচনা সভায় বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদারীপুরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই এই সংগঠনের মূল লক্ষ্য। আগামী দিনের কর্মসূচি সফল করতে তারা সবার সহযোগিতা কামনা করেন।

মাদারগঞ্জে ইউনিক ইসলামিক একাডেমি বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত 

মোহাম্মদ আলী জিন্নাহ  জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
মাদারগঞ্জে ইউনিক ইসলামিক একাডেমি বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত 

 

জামালপুরের মাদারগঞ্জে ইউনিক ইসলামিক একাডেমি বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকাল ৯ টা থেকে উপজেলা খরকা হলরুমে পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে  শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ,  সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান,  সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু,উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান টুটুল, ইউনিক ইসলামিক একাডেমি পরিচালক সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির, কামরুল হাসান প্রমূখ। সভাপতিত্ব করেন ইউনিক ইসলামিক একাডেমি’র প্রিন্সিপাল রফিকুল ইসলাম।   সঞ্চালনায় সহকারী শিক্ষক মাহফুজুল ইসলাম।
শিক্ষার্থীরা ইসলামিক গজল,হামদ্-নাত, কবিতা আবৃত্তি,  কোরআন তেলওয়াত করেন। পরে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন পরিচালক ও শিক্ষকবৃন্দরা।   এ সময় ইউনিক ইসলামিক একাডেমি’র পরিচালকবৃন্দ, সহকারী প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শালকের বউকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার মানবিক সেবার লক্ষ্যে 'অদম্য মাদারীপুর'-এর নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে ইউনিক ইসলামিক একাডেমি বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত  শেরপুর নালিতাবাড়ীতে টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার, অভিযুক্তের পরিবার আটক নন্দীগ্রামে ছাত্রদলের জন্য ঘরবাড়ি ছেড়েও রাজপথে সক্রিয় ছিলেন: ছাত্রদল নেতা আল আমিন