জার্সি পাঠালেন এমপি টিপু: খুশিতে আত্মহারা পাঁজরভাঙ্গা স্কুলের ছাত্রীরা
নওগাঁর মান্দা উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে পাজরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা দল। ছাত্রীদের এই কৃতিত্বের স্বীকৃতি দিতে এবং তাদের খেলাধুলায় আরও উৎসাহ জোগাতে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু-এর পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে জার্সি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব জার্সি হস্তান্তর করা হয়। সংসদ সদস্যের পক্ষে উপহার তুলে দেন সাবেক ছাত্রদল নেতা নূর এনায়েত নুরুজ্জামান হারুন। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন -এর হাতে খেলোয়াড়দের নতুন জার্সি সেট তুলে দেন। জার্সি গ্রহণকালে প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের ছাত্রীদের এই সাফল্যকে সম্মান জানানোর জন্য মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ।
এ ধরনের অনুপ্রেরণা কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে। ভবিষ্যতে তারা উপজেলার গণ্ডি পেরিয়ে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে পাজরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা দল রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করায় এলাকায় প্রশংসা কুড়িয়েছে।



আপনার মতামত লিখুন