খুঁজুন
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শেরপুরে ৮৩৫ লিটার ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ
শেরপুরে ৮৩৫ লিটার ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

Oplus_131072

জুবায়ের আহমেদ রাসেল : শেরপুর সদর উপজেলার বাবর ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে নেওয়ার সময় ৮৩৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ সময় একটি ব্যাটারিচালিত অটোভ্যানসহ চারটি ড্রাম তেল জব্দ করা হয়। ঘটনায় ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে আটক করা হলেও পরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টার দিকে বাবর ফিলিং স্টেশন থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে চারটি ড্রামে প্রায় ৮৩৫ লিটার ডিজেল নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় শেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ভ্যানসহ তেল জব্দ করে এবং ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে আটক করে। আটকরা হলেন সদর উপজেলার ছয়ঘড়িপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে রবিন এবং গৌরীপুর এলাকার হরমুজ আলীর ছেলে জিয়াউর রহমান।

বুধবার (২২ এপ্রিল) সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এনডিসি) রাজিব সরকারের নেতৃত্বে বাবর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আগের রাতে জব্দ করা তেল ও আটক দুই কর্মচারীকে সেখানে নেওয়া হয়। পরে অবৈধভাবে তেল মজুদের উদ্দেশ্যে বহনের অপরাধে বাবর ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ফিলিং স্টেশনের দায়িত্বে থাকা ফজলুল হকের নামে এই জরিমানা আরোপ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় এ দণ্ড দেওয়া হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গত রাতে চার ড্রাম তেলসহ একটি ভ্যান আটক করা হয়েছে। পরে সেগুলো ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের জন্য ফিলিং স্টেশনে নেওয়া হয়। আদালত বাবর ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে। এছাড়া জব্দকৃত তেল খোলা বাজারে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জরিমানা পরিশোধের পর আটক রবিন ও জিয়াউর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে।

শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এনডিসি) রাজিব সরকার বলেন, বাবর ফিলিং স্টেশনে অবৈধ তেল মজুদের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত ৮৩৫ লিটার ডিজেল উন্মুক্তভাবে বিক্রি করে ৯৬ হাজার ৪২৫ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভ্যান চুরিতে দিশেহারা সেলিম, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আব্দুল হাই মিয়া

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
ভ্যান চুরিতে দিশেহারা সেলিম, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আব্দুল হাই মিয়া

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকার বাসিন্দা সেলিম হোসেনের চুরি যাওয়া ভ্যানগাড়ির পরিবর্তে নতুন একটি ভ্যানগাড়ি প্রদান করা হয়েছে।

জানা যায়, ব্যাটারিচালিত ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন সেলিম হোসেন। গত ২৮ এপ্রিল রাতে নিজ বাড়ি থেকে তাঁর একমাত্র উপার্জনের অবলম্বন ভ্যানগাড়িটি চুরি হয়ে যায়। এতে পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েন তিনি।

সেলিমের এমন দুর্দিনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন হাতীবান্ধা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল হাই মিয়া। তাঁর ব্যক্তিগত উদ্যোগে নতুন একটি ভ্যানগাড়ির ব্যবস্থা করা হয়।

পরে মিলন বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে সেলিম হোসেনের হাতে নতুন ভ্যানগাড়ির চাবি তুলে দেন আব্দুল হাই মিয়া। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আব্দুল হাই মিয়া বলেন, “সেলিম হোসেনের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল এই ভ্যানগাড়ি। এটি চুরি হওয়ার পর তিনি ও তাঁর পরিবার মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে মানবিক দায়িত্ববোধ থেকে তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে অনেক পরিবারের কষ্ট লাঘব হবে।”

নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত সেলিম হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই ভ্যানটি আমার পরিবারের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।

স্টার্টআপ সায়েন্স প্রজেক্টে শিক্ষার্থীদের উদ্ভাবনী নিয়ে কালীগঞ্জে প্রাণবন্ত বিজ্ঞান মেলা জুন ১২, ২০২৬

মু সোহরাব আলি সরকার
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
স্টার্টআপ সায়েন্স প্রজেক্টে শিক্ষার্থীদের উদ্ভাবনী নিয়ে কালীগঞ্জে প্রাণবন্ত বিজ্ঞান মেলা জুন ১২, ২০২৬

মুঃ সোহরাব আলী সরকার , কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার লক্ষ্যে কালীগঞ্জে “স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট” উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প প্রদর্শিত হয়েছে। দিনব্যাপী এ মেলায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করেন। মেলার আয়োজন করেন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিসি।
শুক্রবার (১২ জুন) দিনব্যাপী উপজেলা চত্বরে “স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট” বিষয়ক উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন।
মেলার মূল লক্ষ ছিল পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট কৃষি, রোবোটিক্স, স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা, পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প দর্শনার্থীদের উৎসাহিত করা । শিক্ষার্থীরা তাদের প্রকল্পের কার্যকারিতা ও বাস্তব জীবনে প্রয়োগের সম্ভাবনা তুলে ধরেন। এসময় প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পর্যবেক্ষণ করেন। প্রধান অতিথি বলেন, স্টার্টআপভিত্তিক বিজ্ঞান প্রকল্প তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। তারা নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে পারবে। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাহবুবা আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোহাম্মদ ছোলায়মান আলম, খায়রুল এহসান মিন্টু ও ফরিদ আহমেদ মৃধা, পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান, সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, কালিগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, কালিগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।
প্রধান অতিথি বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা প্রকল্পগুলোর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নওগাঁয় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ৩দিন ব্যাপী প্রাণিস্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
নওগাঁয় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ৩দিন ব্যাপী প্রাণিস্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কারিগরি সহযোগিতায় ৩দিন ব্যাপী প্রাণিস্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণটি গত ৮ জুন সোমবার শুরু হয়ে ১০ জুন বুধবার শেষ হয়।

প্রশিক্ষণটি পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আবু আনাছ এবং ভেটেরিনারি সার্জন ডাঃ তানজিয়া আক্তার।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের আত্রাই এবং রাণীনগর উপজেলার প্রাণিস্বাস্থ্য কর্মীগণ।

প্রশিক্ষণটিতে উপস্থিত ছিলেন, প্রজেক্ট ম্যানেজার মোঃ আহসান হাবিব মল্লিক, আত্রাই ইউনিট ম্যানেজার আব্দুর রউফ মিলন, এ্যাডভোকেসী ফ্যাসিলিটেটর গোলাম রাব্বানীসহ প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তাবৃন্দ।

ভ্যান চুরিতে দিশেহারা সেলিম, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আব্দুল হাই মিয়া স্টার্টআপ সায়েন্স প্রজেক্টে শিক্ষার্থীদের উদ্ভাবনী নিয়ে কালীগঞ্জে প্রাণবন্ত বিজ্ঞান মেলা জুন ১২, ২০২৬ নওগাঁয় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ৩দিন ব্যাপী প্রাণিস্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সীমান্ত পেরিয়ে ভারতে? শীতলকুচিতে আটক হাতীবান্ধার যুবক রংপুর সদর উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধন