খুঁজুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র, ১৪৩৩

মান্দায় ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন, ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজের নির্দেশ

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
মান্দায় ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন, ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজের নির্দেশ

 

নওগাঁর মান্দা উপজেলার চকউলী বহুমুখী হাইস্কুল ও কলেজের সাময়িকভাবে বহিষ্কৃত অধ্যক্ষ নজরুল ইসলামকে পুনর্বহালের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে নিয়মিত পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বর্তমান কর্তৃপক্ষের বিরুদ্ধে।

এই ঘটনাটি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রধান শিক্ষক আশরাফুল ইসলামকে শোকজ করবেন বলে সাংবাদিককে জানান।

​আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১১ টার দিকে বিদ্যালয় চলাকালীন সময়ে চকউলী বহুমুখী হাইস্কুল ও কলেজের মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে “দুর্নীতিমুক্ত ক্যাম্পাস চাই” এবং “বহিষ্কৃত অধ্যক্ষের ঠাঁই নাই” সম্বলিত বিভিন্ন ব্যানারে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিদের লাইনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়।

​অভিযোগ উঠেছে, শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ করে বেশ কয়েকজন শিক্ষার্থীকে তপ্ত রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে রাখা হয়। সরকারি বিধিমালা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও এখানে তার তোয়াক্কা করা হয়নি।

​সপ্তম ও নবম শ্রেণীর বিপাশা, মিম, মারিয়া কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রথম পিরিয়ডে হাজিরা নেওয়ার পর আর ক্লাস হয়নি এবং দ্বিতীয় ক্লাসও হয়নি। এরপর শিক্ষকদের নির্দেশে তাদেরকে রোদের মধ্যে লাইনে গিয়ে দাঁড়াতে হয়। পড়াশোনার ক্ষতি হলেও তারা বাড়িতে গিয়ে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে বলে জানায়।

​​এদিকে শিক্ষার্থীদের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক দ্বন্দ্বে ঢাল হিসেবে ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

এমরান হোসেন নামে এক অভিভাবক বলেন, আমার সন্তান স্কুল থেকে ফিরে কান্নাকাটি করে বলছে সে আর ওই স্কুলে পড়বে না। সেখানে সবসময় কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে। ক্লাস বাদ দিয়ে রোদের মধ্যে বাচ্চাদের দাঁড় করিয়ে রাখা অন্যায়। প্রতিবাদ করতে হলে ছুটির পর বা ছুটির দিনে করা যেত।

প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী শিক্ষক বলেন, ক্লাস টাইমে আজ মানববন্ধন হয়েছে এবং আমরা সেখানে অংশ নিয়েছি। প্রতিষ্ঠানের প্রধান (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) যদি বলেন আজ ক্লাস হবে না বা করার দরকার নেই, তবে আমরা তার হুকুম মানতে বাধ্য।

​ক্লাস চলাকালীন কেন এমন কর্মসূচি পালন করা হলো এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম।

​এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানটির সভাপতি আখতার জাহান সাথী বলেন, ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের মানববন্ধনে দাঁড় করানোর কোনো সুযোগ নেই। মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) থেকে অধ্যক্ষ নজরুল ইসলামকে পুনরায় বহাল করার স্পষ্ট নির্দেশনা সম্বলিত একটি চিঠি আমরা পেয়েছি। সভাপতি হিসেবে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সেই মোতাবেক ব্যবস্থা নিতে লিখিতভাবে জানিয়েছি।

​তিনি আরও বলেন, কার নির্দেশে আজ পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের মানববন্ধনে ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষকে এ বিষয়ে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করব এবং কেন পাঠদান বন্ধ রাখা হলো তার জবাব চাইব।

​​উল্লেখ্য যে, গত ৫ মার্চ ২০২৬ তারিখে মাউশির এক চিঠিতে অধ্যক্ষ মো. নজরুল ইসলামকে সপদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত ওই পত্রে জানানো হয়, নজরুল ইসলামের বেতন-ভাতা বন্ধ রাখা এবং তাকে সাময়িক বরখাস্ত করা অবৈধ ছিল।

​একই চিঠিতে, সরকারি নির্দেশ অমান্য করায় বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফুল ইসলামকে কেন শাস্তির আওতায় আনা হবে না, তা জানতে চেয়ে ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি।

মাহামুদুল হাসান রনি মাদারীপুর প্রতিনিধি,
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি।

 

আন্তর্জাতিক ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর ছোট ভাইর প্রাইভেট কারে অগ্নিসংযোগ।

টেকেরহাটে পীরের বাড়িতে গ্যারেজে রাখা প্রাইভেটকারে অগ্নিসংযোগ, ব্যাপক ক্ষয়ক্ষতি

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে গ্যারেজে রাখা একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় , ৬ সেপ্টম্বর ২০২৬, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টেকেরহাটের পীর সাহেব মরহুম দেলোয়ার হোসেন আনসারীর বাড়ির গ্যারেজে থাকা তার ছোট ছেলে আসাদ আনসারীর প্রাইভেটকারে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।

আসাদ আনসারী,আন্তর্জাতিক ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর ছোট ভাই।

আগুনে গাড়িটির বিভিন্ন অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারা এবং কী কারণে গাড়িটিতে অগ্নিসংযোগ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাতোয়ারা বেগমকে সভাপতি এবং সোনিয়া বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর মহিলা দলের সভাপতি হামিদা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল আজিজ মুসল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, নতুন কমিটির মাধ্যমে ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানো এবং দলীয় কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনির্বাচিত সভাপতি মাতোয়ারা বেগম ও সাধারণ সম্পাদক সোনিয়া বেগম দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, আগামী দিনে ওয়ার্ড পর্যায়ে মহিলা দলের কার্যক্রম আরও শক্তিশালী ও সক্রিয়ভাবে পরিচালনা করা হবে।

কালীগঞ্জে পরিবার পরিকল্পনা সেবায় সংকট, প্রশ্নের মুখে সরবরাহ ব্যবস্থা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
কালীগঞ্জে পরিবার পরিকল্পনা সেবায় সংকট, প্রশ্নের মুখে সরবরাহ ব্যবস্থা

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা ( ফ্যামেলী প্লানিং ) সেবার প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণের সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ, প্রশ্নের মুখে সরবরাহ ব্যবস্থা। সেবা নিতে আসা প্রত্যন্ত এলাকার নিম্ন আয়ের মানুষসহ অনেকেই কাঙ্খিত পরিবার পরিকল্পনা (ফ্যামেলী প্লানিং) সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরঞ্জামের সংকটে প্রয়োজনীয় উপকরণ না পেয়ে তারা বেসরকারি ক্লিনিক কিংবা ফার্মেসির ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় সেবা প্রার্থীদের অভিযোগ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যক্রমের আওতায় বিভিন্ন ধরনের সেবা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অনেকে প্রয়োজনীয় সামগ্রী না পাওয়ায় তাদের ফিরে যেতে হচ্ছে। বিশেষ করে দরিদ্র ও নি¤œআয়ের মানুষের জন্য সরকারী স্বাস্থ্যকেন্দ্রের এসব সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সরঞ্জাম সংকট তাদের দুর্ভোগ আরোও বাড়িয়ে দিয়েছে।
সেবা প্রার্থী উত্তর সোম এলাকার আলমগীর হোসেন বলেন, সরকারী হাসপাতালে নিজ পরিবারের জন্য কম খরচে পরিবার পরিকল্পনা সেবা পাওয়ার আশায় এখানে আসি। কিন্তু বিনা মূল্যে প্রয়োজনীয় সরঞ্জাম বা উপকরণ না থাকায় গত তিন মাস যাবৎ কাঙ্খিত সেবা পাচ্ছে না। ফলে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে।
স্থানীয় সচেতন মহল বলছে, পরিবার পরিকল্পনা সেবা মানুষের মৌলিক স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিবার পরিকল্পনা সেবার ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণের পর্যাপ্ত মজুত থাকা জরুরী। সরবরাহ ব্যবস্থায় ঘাটতি থাকলে মাঠ পর্যায়ের পরিবার পরিকল্পনা কার্যক্রমও ব্যাহত হবে। যদি দীর্ঘ সময় এমন পরিস্থিতি হয় তাহলে জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা হওয়ার আশঙ্কা থাকে। তাই সরঞ্জাম সংকটের প্রকৃত কারণ খুঁজে বের করে মজুত পর্যালোচনা ও সেবা কার্যক্রম তদারকির মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করা ও ভোগান্তি কমানোর দাবি জানান তারা।
উল্লেখ যে, চলতি বছরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্য মন্ত্রী। এসময় কয়েকজন চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পায় এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন ত্রুটি ও অনিয়মও মন্ত্রীর নজরে আসে।
উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক হোসনেয়ারা বেগম সরঞ্জাম সংকটের সত্যতা স্বীকার করে বলেন, গত ২/৩ মাস যাবৎ সকল প্রকার জন্মনিয়ন্ত্রণ সরঞ্জাম মহিলাদের জন্য পিল, পূরুষদের কনডমসহ ইমপ্ল্যান্ট ও আইইউডি কার্যক্রমের সংকট বিদ্যমান।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ নাহিদা খাতুনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেনি। পরে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি ক্ষুদেবার্তা পাঠিয়েও তার কোন বক্তব্য পাওয়া যায় নি।
গাজীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক আবু তাহের মো. সানাউল্লাহ নূরী মুঠোফোনে প্রতিবেদককে বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেয়ায় এরকম জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী অক্টোবরে অর্থ বরাদ্দ দেয়ার কথা রয়েছে। অর্থ বরাদ্দ দিলে প্রযোজনীয় সরঞ্জামাদী সরবরাহ করা হবে।
সেবা প্রত্যাশীদের প্রশ্ন, সরকারী স্বাস্থ্যকেন্দ্রে পরিবার পরিকল্পনা সেবার প্রয়োজনীয় সরঞ্জাম থাকবে না কেন? সরঞ্জামাদী নিয়মিত সরবরাহ ও মজুত ব্যবস্থাপনায় ঘাটতি থাকলে এর দায়ভার কে নেবে? শুধু কাগজে-কলমে নয় পরিবার পরিকল্পনা সেবার প্রয়োজনীয় সকল উপকরণ নিশ্চিত করে বাস্তবে সেবা পৌঁছে দেওয়া হোক।

রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি। কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম কালীগঞ্জে পরিবার পরিকল্পনা সেবায় সংকট, প্রশ্নের মুখে সরবরাহ ব্যবস্থা পতিত ১০০ বিঘা জমিতে মাছ চাষ, বছরে লাভ ৫০ লাখ টাকা মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন