খুঁজুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র, ১৪৩৩

নওগাঁ-৪ আসনের এমপি টিপুর বিরুদ্ধে মানহানীকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
নওগাঁ-৪ আসনের এমপি টিপুর বিরুদ্ধে মানহানীকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ

নওগাঁ মান্দা-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর এমপি, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা,ভিত্তিহীন অভিযোগ তুলে মানহানীকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে মান্দা উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। এবং এই যড়যন্ত্রকারীরা উপজেলা বিএনপির সংগঠনের মধ্যে থেকেও ধানের শীষ প্রতিক প্রাপ্ত ডা.একরামুল বারী টিপুকে পরাজিত করার উদ্দেশ্য, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার ভোট করেছে বলেও অভিযোগ করেন তারা। উপস্থিতি সকল বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা এসব কুচক্রীদের বিএনপি থেকে বহিষ্কারের দাবীও জানান এ সমাবেশে।

মঙ্গলবার (৭এপ্রিল) বিকেল ৫টার সময় মান্দা উপজেলা বিএনপির নেতাকর্মীরাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আহবানে,মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি ডা.একরামুল বারী টিপু এমপি,র রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষীণ করে, প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে এসে সকলে একযোগে মিলিত হয়। সমাবেশ থেকে উপজেলা বিএনপির নেতা বাবুল শাহ্ (চৌধুরী), বেলালসহ কয়েকজন যড়যন্ত্র ও দুষ্কৃতকারী চাঁদাবাজ,দখলদারদের কারণে মান্দা উপজেলা বিএনপির সুনাম নষ্ট হচ্ছে বলে,তাদেরকে দল থেকে বহিস্কার করে, বিএনপি প্রিয় ত্যাগী নেতা কর্মীদের তালিকা করে, নতুন করে কমিটি করার দাবি করেন বক্তারা।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পাটি থেকে বিতারিত হয়ে,মান্দা উপজেলা বিএনপির মধ্যে একটি অংশ ঢুকে পড়ে,বড় বড় পদ নিয়ে বিএনপির নাম ভাঙ্গিয়ে এসব অসৎ কর্মকাণ্ড করছে। এতে মান্দায় বিএনপির সুনাম নষ্ট করছে বলেও বক্তারা অভিযোগ করেন। বক্তারা বলেন,এসব কুচক্রীরা গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট না দিয়ে, জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারণা ও তাঁকে ভোট দিয়ে ডা. ইকরামুল বারী টিপুকে পরাজিত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। শুধুই বিশাল জনপ্রিয়তার কারণে এমপি, ডা.একরামুল বারী টিপু তাদের সেই ষড়যন্ত্র নসাৎ করে,সেই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন।

বক্তারা দাবী করে বলেন, বার বার তাদের যড়যন্ত্র নসাৎ হওয়ার কারণে,একের পর এক যড়যন্ত্র করেই চলেছে তারা। এর ধারাবাহিকতায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ এনে, গত সোমবার (৬এপ্রিল) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল শাহ্ (চৌধুরী),র নেতৃত্বে নওগাঁতে একটি মিথ্যা, বানোয়াট সংবাদ সম্মেলন করে তারা। যেখানে হাজার হাজার জনসাধারণদের সেবা দেওয়া হয়,সেই ডাক্তারী চেম্বারকে টর্চার সেল উল্লেখ করে, এমন ভিত্তিহীন অভিযোগে মানহানীকর সংবাদ সম্মেলন করায়, জনপ্রিয় একজন এমপির চরিত্রহননের চেষ্টা করা হয়েছে বলেও প্রতিবাদ সমাবেশে বক্তারা উল্লেখ করেন।
মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফী, সাবেক ছাত্রনেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান ফিরোজ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিদুজ্জামান সালেক, সাবেক ছাত্রনেতা নুরবক্স মন্ডল, উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান, মহিলা দলের সভাপতি নার্গিস জাহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহা যুবায়ের, মান্দা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান রিপু ও ছাত্রনেতা রিসালাত ই সাজিদসহ অনেকে।
এছাড়াও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন, মিজানুর রহমান নান্টু, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিকসহ মান্দার ১৪টি ইউনিয়নের বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সবশেষে সমাবেশে বক্তারা বলেন, যেসব চাঁদাবাজ সমাজে অশান্তি সৃষ্টিকারী কুচক্রীদের কারণে, সুনামধন্য দল বিএনপির বদনাম হচ্ছে, ধানেরশীষ প্রতিককে সম্মান দেয় না,ধানেরশীষ প্রতিককে পরাজিত করার জন্য মরিয়া হয়ে থাকে,তাদেরকে অবিলম্বে বহিষ্কার করে, বিএনপির ত্যাগী নেতাদের তালিকা করে নতুন কমিটি গঠনের দাবী জানান তার সাথে বিএনপির মধ্যে ঢুকে থাকা এসব যড়যন্ত্রকারী নেতাদের মান্দায় অবাঞ্ছিত ঘোষণা করেন।

রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি।

মাহামুদুল হাসান রনি মাদারীপুর প্রতিনিধি,
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি।

 

আন্তর্জাতিক ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর ছোট ভাইর প্রাইভেট কারে অগ্নিসংযোগ।

টেকেরহাটে পীরের বাড়িতে গ্যারেজে রাখা প্রাইভেটকারে অগ্নিসংযোগ, ব্যাপক ক্ষয়ক্ষতি

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে গ্যারেজে রাখা একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় , ৬ সেপ্টম্বর ২০২৬, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টেকেরহাটের পীর সাহেব মরহুম দেলোয়ার হোসেন আনসারীর বাড়ির গ্যারেজে থাকা তার ছোট ছেলে আসাদ আনসারীর প্রাইভেটকারে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।

আসাদ আনসারী,আন্তর্জাতিক ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর ছোট ভাই।

আগুনে গাড়িটির বিভিন্ন অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারা এবং কী কারণে গাড়িটিতে অগ্নিসংযোগ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাতোয়ারা বেগমকে সভাপতি এবং সোনিয়া বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর মহিলা দলের সভাপতি হামিদা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল আজিজ মুসল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, নতুন কমিটির মাধ্যমে ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানো এবং দলীয় কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনির্বাচিত সভাপতি মাতোয়ারা বেগম ও সাধারণ সম্পাদক সোনিয়া বেগম দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, আগামী দিনে ওয়ার্ড পর্যায়ে মহিলা দলের কার্যক্রম আরও শক্তিশালী ও সক্রিয়ভাবে পরিচালনা করা হবে।

কালীগঞ্জে পরিবার পরিকল্পনা সেবায় সংকট, প্রশ্নের মুখে সরবরাহ ব্যবস্থা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
কালীগঞ্জে পরিবার পরিকল্পনা সেবায় সংকট, প্রশ্নের মুখে সরবরাহ ব্যবস্থা

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা ( ফ্যামেলী প্লানিং ) সেবার প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণের সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ, প্রশ্নের মুখে সরবরাহ ব্যবস্থা। সেবা নিতে আসা প্রত্যন্ত এলাকার নিম্ন আয়ের মানুষসহ অনেকেই কাঙ্খিত পরিবার পরিকল্পনা (ফ্যামেলী প্লানিং) সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরঞ্জামের সংকটে প্রয়োজনীয় উপকরণ না পেয়ে তারা বেসরকারি ক্লিনিক কিংবা ফার্মেসির ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় সেবা প্রার্থীদের অভিযোগ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যক্রমের আওতায় বিভিন্ন ধরনের সেবা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অনেকে প্রয়োজনীয় সামগ্রী না পাওয়ায় তাদের ফিরে যেতে হচ্ছে। বিশেষ করে দরিদ্র ও নি¤œআয়ের মানুষের জন্য সরকারী স্বাস্থ্যকেন্দ্রের এসব সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সরঞ্জাম সংকট তাদের দুর্ভোগ আরোও বাড়িয়ে দিয়েছে।
সেবা প্রার্থী উত্তর সোম এলাকার আলমগীর হোসেন বলেন, সরকারী হাসপাতালে নিজ পরিবারের জন্য কম খরচে পরিবার পরিকল্পনা সেবা পাওয়ার আশায় এখানে আসি। কিন্তু বিনা মূল্যে প্রয়োজনীয় সরঞ্জাম বা উপকরণ না থাকায় গত তিন মাস যাবৎ কাঙ্খিত সেবা পাচ্ছে না। ফলে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে।
স্থানীয় সচেতন মহল বলছে, পরিবার পরিকল্পনা সেবা মানুষের মৌলিক স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিবার পরিকল্পনা সেবার ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণের পর্যাপ্ত মজুত থাকা জরুরী। সরবরাহ ব্যবস্থায় ঘাটতি থাকলে মাঠ পর্যায়ের পরিবার পরিকল্পনা কার্যক্রমও ব্যাহত হবে। যদি দীর্ঘ সময় এমন পরিস্থিতি হয় তাহলে জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা হওয়ার আশঙ্কা থাকে। তাই সরঞ্জাম সংকটের প্রকৃত কারণ খুঁজে বের করে মজুত পর্যালোচনা ও সেবা কার্যক্রম তদারকির মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করা ও ভোগান্তি কমানোর দাবি জানান তারা।
উল্লেখ যে, চলতি বছরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্য মন্ত্রী। এসময় কয়েকজন চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পায় এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন ত্রুটি ও অনিয়মও মন্ত্রীর নজরে আসে।
উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক হোসনেয়ারা বেগম সরঞ্জাম সংকটের সত্যতা স্বীকার করে বলেন, গত ২/৩ মাস যাবৎ সকল প্রকার জন্মনিয়ন্ত্রণ সরঞ্জাম মহিলাদের জন্য পিল, পূরুষদের কনডমসহ ইমপ্ল্যান্ট ও আইইউডি কার্যক্রমের সংকট বিদ্যমান।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ নাহিদা খাতুনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেনি। পরে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি ক্ষুদেবার্তা পাঠিয়েও তার কোন বক্তব্য পাওয়া যায় নি।
গাজীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক আবু তাহের মো. সানাউল্লাহ নূরী মুঠোফোনে প্রতিবেদককে বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেয়ায় এরকম জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী অক্টোবরে অর্থ বরাদ্দ দেয়ার কথা রয়েছে। অর্থ বরাদ্দ দিলে প্রযোজনীয় সরঞ্জামাদী সরবরাহ করা হবে।
সেবা প্রত্যাশীদের প্রশ্ন, সরকারী স্বাস্থ্যকেন্দ্রে পরিবার পরিকল্পনা সেবার প্রয়োজনীয় সরঞ্জাম থাকবে না কেন? সরঞ্জামাদী নিয়মিত সরবরাহ ও মজুত ব্যবস্থাপনায় ঘাটতি থাকলে এর দায়ভার কে নেবে? শুধু কাগজে-কলমে নয় পরিবার পরিকল্পনা সেবার প্রয়োজনীয় সকল উপকরণ নিশ্চিত করে বাস্তবে সেবা পৌঁছে দেওয়া হোক।

রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি। কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম কালীগঞ্জে পরিবার পরিকল্পনা সেবায় সংকট, প্রশ্নের মুখে সরবরাহ ব্যবস্থা পতিত ১০০ বিঘা জমিতে মাছ চাষ, বছরে লাভ ৫০ লাখ টাকা মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন