মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের শ্রদ্ধা নিবেদন
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরাম উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মুঃ মফিজুর রহমান কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক এবং আজীবন সদস্য ইঞ্জিনিয়ার রাসিদুল ইসলাম প্রতিষ্ঠাতা সদস্য ও মিডিয়া ব্যাক্তিত্ব আরিফ আমান ভূইয়া, সংস্কৃতিক কর্মি ও সংগীত শিল্পী নাইম আহমেদ এবং ফোরামের অন্যান্য সদস্যসহ প্রমোখ।
শ্রদ্ধাজ্ঞাপন এর পর ফোরামের নিজস্ব অফিসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় বক্তারা ফোরামের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হয় এবং অন্যান্য আরও নুতন নুতন কর্মকান্ড যেমন বয়স্ক ব্যক্তিদের জন্য শিক্ষা, ঝরে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা। সংস্কৃতির বিকাশের সুযোগ সৃষ্টি এবং যে সকল শিল্পী ও কলাকুশলীদের আত্নত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা তাদের প্রতি সম্মান ও তাদের স্বরণ করা।
অনুষ্ঠানে ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সকলের নিকট সহযোগিতা কামনা করেন, যাতে এই কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরাম আগামীর পাথেয় হয়ে সমাজ গড়ার সুযোগ তৈরিতে অগ্রনি ভূমিকা পালন করতে পারে।



আপনার মতামত লিখুন