জাতীয় নির্বাচনে কালীগঞ্জে ১৬৬৩ জন কর্মকর্তা প্রশিক্ষণ নিচ্ছেন
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলার বালীগাও উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার (৪ ফেব্রæয়ারী) দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম, গাজীপুর সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা তারিক আজিজ, টঙ্গি থানার নির্বাচন কর্মকর্তা রুম্পা সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, নির্বাচন সংশ্লিষ্ট প্রশিক্ষকসহ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।
দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কালীগঞ্জ উপজেলার ৯০ টি ভোট কেন্দ্রের জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে এক হাজার ৬শত ৬৬ জন স্কুল-কলেজের শিক্ষক ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন প্রশিক্ষণে অংশগ্রহন করেন। ঢাকাস্থ নির্বাচন প্রশিক্ষণ ইনষ্টিটিউট এ প্রশিক্ষণের আয়োজন করেন।



আপনার মতামত লিখুন