খুঁজুন
বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ়, ১৪৩৩

কালীগঞ্জে উপজেলা কমপ্লেক্স ভবন প্রকল্প,নুতন রুপে বদলে যাবে প্রশাসনিক চিত্র

পাবলিক বাংলা :
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ২:৫৪ অপরাহ্ণ
কালীগঞ্জে উপজেলা কমপ্লেক্স ভবন প্রকল্প,নুতন রুপে বদলে যাবে প্রশাসনিক চিত্র

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সরকারী সেবা কার্যক্রম পুরনো ও অপ্রতুল ৮০দশকে নির্মিত ভবনে পরিচালিত হচ্ছে। উপজেলা প্রস্তাবিত “নতুন উপজেলা কমপ্লেক্স ভবন” অনিশ্চয়তার মেঘের নিচে ঢাকা ছিল। প্রশাসনের কাজ-কর্ম,পরিষেবা ও জনগণের সেবা সম্প্রসারণে বর্তমানে উপজেলা ভবন যথেষ্ট সক্ষম নয় বলে মনে করেন সুশিল সমাজের প্রতিনিধিরা।
সূত্রটি জানায়, উপজেলা প্রকৌশলীর কার্যালয় হতে ২০১৯ সালের জুন মাসে ৪৬.০২.৩৩৩৪.৯৯.০০৪.১৯.৬৯৯ নং স্মারকে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প পরিচালক বরাবরে টপোগ্রাফিকেল সার্ভে ও মাষ্টার প্ল্যান পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরণ করা হয়েছিল। ছয়টি বছর অতিক্রান্ত হলেও আলোর মুখ দেখেনি সেই টপোগ্রাফিকেল সার্ভে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন দপ্তর একাধিক পুরাতন ভবনে কাজ করছে। দপ্তরগুলো আলাদা ভবনে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পর্যাপ্ত কক্ষ না থাকা ও অব্যবস্থাপনায় ঝুঁকিপূর্ণ রয়েছে। জরুরী বৈঠক, সভা ও জনসম্মুখ অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত আয়তনের সম্মেলন কক্ষ নেই। দাপ্তরিক সংখ্যা বৃদ্ধি পেলেও আধুনিক সুযোগ-সুবিধার তেমন প্রসার ঘটেনি। ফলে প্রয়োজনীয় নাগরিক সেবা ব্যহত হচ্ছে। যা কি না তথ্যপ্রযুক্তির যুগে, প্রযুক্তিগত অবকাঠামো, কম্পিউটার, নেটওয়ার্ক সংযোগ, বৈদ্যুতিক ও পানির সুবিধাসহ অনেক কিছুই অপর্যাপ্ত রয়েছে।
সমাজসেবা ও মৎস অফিসে সাধারণ সেবা প্রত্যাশীরা এসে বারান্দায় দাড়িয়ে থাকতে দেখা গেছে। তাদের জন্য নেই কোন বসার স্থান। সমবায়, কৃষি সম্প্রসারণ ও প্রাথমিক শিক্ষাসহ বিভিন অফিসেও সেবা প্রত্যাশীদের একই চিত্র লক্ষ্য করা গেছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে একটি আধুনিক উপজেলা কমপ্লেক্স ভবনের দাবী জানিয়ে আসছেন।
প্রায় ২১৭.৫১ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট উপজেলার জনসংখ্যা প্রায় ৩লক্ষ ১০ হাজার ৯৪৩ জন। স্থানীয়দের মতে দ্রত একটি নতুন ভবন নির্মাণ করলে জনসেবা সহজতর হবে এবং কর্মকর্তাদের কার্যক্রমে শৃঙ্খলা ফিরে আসবে।
উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক জানান, সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পাঠানো হয়েছে। ৩১ মিটার দৈর্ঘ্য ও ২১ মিটার প্রস্থ বিশিষ্ট অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন ৮তলা ভবনের ডিজাইনের কাজ চলমান রয়েছে। উপজেলা পরিষদের ন্যাস্তকৃত কার্যালয়গুলো এভবনে স্থান পাবে। নতুন ভবনে পর্যাপ্ত অফিস কক্ষ, সভাকক্ষ ও সেবাকেন্দ্র থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম প্রতিবেদককে জানায়, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এ ব্যাপারে একাধিক সভা করেছে। কমপ্লেক্স ভবনের মাস্টার প্ল্যান অনুযায়ী স্থান নির্বাচন করা হয়েছে। তারপরেও ভবিষ্যৎ বিবেচনায় চুড়ান্ত ভাবে স্থান নির্বাচনের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের ভবনের স্থান পরিদর্শনের ব্যাপারে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মো. মোনায়েম সরকার মুঠোফোনে প্রতিবেদককে বলেন, উপজেলা কমপ্লেক্স ভবনটি অত্যাধুনিক নতুন ডিজাইনের দৃষ্টিনন্দন ও আকর্ষনীয় লিফটসহ ৮তলা বিশিষ্ট হবে। ভবনটির অনুমোদন হবে নভেম্বর মাসে এবং আগামী ডিসেম্বর মাসে টেন্ডারে যাবে।

ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন

মো : হোসন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন ২০২৬-২৭ অর্থবছরের মোট ৩৯ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৫৩৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পৌর কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন।

বাজেট অধিবেশনে পৌর নিবার্হী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ক্রীড়া সম্পাদক সোহেল রানা খোকন, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, যুবনেতা এনামুল করিম ডেবিট, পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক হোসেন শাহ ফকির, মুনতাসির খান লোহানী সিয়ামসহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় পৌর সভার কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য বিভিন্ন নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।২৩.০৬.২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।

কুয়াকাটা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।

 

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২-৫_২৬) মাগরিব নামাজ বাদ কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব আবদুল আজিজ মুসল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব
মতিউর রহমান হাওলাদার।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় কুয়াকাটা পৌর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সকল ধরনের নৈরাজ্য প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ত্রিশাল থেকে-মোহাম্মদ সেলিম
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

 

ময়মনসিংহের ত্রিশালে প্রথম শ্রেণির পৌরসভায় ২০২৬/২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৭২৯ টাকার একটি প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে পৌরসভার প্রধান কর্মকর্তা। সোমবার-২২ জুন পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই বাজেট পেশ করেন ত্রিশাল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।ত্রিশাল পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিনের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফুল ইসলাম।বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গঠনে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন,ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিররোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।। ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিদ্যুৎ যেন সোনার হরিণ কখন আসে কখন যায় বলা মুশকিল