খুঁজুন
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ, ১৪৩৩

কালীগঞ্জের বিলের লাল শাপলা প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৩ অপরাহ্ণ
কালীগঞ্জের বিলের লাল শাপলা প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে

কালীগঞ্জের বিলের লাল শাপলা প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশে এখন বইছে শরৎকাল। যদিও শরৎকাল তারপরও প্রকৃতিতে বর্ষার স্নিগ্ধতার রেশ এখনো রয়েছে। খাল-বিলের থইথই পানিতে ফুটেছে লাল শাপলা। সৌন্দর্য উপভোগ করতে কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের ভাটিরার গ্রামের শাপলা বিলে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। প্রতিদিন ভোরে প্রকৃতি প্রেমীরা ফুটে থাকা লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন।
সরেজমিনে গেলে স্থানীয় আবু তাহের জানান, ভাটিরা গ্রামের সড়ক সংলগ্ন কছম বিলের জলাশয়টির ভাসমান শাপলার নজরকাড়া সৌন্দর্যে চোখ ফেরানো দায়। ক্ষণিকের জন্য হলেও পথচারীরা সেখানে জিরিয়ে নেন, একদৃষ্টে তাকিয়ে থাকেন লাল লাল শাপলার দিকে। মুঠোফোনের ক্যামেরায় কেউ কেউ ফুলের সঙ্গে নিজেকে বন্দী করেন। কেবল সৌন্দর্য উপভোগই নয় লাল শাপলা হয়ে উঠেছে প্রান্তিক মানুষের জীবিকার উৎসও। এ বিল থেকে শাপলা ও শালুক আহরণ করে হাটবাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছে অনেকেই। বিলে নৌকা না থাকায় আগত দর্শনার্থীরা তেমন ঘুরতে পারছে না। পাড়ে দাঁড়িয়ে বিলের সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মধ্যাঞ্চলে ভাটিরা গ্রামের অবস্থান। কৃষিতে সম্ভাবনাময় হলেও শীতকালে এ অঞ্চলের নানা রকম সবজি উৎপাদিত হয়। উপজেলার ভাটিরার কছম বিলে লাল শাপলায় বর্ণিল সাজে সেজেছে এক অপরূপ সৌন্দর্যে।
প্রতিদিন ভোরে প্রকৃতিপ্রেমীরা ফুটে থাকা লাল শাপলার সৌন্দর্য দেখতে ছুটে আসছেন ভাটিরা গ্রামের কছম বিল এলাকায়। দর্শনার্থী স্কুল শিক্ষক সোহরাব আলী সরকার বলেন, আমি বন্ধুদের সঙ্গে এখানে লাল শাপলা দেখতে এসেছি। পাড় থেকে দাঁড়িয়ে বিলের সৌন্দর্য উপভোগ করছি। হালকা বাতাসে দুলে উঠছে ফুলগুলো দেখে অনেক ভালো লাগল। সড়ক সংলগ্ন জলাশয়টির ভাসমান শাপলার নজরকাড়া সৌন্দর্যে চোখ ফেরানো দায়। তবে নৌকা না থাকায় বিলের মধ্যে ঘুরতে পারছি না।
মাদ্রাসা পড়–য়া স্থানীয় একাধিক কিশোর-কিশোরীরা বলেন, মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে টুকটুকে লাল শাপলা। আমরা প্রতিদিন সকালবেলা বিলের প্রষ্ফুটিত লাল শাপলা দেখে মুগ্ধ হয়ে যাই।
কালীগঞ্জ সরকারী শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান শাহিনুর ইসলাম প্রতিবেদককে বলেন, লাল শাপলা, যা রক্ত কমল নামেও পরিচিত। এটি একটি পরিচিত জলজ উদ্ভিদ। উজ্জ্বল লাল রঙের পাপড়ি এবং মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং নাতিশীতোষ্ণ ও গ্রীস্মমন্ডলীয় অঞ্চলের দেশগুলোতে বেশী জন্মায়। এটি গুরুত্বপূর্ণ জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। এটি জলাশয়ের পানিকে পরিষ্কার রাখতে এবং পানিতে অক্সিজেনের সরবরাহ বাড়ায়। লাল শাপলার ডাঁটা জনপ্রিয় সবজি এবং ওষধি গুণ সম্পন্ন এবং পুষ্টিগুণে সমৃদ্ধ।

ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

 

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এঘটনার মামলা না করতে ভুক্তভোগী পরিবারটিকে হুমকি ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত মোঃ এনামুল হক উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের এক ভ্যানচালকের স্ত্রী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটের জন্য কাজ করেন। সেসময় বিএনপি নেতার সঙ্গে তার পরিচয় হয়। নির্বাচন পরবর্তী সময়ে ওই নারীকে দলের পক্ষে ভোটের মাঠে কাজ করার পুরস্কার হিসেবে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতা এনামুল।

এদিকে গত শনিবার (২৫ এপ্রিল) বেলা ১২ টার সময় বিএনপি নেতা এনামুল ভুক্তভোগী ওই নারীর বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ডের জন্য তার ব্যক্তিগত মুঠোফোনের নাম্বার চান। ব্যক্তিগত মোবাইল নাম্বার নেওয়ার পরে বাড়িতে লোকজন না থাকার সুবাদে ওই নারীর সঙ্গে অশালীন কথাবার্তা বলার চেষ্টা করেন। এক পর্যায়ে ভুক্তভোগী ওই নারীকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা চালান। ভুক্তভোগী ওই নারী অভিযুক্ত এনামুলকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করেন।

এবিষয়ে ভুক্তভোগী ওই নারী জানান,ঈদের পরেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এমন কথা বলে বাড়িতে নাম্বার নিতে আসে এনামুল। বাড়িতে লোকজন না থাকার সুবাদে আমাকে জড়িয়ে ধরে খারাপ কাজ করার চেষ্টা করে। আমি অনেক কষ্টে ধাক্কা দিয়ে নিজেকে রক্ষা করেছি। এঘটনা জানাজানি হলে সে বলতেছে তার বিচার কেউ করতে পারবে নাহ। আমরা গরিব মানুষ। আমার স্বামী ভ্যানচালক। আমি ন্যায্য বিচার চাই।

অভিযুক্ত বিএনপি নেতা এনামুল হক জানান, এধরনের কোন ঘটনাই ঘটেনি। ব্যক্তিগত ক্ষোভ থেকে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ওই নারী। তবে কি কারণে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে প্রতিবেদকের এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি বিএনপির এই নেতা।

এবিষয়ে ভাংনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন জানান, হাসি তামাশা করার এক পর্যায়ে

একপাশে থেকে আরেকপাশে যেতে গিয়ে ওই মহিলা মনে করছিলো তাকে ধরতে আসছে। এটা ভেবে ছেলেটাকে ধাক্কা দিয়েছিলো। বিষয়টা উভয়ের মধ্যে ভুল বোঝাবোঝি। গতকালেই এটা মীমাংসা হয়েছে।

মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ নুরুজ্জামান বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীবরদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জুবায়ের আহমেদ রাসেল :
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
শ্রীবরদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স ও সমন্বয় কমিটি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি এবং আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘সোমেশ্বরী’-তে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান।

সভায় পৌর এলাকার যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থাপনা, চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এ সময় বক্তব্য দেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহিম দুলাল, সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব সোহানুর রহমান সোহান এবং প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ।

সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তারা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

​মোঃহোসন শাহ্‌ ফকির ইসলামপুর জামালপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

 

জামালপুরের ইসলামপুর ঝর্ণা ফিলিং স্টেশন পাম্পে সপ্তাহজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তেলের পাম্পে পর্যাপ্ত সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ মানুষ। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত পেট্রোল বা অকটেন ও ডিজেল।

​সরেজমিনে ঝর্ণা ফিলিং স্টেশন পাম্পে ঘুরে দেখা গেছে, “তেল নেই”লেখা সাইনবোর্ড ঝুলছে। পাম্পে তেল থাকলেও তা অত্যন্ত সীমিত। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক এবং মোটরসাইকেল চালক তেল বিতারণ একদিন আগ থেকে পাম্পে দীর্ঘ সারি ছাড়িয়ে দিঘলকান্দি পর্যন্ত পৌঁছে যায়।

​এক ব্যবসায়ী বলেন,তেল না থাকলে রাইড শেয়ারিং বা ডেলিভারি দেওয়া সম্ভব হয় না,ফলে ওই দিনের আয় পুরোপুরি বন্ধ হয়ে যায়। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া বা জরুরি পারিবারিক কাজে বের হওয়ার সময় তেল না পাওয়া জীবনের ঝুঁকি তৈরি করে। পাম্পের কর্মীদের কাছ থেকে অনেক সময় সঠিক তথ্য পাওয়া যায় না এবং তাদের দুর্ব্যবহারের শিকার হতে হয়।

অনেক প্রতিষ্ঠানে শিক্ষকরা জানান,আমরা শিক্ষকরা অটোরিকশা ও মোটরসাইকেলে যাতায়াত করি বিশেষ করে শহর থেকে দূরে বা দুর্গম এলাকায় পাঠদান করতে যায়। সময়মতো ক্লাসে উপস্থিত হওয়া কঠিন হয়ে পড়ছে। তেল ও বিদ্যুৎ সংকটে সুযোগে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি পাওয়ায় শিক্ষকদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে যা তাদের সীমিত আয়ের ওপর চাপ সৃষ্টি করছে।

ব্যাংক কর্মকর্তারা জানান,অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে ব্যাংকিং খাতের যাতায়াত ও লজিস্টিক সাপোর্টের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্যথায় গ্রাহক সেবা এবং সামগ্রিক অর্থপ্রবাহ বিঘ্নিত হতে পারে।

​চালকদের ক্ষোভ গত কয়েক দিন ধরে পাম্পে ঘুরছি কিন্তু তেলের দেখা নেই। গাড়ি না চললে মালিক টাকা দেয় না।সংসার চালানোই এখন দায় হয়ে দাঁড়িয়েছে।
মোটরসাইকেল চালকদের কণ্ঠেও ছিল একই সুর তাদের
অভিযোগ,তেলের অভাবে কর্মস্থলে পৌঁছানো এবং জরুরি কাজ করা অসম্ভব হয়ে পড়ছে।

ভুক্তভোগীর আর্তনাদ: তেল নেই তো চাকা ঘোরে না, আর চাকা না ঘুরলে আমাদের সংসার চলে না। আমরা শুধু নিরবচ্ছিন্ন সরবরাহ চাই,যেন আমাদের স্বাভাবিক জীবন থমকে না যায়।

​ঝর্ণা ফিলিং স্টেশনের পাম্পের মালিকরা বলেন,ডিপো থেকে তেলে না পাওয়া; সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট কাটবে না বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। অন্যদিকে সংশ্লিষ্ট বিভাগ বলছে দ্রুতই সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। জনসাধারণের দাবি সরকার যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এই তেল সংকটের সমাধান করে এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনে।

ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শ্রীবরদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক নওগাঁর আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও সার বিতরণ