বড়াইগ্রামে প্রায় ১০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত
মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান চালিয়ে মাছ ধরার নিষিদ্ধ ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
আজ ৮ই আগষ্ট শুক্রবার উপজেলার বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া পশুর হাট হতে এসব জাল জব্দ করা হয় । যার আনুমানিক মূল্য প্রায় দশ লাখ টাকা।
প্রশাসন ও স্থানীয়সুত্রে জানা যায়, উপজেলার এই বৃহৎ পশুর হাটে প্রতি শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর পরিমাণে নিষিদ্ধ এইসমস্ত মাছ ধরার জাল বিক্রি করে থাকে বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতের অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মুরাদ হোসেন প্রামানিক, উপজেলা সহকারী সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মোবাশ্বির হোসেন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
উল্লেখ্য অভিযানের বিষয়ে টের পেয়ে অসাধু জাল ব্যবসায়ীরা তাদের জাল ফেলে রেখে তৎক্ষণাৎ পালিয়ে যায়।এ সময় উপস্থিত লোকজনের সহযোগিতায় তাদের ফেলে রাখা জালগুলো উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়।



আপনার মতামত লিখুন