পানছড়িতে বিডি ক্লিনের উদ্যোগে বাজার পরিষ্কার
মোফাজ্জল হোসেন, খাগড়াছড়ি : “আমার শহর’ ‘আমার দায়িত্ব” এই মূলমন্ত্রকে সামনে রেখে বিডি ক্লিন টিম পানছড়ি শাখার উদ্যোগে সারা দেশের ন্যায় পানছড়ি বাজার এলাকায় পরিচালিত হয়েছে ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে থেকে এ কর্যক্রম পরিচালনা করা হয়।
বিডি ক্লিন সূত্রে জানা যায়, বাজারের ময়লা আর্বজনার স্থানগুলো চিহ্নিত করে, আবর্জনা গুলো অন্যত্র সরিয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। তার আগে সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে স্বেচ্ছাসেবীরা কালো ব্যাচ ধারণ করেন।
বিডি ক্লিন পানছড়ি শাখার সমন্বয়ক মোঃ সাইফুল বলেন, আমরা নিয়মিতভাবেই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করি। তবে প্রশাসন যদি একটি নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার জন্য নির্ধারিত স্থান বা ডাস্টবিন তৈরি করে দেয়, তাহলে আবর্জনা ফেলার কাজটি আরও সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
সমন্বয়ক আরও বলেন, এ কার্যক্রমের মাধ্যমে বিডি ক্লিন কেবল ময়লা পরিষ্কার করছে না, বরং সাধারণ মানুষের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তুলছে, যা দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন শহর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এসময় উপস্থিত ছিলেন পানছড়ি থানার ওসি মোঃ জসীম উদ্দিন, ৩নং পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, পানছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম ও সিনিয়র সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পানছড়ি থানার ওসি মোঃ জসীম উদ্দিন, ৩নং পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা।
পানছড়ি বাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপি যুগ্ন-সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন ও পানছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম প্রমূখ। করে দেওয়া বেশি প্রয়োজন।



আপনার মতামত লিখুন