খুঁজুন
শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ইসলামপুরে আমেরিকা প্রবাসীর নতুন ভবন উদ্বোধন

ইসলামপুরে আমেরিকা প্রবাসীর নতুন ভবন উদ্বোধন

ইসলামপুর থেকে :
প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ
ইসলামপুরে আমেরিকা প্রবাসীর নতুন ভবন উদ্বোধন

Oplus_131072

মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর পৌরসভার ৯নং ওয়ার্ড টংগের আলগা গ্রামের আমেরিকা প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব সাখাওয়াত হােসেনের নতুন বহুতল ডুপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) দুপুরে দোয়া ও মিলাদ মাহফিলরর মাধ্যমে তার এ নতুন ভবন উদ্বোধন করা হয়।

জানা যায়, প্রায় ১৮-২০ বছর আগে  ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ টংগের আলগা গ্রামের সাখাওয়াত হোসেন জীবিকার তাগিদে দূরপ্রবাস আমেরিকায় চলে যান। সেখানে গিয়ে তিনি বিভিন্ন ব্যবসায় জড়িয়ে পড়েন। দীর্ঘদিন আমেরিকায় থাকার পর সাখাওয়াত হােসেন দেশে এসে টংগের আলগা এলাকায়  নিজ জায়গায়  তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণ করেন।

সাখাওয়াত হোসেনের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে শুক্রবার   দুপুরের খাবার ব্যবস্থা করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সূধী, রাজনৈতিক ব্যক্তি ও অত্মীয়স্বজন অংশ গ্রহণ করেন।
সাখাওয়াত হোসেন জানান, আমি বর্তমানে যুক্তরাজ্য বিএনপির টেনিসি শাখার  যুগ্ম আহ্বায়ক ও ইসলামপুর পৌর বিএনপির প্রবাসী কল্যাণ বিষক সম্পাদক পদে রয়েছি। এর আগে পৌর বিএনপি ও ইসলামপুর সরকারি কলেজ শাখা  ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেছি। তিনি এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন ও তারুন্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান।
তার নতুন বাড়ি উদ্বোধনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিচ্ছি।

হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা সমুদ্রসৈকত, বিরাজ করছে উৎসবের আমেজ।।

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা সমুদ্রসৈকত, বিরাজ করছে উৎসবের আমেজ।।

পবিত্র ঈদুল আযহার তৃতীয় দিনে হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্রসৈকত। গতকাল বিকেল থেকে পর্যটকদের আগমন বাড়তে শুরু করে। আজ সকাল থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

তবে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, বিগত বছরগুলোর ঈদ মৌসুমের তুলনায় এবার পর্যটকের সংখ্যা কিছুটা কম। প্রত্যাশিত সংখ্যক পর্যটক না আসায় হোটেল-মোটেল, রেস্টুরেন্ট ও পর্যটন নির্ভর ব্যবসায়ীদের মাঝে হতাশার ছাপ দেখা গেছে।

অন্যদিকে সৈকতে আগত পর্যটকদের মাঝে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাসের আবহ। কেউ পরিবার-পরিজন নিয়ে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে উপভোগ করছেন ঢেউয়ের স্পর্শ, কেউ সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সাগর ও প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য। অনেকেই বালুকাবেলায় খেলাধুলা, ছবি তোলা ও আড্ডায় মেতে উঠেছেন। সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করতে সৈকতের বিভিন্ন স্থানে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা।

সব মিলিয়ে দেশের একমাত্র সমুদ্রসৈকত হিসেবে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অনন্য স্থান কুয়াকাটায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ও থানা পুলিশের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও পর্যটকদের সেবায় কাজ করছে।

ঈদের ছুটির বাকি দিনগুলোতে আবহাওয়া অনুকূলে থাকলে পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রের গর্জন আর নির্মল পরিবেশে ঈদের আনন্দকে আরও বর্ণিল করে তুলছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসু মানুষের উপস্থিতি।
পটুয়াখালী/কুয়াকাটা/৩০.০৫.২০২৬

হাকিমপুর হিলিতে কাঁকড়াপালি আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

হিলি দিনাজপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
হাকিমপুর হিলিতে কাঁকড়াপালি আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

হাকিমপুর হিলিতে কাঁকড়াপালি আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আজ ২৯শে মে শুক্রবার সকাল ১১ টায় কাঁকড়াপালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার শুভ উদ্ভোধন করা হয়।

উপস্থিতি ছিলেন, সাবেক ২ং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেফতাহুল জান্নাত,আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মনিরুজ্জামান সোহেল, আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আজিজার রহমান, আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ডাবলু, হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নওশাদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল হক, প্রাইভেট শিক্ষক এমদাদুল হক, আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের সদস্য মোস্তাক আহমেদ ও সাখাওয়াত হোসেন উপস্থিতি ছিলেন।
আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আজিজার রহমান বলেন,আমরা দীর্ঘ ২০২২ সাল থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের জন্য বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা ও উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি, এর ধারাবাহিকতায় যুব সমাজের জন্য প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছি,যাতে তারা মাদকে অসক্ত না হতে পারে। তাদের জন্য আমরা আগামীতেও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করব,
ফুটবল খেলায় হলুদ দল সাদা দলকে ৩-০ গোলে পরাজিত করেন, পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ

 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৫০) নামে এক গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নাজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (২৪ মে) সকালে ওই গৃহবধূ ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। এ সময় স্বজনরা তার কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে আদিতমারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত স্বপ্না বেগমের স্বজন শাহিনা খাতুন বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর স্বপ্নার ঘর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে কোনো উপায় না দেখে আমরা তার ঘরে প্রবেশ করি। এরপর সেখানে গিয়ে দেখি বিবস্ত্র অবস্থায় স্বপ্নার মরদেহ পড়ে আছে, এমনকি শোবার খাটটিও ভাঙা। আমাদের ধারণা, রাতে স্বপ্না বেগমকে দুর্বৃত্তরা গণধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত ও পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা সমুদ্রসৈকত, বিরাজ করছে উৎসবের আমেজ।। হাকিমপুর হিলিতে কাঁকড়াপালি আলোকিত মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশু'র মৃত্যু! উভয় পরিবারে শোকের মাতম