খুঁজুন
বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ়, ১৪৩৩

আহসান মঞ্জিলে তিন দিনব্যাপী পরিচ্ছন্ন জাদুঘর ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৭:২৬ পূর্বাহ্ণ
আহসান মঞ্জিলে তিন দিনব্যাপী পরিচ্ছন্ন জাদুঘর ক্যাম্পেইন

ইনোভেশন প্রদর্শনী আয়োজনের লক্ষ্যে আহসান মঞ্জিল জাদুঘরে শুরু হয়েছে তিন দিনব্যাপী স্বচ্ছ ও পরিচ্ছন্ন জাদুঘর ক্যাম্পেইন। “পরিচ্ছন্ন জাদুঘর, হোক আমাদের অঙ্গীকার” এই স্লোগানে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শো-কেসিং পরিচালনার এই ক্যাম্পেইনটি ২৬ থেকে ২৮মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সোমবার জাদুঘরে পরিচ্ছন্নতা ক্যাম্পেইনটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মো. সাদেকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন আহসান মঞ্জিল জাদুঘরের কীপার মো. সুলতান মাহমুদ ও উপকীপার দিবাকর সিকদার।

এদিন বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে জনসচেতনতামূলক এই ক্যাম্পেইটির সূচনা হয়। পরবর্তীতে জাদুঘর প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান হয়।

এসময় জাতীয় জাদুঘরের সচিব মো. সাদেকুল ইসলাম আহসান মঞ্জিলের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং খুব দ্রুতই জনসাধারণের সুবিধার্থে আরও কয়েকটি ওয়াশরুম স্থাপনের নির্দেশনা দেন। এছাড়াও গ্যালারি আরও আধুনিকায়ন, প্রয়োজনীয় স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করার বিষয়েও আস্বস্ত করেছেন।

ক্যাম্পেইনটির বিষয়ে জানতে চাইলে আহসান মঞ্জিল জাদুঘরের কীপার মো. সুলতান মাহমুদ জানান, জনসাধারণকে সচেতন করতেই মূলত আমাদের এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যারা আহসান মঞ্জিলে আসে তারা যেনো নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে এবং নোংরা না করে সে লক্ষ্যেই আমরা সকলকে সচেতন করবো।

সার্বিক বিষয়ে আহসান মঞ্জিল জাদুঘরে উপকীপার দিবাকর সিকদার বলেন, আহসান মঞ্জিলে পূর্বে যেসব ডাস্টবিন ছিলো সেগুলোর অধিকাংশই নষ্ট হয়ে পড়ে রয়েছে। আমরা নতুন করে বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করেছি। পর্যায়ক্রমে আমরা জাদুঘরের বিভিন্ন স্থানে ২৫টি ডাস্টবিন স্থাপনের পরিকল্পনা করেছি। এছাড়াও সকলে যেনো জাদুঘরের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

ক্যাম্পেইনটি পরিচালনা করছে আহসান মঞ্জিলের কর্মকর্তা কর্মচারী সহ বিডি ক্লিনের ভলেন্টিয়াররা। ক্যাম্পেইন চলাকালীন বিডি ক্লিনের সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হবে।

নাচোলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

গোলাম রাব্বানী :
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
নাচোলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

দাতা সংস্থা নেটস্ বাংলাদেশ ও বিএমজেড সহায়তায় ডাসকো ফাউন্ডেশন কর্তৃক বাস্তায়িত অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে (২৪ জুন) বুধবার নাচোল উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস -২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপজেলার ৪ নং নেজামপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজন করা হয়েছে।
দিবস পালন অনুষ্টানে উপস্থিত ছিলেন অত্র পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল হক, ইউপি সদস্য মোঃ আঃ জব্বার, মোঃ বাবুল হক, মোঃ এমদাদুল হক ও নারী সদস্য মোসাঃ গুলনাহার বেগম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের শিশু সুরক্ষা বিষয়ক কর্মী মোঃ শহিদুল ইসলাম ও ইউনিয়ন সমাজকর্মী মোঃ জহির উদ্দিন। প্রকল্পের এ্যাডভোকেসী ফ্যাসিলিটেটর মোসাঃ নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় শুরু হয় এবং লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম বাস্তাবায়ন ও দিবস পালন প্রত্যাশা উপস্থাপন করেন নাচোল ইউনিটের ইউনিট ম্যানেজার আবু হেনা মোহাম্মদ ফিরোজ ইউএম মোঃ রায়হান মন্ডল, এফ এফ মোঃ রেজাউল করিম ও মোঃ নাসির ।
দিবস পালনের কর্মসূচীর মধ্যে র‌্যালী, আলোচনা সভা ও সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ আয়োজন করা হয়।
কর্মসূচীতে প্রকল্পের সুফলভোগী ও জনপ্রতিনিধি সহ প্রায় ১০০ এর অধিক মানুষের উপস্থিতি ছিল।

ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন

মো : হোসন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন ২০২৬-২৭ অর্থবছরের মোট ৩৯ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৫৩৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পৌর কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন।

বাজেট অধিবেশনে পৌর নিবার্হী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ক্রীড়া সম্পাদক সোহেল রানা খোকন, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, যুবনেতা এনামুল করিম ডেবিট, পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক হোসেন শাহ ফকির, মুনতাসির খান লোহানী সিয়ামসহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় পৌর সভার কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য বিভিন্ন নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।২৩.০৬.২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।

কুয়াকাটা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।

 

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২-৫_২৬) মাগরিব নামাজ বাদ কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব আবদুল আজিজ মুসল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব
মতিউর রহমান হাওলাদার।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় কুয়াকাটা পৌর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সকল ধরনের নৈরাজ্য প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

নাচোলে বিশ্ব পরিবেশ দিবস পালিত ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।। ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু