মান্দায় “মা ও শিশু সহায়তা” কর্মসূচির আওতায় ভাতাভোগীদের প্রশিক্ষণ
মান্দায় “মা ও শিশু সহায়তা” কর্মসূচির আওতায় ভাতাভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁর মান্দা উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত “মা ও শিশু সহায়তা” কর্মসূচির আওতায় ভাতাভোগীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ মে ২০২৫) উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের পালপাড়া গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এ প্রশিক্ষণে ভাতাভোগী নারী ও শিশুর অভিভাবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিষয় সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ কামরুন নাহার স্বাস্হ সহকারী তিনি বলেন, “এ ধরনের প্রশিক্ষণ মা ও শিশুর উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে। সরকারের সহায়তা যাতে সঠিকভাবে কাজে লাগে, সে লক্ষ্যে সবাইকে সচেতন থাকতে হবে।”
প্রশিক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, “মা ও শিশু সহায়তা” কর্মসূচির মাধ্যমে সরকার সমাজের দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সচেতনতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে।



আপনার মতামত লিখুন