খুঁজুন
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৫ বৈশাখ, ১৪৩৩

গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার- প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্হানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা -২০২৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১০:২৩ অপরাহ্ণ
গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার- প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্হানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা -২০২৫

“গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার- প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্হানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা -২০২৫ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৩:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার- প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্হানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় সভপতিত্ব করেন জনাব: আসমা শাহীন, জেলা প্রশাসক, নাটোর, উপস্থিত ছিলেন জনাব আসমা খাতুন, উপ- পরিচালক স্হানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব) এছাড়াও ছিলেন নাটোর জেলার পুলিশ প্রতিনিধি, সমাজসেবা কর্মকর্তা, জেলা যবু উন্নয়ন কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকতা, আনসার ভিডিপি অফিসার, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, জেলায় বাস্তবায়নকৃত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্হার প্রতিনিধি, বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্প (৩য় পর্যায়) এর ডিষ্ট্রিক্ট ম্যানাজার মো: শফিকুর রহমান সহ খালেদা আক্তার, প্রজেক্ট ফাইনান্স এন্ড এডমিন, সন্ধ্যা মার্ডি, উপজেলা সমন্বয়কারী, বড়াইগ্রাম উপজেলা, নাটোর, ও মিজানুর রহমান, উপজেলা সমন্বয়কারী, বাগাতিপাড়া- নলডাঙ্গা উপজেলা, নাটোর, মো: হাসান উদ্দৌলা শরাফী।

সভার উদ্দেশ্য নিয়ে প্রকল্পের ডিষ্ট্রিক্ট ম্যানাজার মো: শফিকুর রহমান বলেন,গ্রাম আদালত প্রচার – প্রচারণা কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে স্হানীয় বিভিন্ন সরকারি / বেসরকারি সংস্থা এবং স্হানীয়ভাবে পরিচালিত নিজস্ব প্রচার, ও প্রচারণা বিষয়ক( আউটরিচ) কার্যক্রমের সাথে যোগাযোগ, সমন্বয় এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে স্হানীয় পর্যায়ে গ্রাম আদালতের সেবা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান, প্রচারণা এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রান্তিক জনগনের জন্য গ্রাম আদালতের সেবা প্রাপ্তীর সুযোগ নিশ্চিত করা।

জনাব আসমা খাতুন উপ-পরিচালক, স্হানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব) তিনি গ্রাম আদালত বিষয়ে প্রচার প্রচারণায় উপস্থিত অংশীজনদের সহযোগিতা বিষয়ে বলেন, দপ্তরের বিভিন্ন ধরনের কার্যক্রমে গ্রাম আদালতের এখতিয়ার ৭৫০০০/- পঁচাত্তর হাজার থেকে ৩০০০০০/- (তিন লক্ষ) টাকা বৃদ্ধি করে দেওয়ানী ও ফৌজদারী মামলাগুলো দ্রুুত সময়ে অল্প খরচে গ্রাম আদালতে মামলা কার্যক্রম পরিচালনা করা হয় তা প্রচার করা।গ্রাম আদালত বিষয়ে প্রচার প্রচারণায় উপস্থিত অংশীজনদের সহযোগিতা এবং সংশ্লিষ্টতা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যে জনাব: আসমা শাহীন, জেলা প্রসাশক, নাটোর, বলেন “গ্রাম আদালতে সুন্দর নথি ব্যবস্হাপনা রয়েছে।

এখানে নিজের পছন্দমতো মনোনীত সদস্য দিয়ে বিচারকার্য পরিচালনা করা যায় এবং খুব অল্প সময়ের মধ্যে প্রান্তিকজনগন বিচারিক সেবা পেয়ে থাকে। কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন মিডিয়ায় প্রচার প্রচারণা করার জন্য বলেন। উপস্হিত সকল অংশীজনদের বলেন নিজ নিজ অবস্হান থেকে বিভিন্ন সভা, সেমিনারে গ্রাম আদালতের বিষয়ে অবগতি করে গ্রাম আদালতকে আরও বেগবান করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রকল্পটি বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে বাংলাদেশ সরকার,স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্হানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন, ইউএনডিপি আর্থিক ও কারিগরি সহযোগিতায় কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও সার বিতরণ

জনী শেখ, ​হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও সার বিতরণ

 

দিনাজপুরের হাকিমপুরে খরিপ-১ মৌসুমে মুগডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কার্যালয়ে ২০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

​উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, হাকিমপুর  কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আজাদ।

​হাকিমপুর  কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি মুগডাল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। মূলত মাটির উর্বরতা রক্ষা ও আমিষের চাহিদা পূরণে কৃষকদের উদ্বুদ্ধ করতেই সরকারের এই উদ্যোগ।

তরুণ সমাজ বাঁচাতে মাদারীপুরে মাদকবিরোধী ঐক্য; অপরাধীদের ঠাঁই নেই শিরখাড়ায়।

মো: মাহামুদুল হাসান মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
তরুণ সমাজ বাঁচাতে মাদারীপুরে মাদকবিরোধী ঐক্য; অপরাধীদের ঠাঁই নেই শিরখাড়ায়।

 

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরখাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের সদস্য বেল্লাল মুন্সী, বিএনপি নেতা সেলিম আকন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলেম বেপারী, আইয়ুব আলী সিকদার, রহিম বেপারী, মাসুদ বেপারী, জাকির সিকদার, কালাম ফরাজী, হাবু শেখ, জাফর ফকির, তুহিন হাওলাদার ও সুবাহান বেপারীসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন রায়েরকান্দি যুব উন্নয়ন সংঘের সহ-সভাপতি মিজানুর মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মুন্সী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেল শিকদার, নির্বাহী সদস্য পলাশ শিকদার, জুয়েল মোল্লা ও সুমন খালাসী। যুবদল নেতা রাজিব ফরাজীসহ স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শিরখাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় এলাকার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
সভায় বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের আস্তানা চিহ্নিত করে তা ভেঙে দিতে হবে এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও চুরি-ডাকাতির মতো অপরাধের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে এসব অপরাধীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলে প্রশাসনের সহায়তায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, মাদক, চুরি ও বালুদস্যু নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
সভায় সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে এলাকাভিত্তিক মাদকবিরোধী কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

মান্দায় ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
মান্দায় ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা
নওগাঁর মান্দা উপজেলায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) মান্দা প্রেসক্লাব প্রাঙ্গণে বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ওয়েভ ফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে।
লোকমোর্চা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কোঅর্ডিনেটর আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা কোঅর্ডিনেটর ময়না রানী এবং ওয়েভ ফাউন্ডেশনের মান্দা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহাদত হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মাস্টার দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক বাদেশ আলী, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, সাবেক নারী ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম এবং প্রসাদপুর বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় লোকমোর্চার চলমান কার্যক্রম পর্যালোচনা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও সার বিতরণ তরুণ সমাজ বাঁচাতে মাদারীপুরে মাদকবিরোধী ঐক্য; অপরাধীদের ঠাঁই নেই শিরখাড়ায়। মান্দায় ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা নালিতাবাড়ীতে বন্যহাতির ভয়ে আধাপাকা ধান কাটছে কৃষক ইটভাটার কালো ধোঁয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এক নীরব ঘাতক