খুঁজুন
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ, ১৪৩৩

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

কালিগঞ্জ
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। ধর্ম,জাতি,বর্ণ নির্বিশেষে সকল বাঙালি এই দিনটি পালন করে থাকেন। পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, বরং এটি বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। ১৪৩২ বাংলা সনের -এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে -এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিজওয়ানা রশিদ, কালীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, সমবায় কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ভ‚ইয়া।
এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাজী আফতাব উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারী মো. আনিস, শিক্ষক প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণসহ প্রমুখ।
প্রাচীনকাল থেকেই বাঙালিরা নববর্ষ উদযাপন করে আসছে। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ‘পহেলা বৈশাখ’ জাতীয় উৎসবে পরিণত হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হবে। এই দিনে বাঙালিরা তাদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। ‘পহেলা বৈশাখ’ বাঙালি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
সভায় আগামী পহেলা বৈশাখ কিভাবে সুন্দর ভাবে পালন করা যায় সে ব্যাপারে উপস্থিত অতিথিবৃন্দ মতামত তুলে ধরেন এবং তৎসংক্রান্ত বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। অতিথিদের মতামতের ভিত্তিতে সভায় নানা সিদ্ধান্ত গৃহিত হয়।
0155335428
কালীগঞ্জ,গাজীপুর
০৮/০৪/২৫ ইং

মান্দায় ১৪০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আমিনুল ইসলাম আমিন গ্রেফতার

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
মান্দায় ১৪০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আমিনুল ইসলাম আমিন গ্রেফতার

নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার আসামী আমিনুল ইসলাম আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম আমিন উপজেলার ভারশোঁ পশ্চিমপাড়ার আবুল কাশেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলমের নির্দেশনায় এসআই শাহ আলম ও এসআই ওয়াদুদ তালুকদারের নেতৃত্বে একটি দল রবিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার নিকট থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলা

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
মান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলা

নওগাঁর মান্দা উপজেলায় পেট্রল না পেয়ে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার শাপলা ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শাপলা ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ করা হবে এমন খবরে ভোররাত থেকেই মোটরসাইকেলের দীর্ঘ সারি পড়ে যায়। সকাল থেকে স্টেশন কর্তৃপক্ষ তেল বিতরণ শুরু করলেও দুপুরের দিকে মজুত শেষ হয়ে যায়। এতে ক্ষুব্ধ কিছু চালক বিক্ষোভে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে বাবু সরদার (২৪), সোহেল রানা (২৮) ও আলমগীর হোসেন (৩৭) নামে তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা তাদের মোটরসাইকেলের রেজিস্ট্রেশনসহ ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট প্রদর্শনে ব্যর্থ হন। পরে তাদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আটক ব্যক্তিদের মোটরসাইকেলে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তারা তেল না পাওয়ার অজুহাতে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে তাদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মান্দায় জয়কালী মন্দির রক্ষায় পুকুর খননে অনুমতি না দেওয়ার দাবী; এলাকার সনাতনী ধর্মাবলম্বীদের

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
মান্দায় জয়কালী মন্দির রক্ষায় পুকুর খননে অনুমতি না দেওয়ার দাবী; এলাকার সনাতনী ধর্মাবলম্বীদের

নওগাঁর মান্দায় মৈনম ইউনিয়নের মৈনম মৌজায় জয়কালী মন্দির রক্ষায় পুকুর খননে অনুমতি না দেওয়ার দাবী জানিয়েছে এলাকার সনাতনী ধর্মাবলম্বীরা।

সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় জয়কালী মন্দিরের ভক্তবৃন্দ উপস্থিত হয়ে এই এই দাবি জানান।
সরজমিনে গিয়ে দেখা যায়, জয়কালী মন্দিরের পাশে পুকুরটি ইতিমধ্যেই গভীর এবং এই গভীরতার কারণে মন্দিরের জমি ও গাছ ভেঙ্গে পুকুরের মধ্যে পড়ে গিয়েছে। মন্দিরে যাবার রাস্তাটিও ভাঙ্গার উপক্রম হয়ে আছে। তবে পুকুরের পূর্ব এবং দক্ষিণ পাশে সরকারি পাকা রাস্তা থাকায় পুকুর খনন করলে এগুলো ভেঙ্গে যাবার সম্ভাবনা অধিক রয়েছে।
এ বিষয়ে এলাকার সনাতন ধর্মাবলম্বী রাম রতন মোহন্ত জানান, এই জয়কালী মন্দির প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে এই মন্ডপে পূজা শুরু হয় এবং সপ্তাব্যপী পূজা অর্চনা হয় এতে এলাকার হাজার হাজার মানুষ এখানে আসে এবং পূজা অর্চনা করে। কিন্তু পার্শ্বে পুকুর খনন করলে জায়গাটি ভেঙ্গে যাবে মন্দির রক্ষা করা অসাধ্য হয়ে উঠবে।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিবে বলে জানা গেছে।

মান্দায় ১৪০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আমিনুল ইসলাম আমিন গ্রেফতার মান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলা মান্দায় জয়কালী মন্দির রক্ষায় পুকুর খননে অনুমতি না দেওয়ার দাবী; এলাকার সনাতনী ধর্মাবলম্বীদের ইসলামপুরে পিতার ঋণের টাকা পরিশোধে বাধা ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ