খুঁজুন
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২ বৈশাখ, ১৪৩৩

দোয়ারা বাজার উপজেলা শাখা পুনর্গঠন সম্পন্ন

খেলাফত মজলিস দোয়ারা বাজার উপজেলা শাখা পুনর্গঠন সম্পন্ন

ছাতক থেকে :
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ
খেলাফত মজলিস দোয়ারা বাজার উপজেলা শাখা পুনর্গঠন সম্পন্ন

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধি : খেলাফত মজলিস সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা শাখার বার্ষিক মজলিসে শুরার সাধারণ অধিবেশন ১৫ মার্চ ২০২৫ শনিবার বাদ জুহর উপজেলা শহরে অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি মাওলানা মঈনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদের পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে তেলাওয়াতে কুরআন, শাখার বার্ষিক রিপোর্ট পেশ- পর্যালোচনা, পরিকল্পনা গ্রহণ এবং ২০২৫-২৬ সেশনের জন্য দোয়ারা বাজার উপজেলা শাখার পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করা হয়।
মজলিসে শুরার সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন সেশনের জন্য সভাপতি পুনঃনির্বাচিত হন মাওলানা মঈনুল হক এবং সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হন মাওলানা জাকির হোসেন সাঈদ।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন ও নির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কাজে সহযোগিতা করেন – সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক।

শুরা অধিবেশনে খেলাফত মজলিস দোয়ারা বাজার উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত নির্বাহী কমিটির দায়িত্বশীলবৃন্দ হলেন:

সভাপতি- মাওলানা মঈনুল হক ,সহ সভাপতি- কাজী মাওলানা লুৎফুর রহমান, মোঃ জিল্লুর রহমান, মাওলানা কামরুল ইসলাম, মাস্টার আব্দুস শহীদ ,সাধারণ সম্পাদক- মাওলানা জাকির হোসেন সাঈদ ,সহ সাধারণ সম্পাদক নূর আহমদ মাছুম, মাওলানা নাজিম বিন হক ,সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুর রহমান তালুকদার,বায়তুলমাল সম্পাদক হাফিজ শাহীন আহমদ,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান,অফিস ও
প্রচার সম্পাদক মাওলানা আলাউদ্দিন রেদওয়ান,সমাজ কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন,উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ আলী,শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল লতিফ,যুব বিষয়ক সম্পাদক হাফিজ সাজ্জাদ আহমদ,মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ লাকী বেগম,নির্বাহী সদস্য- মাস্টার সদর উদ্দিন,মাওলানা জয়নাল আবেদীন, মোঃ আব্দুর রব,ব্যাংকার আব্দুল গফফার, মাওলানা আরশাদ মাহমুদ,মাওলানা কবির আহমদ,আতাউর রহমান।

অধিবেশনের সমাপনীপর্বে আরো বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন,ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সভাপতি মোঃ আব্দুর রহমান, সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী প্রমূখ।

রংপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
রংপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

 

রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১ টায় নগরীর জাহাজ কোম্পানি মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে মহানগর নাগরিক কমিটি। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ, স্থানীয় ব্যবসায়ী পার্থ বোস, জাহাজ কোম্পানির শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন ইসলাম, জিএল রায় রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, নাগরিক কমিটির সদস্য
মাহফুজুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, জাহাজ কোম্পানি থেকে সাতমাথা রাস্তা সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনকে বারবার আল্টিমেটাম দেয়ার পরেও প্রায় দুই বছরের কাছাকাছি হতে চলছে রাস্তার কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। বাজেট পাশ হয়েছে মর্মে বিভিন্ন কথা শোনা গেছে গত দিনগুলোতে এবং আজ, কাল করে আশানরূপ কোনো কাজ দৃশ্যমান হয়নি৷
বক্তাদের আরো অভিযোগ , দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও সিটি কর্পোরেশন পুনঃনির্মাণ কিংবা সংস্কারে কোন উদ্যোগ নিচ্ছে না। ফলে এই রাস্তা দিয়ে চলাচলকারী প্রতিদিন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন তারা। এ সময় নতুন প্রশাসকের কাছে দ্রুত রাস্তাটি পুনঃনির্মাণের কাজ শুরুর দাবিও জানান তারা।

তবে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী জানিয়েছেন, ওই রাস্তাটি পুনঃনির্মাণের টেন্ডার হয়েছে। এখন অ্যাসেসমেন্ট এর কাজ চলছে। দ্রুতই রাস্তাটি পুননির্মাণে কার্যাদেশ দেয়া হবে এবং কাজ শুরু হবে।

সেনবাগে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সড়ক সংস্কারের উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
সেনবাগে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সড়ক সংস্কারের উদ্বোধন

মোঃ ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন), নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের ৫নং অর্জুনতলা ইউপি’র ইদিলপুর গ্রামে শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ইদিলপুর ভূঁইয়া রোডের পুনঃসংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার ২৫ এপ্রিল ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-০২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও
বীরমুক্তিযোদ্ধা জনাব জয়নুল আবদিন ফারুক।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কয়েকবারের শ্রেষ্ঠ করদাতা, এফবিসিসিআই’র সদস্য ও বাংলাদেশ ফ্রেশ ফ্রুট অ্যাসোসিয়েশনের সহ- সভাপতি আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা প্রকৌশলী তামিম বিন জাহিদ এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন,ব্যবসায়ী বাহার উল্যাহ বাহার, নুরুন্নবী বাচ্চু, সাহাদাত হোসেন খান সাধন মেম্বার, হারুনুর রশিদ, ছানা উল্লাহ,কামরুল হাসান তুহিন, নুর নবী রাজু ও ইমরান হোসেন স্বপনসহ অনেকেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- লায়ন মোহাম্মদ জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন আমিন উল্লাহ আকরাম।

বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের বৃত্তি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকরা জানান, গত ২৬ বছর ধরে এ বৃত্তি কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

শেরপুরে দিনে ১০-১৪ ঘণ্টা বিদ্যুৎহীনতায় বিপর্যস্ত জনজীবন,কৃষি খাত

পাবলিক বাংলা নিউজ
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
শেরপুরে দিনে ১০-১৪ ঘণ্টা বিদ্যুৎহীনতায় বিপর্যস্ত জনজীবন,কৃষি খাত

জুবায়ের আহমেদ রাসেল : গত কয়েক সপ্তাহ ধরে শেরপুর জেলায় তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনে ৮ থেকে ১০ বার বিদ্যুৎ যাওয়া-আসা করছে, কোথাও আধা ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টা থাকে না। বিশেষ করে রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভ্যাপসা গরমে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে জেলার বাসিন্দাদের।

ঝিনাইগাতী উপজেলার যোগাকুড়া গ্রামের বাসিন্দা নবর আলী বিরক্তিভরা কণ্ঠে বলেন, গত কয়েকদিন ধরে তীব্র লোডশেডিং হচ্ছে। দিনে ৮-১০ বার বিদ্যুৎ যায়। আধা ঘণ্টা থাকলে তিন-চার ঘণ্টা থাকে না। রাতে সবচেয়ে বেশি সমস্যা হয়। গরমে ঘুমানো যায় না।

তিনি আরও বলেন, আমাদের এলাকায় সাবমার্সিবল মোটর ছাড়া পানি তোলা খুব কষ্টকর। তাই নদী থেকে স্যালো মেশিন দিয়ে পানি তুলতে হয়। কিন্তু এখন তেলেরও সংকট। কারেন্ট না থাকায় ভাড়ায় মোটর চালিয়ে কোনোভাবে সেচ দিতে হচ্ছে। আমরা খুব খারাপ অবস্থায় আছি।

শুধু নবর আলী নন, জেলার বিভিন্ন উপজেলা থেকে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। গ্রামীণ এলাকায় দিনে-রাতে গড়ে ১০ থেকে ১৪ ঘণ্টারও বেশি লোডশেডিং হওয়ায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনা। এর মধ্যে চলছে এসএসসি পরীক্ষা, ফলে শিক্ষার্থীরাও পড়েছেন চরম বিপাকে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) শেরপুর সূত্রে জানা যায়, জেলায় পিডিবির মোট গ্রাহক প্রায় ১ লাখ ২১ হাজার। বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় ৪২ মেগাওয়াট, তবে গত তিন-চার দিন ধরে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ২৫ থেকে ৩০ মেগাওয়াট। এতে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি তৈরি হচ্ছে। কিছুদিন আগে সরবরাহ আরও কম ছিল বলে জানা গেছে। পিডিবির আওতায় জেলায় প্রায় ৫ হাজার সেচ সংযোগ এবং ৯০টি শিল্প সংযোগ রয়েছে।

অন্যদিকে, শেরপুর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় ৩ লাখ ২৬ হাজার। এ খাতে বিদ্যুতের চাহিদা প্রায় ৭০ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৩০ থেকে ৩৫ মেগাওয়াট। ফলে প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০ মেগাওয়াট ঘাটতি তৈরি হচ্ছে। জেলায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে কৃষি সেচ সংযোগ রয়েছে ১০ হাজার ৮৭৯টি।

স্থানীয়রা জানান, ঘনঘন লোডশেডিংয়ের কারণে গ্রামাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। শিশু ও বৃদ্ধদের পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীরাও সমস্যায় পড়েছেন। ইরি ধানে সঠিকভাবে সেচ দিতে না পারায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি পোল্ট্রি খামারিরাও বিপাকে পড়েছেন।

এছাড়া শেরপুরের তিনটি পাহাড়ি উপজেলায় পরিস্থিতি আরও নাজুক। পাহাড়ি এলাকা ও গাছপালায় ঘেরা অঞ্চলে সামান্য ঝড়ো বাতাস হলেই ২০ থেকে ৩০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না, যা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া গ্রামের কৃষক মিজান উদ্দিন বলেন, আগে বিদ্যুৎ পরিস্থিতি ভালো ছিল। এখন দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না। রাতে ১১টার পর এক-দুই ঘণ্টা থাকে, তারপর আবার নেই। এতে ইরি ধানের সেচ দেওয়া যাচ্ছে না। উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে।

এসএসসি পরীক্ষার্থী আলতাফ হোসেন বলেন, দিনে-রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় পড়াশোনা করতে পারছি না। গরমে বসে থাকা কষ্টকর হয়ে যায়।

নালিতাবাড়ী উপজেলার ব্যবসায়ী আরমান মিয়া বলেন, লোডশেডিং এত বেশি যে আইপিএসের চার্জও শেষ হয়ে যায়। দোকান অন্ধকার হয়ে যায়, গরমে ক্রেতারা বসতে চায় না। ফলে ব্যবসায় ক্ষতি হচ্ছে।

পল্লী বিদ্যুৎ সমিতির শেরপুর জেলা শাখার জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মাইনউদ্দিন আহমদ বলেন, প্রতি ঘণ্টায় বিদ্যুতের চাহিদা ও সরবরাহ ওঠানামা করে। চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে। আমরা চাহিদার অর্ধেক বিদ্যুৎ পাচ্ছি, যার কারণে দৈনিক প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।

এ বিষয়ে শেরপুর জেলা পিডিবির নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ বলেন, গত দুই সপ্তাহ ধরে জাতীয় গ্রিডে সমস্যার কারণে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছিল। তবে গত তিন-চার দিন ধরে সরবরাহ কিছুটা বেড়েছে, ফলে লোডশেডিং কিছুটা কমেছে। তারপরও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে কৃষি উৎপাদন, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। সাধারণ মানুষও দীর্ঘস্থায়ী ভোগান্তির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।নির্বাহী প্রকৌশলী।

রংপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন সেনবাগে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সড়ক সংস্কারের উদ্বোধন শেরপুরে দিনে ১০-১৪ ঘণ্টা বিদ্যুৎহীনতায় বিপর্যস্ত জনজীবন,কৃষি খাত হিলি স্থলন্দর পরির্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে