খুঁজুন
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র, ১৪৩৩

গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার- প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্হানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা -২০২৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ
গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার- প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্হানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা -২০২৫

“গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার- প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্হানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা -২০২৫ অনুষ্ঠিত হয়।১৩/০১/২৯২৫ ইং রোজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার- প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্হানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় সভপতিত্ব করেন জনাব: আসমা শাহীন, জেলা প্রশাসক, নাটোর, উপস্থিত ছিলেন জনাব মো:শামীম হোসেন, উপ- পরিচালক স্হানীয় সরকার, এছাড়াও ছিলেন নাটোর জেলার পুলিশ প্রতিনিধি, সমাজসেবা কর্মকর্তা, জেলা যবু উন্নয়ন কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকতা, জেলা তথ্য অফিসার, আনসার ভিডিপি অফিসার, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, জেলায় বাস্তবায়নকৃত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্হার প্রতিনিধি, বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্প (৩য় পর্যায়) এর ডিষ্ট্রিক্ট ম্যানাজার মো: শফিকুর রহমান সহ খালেদা আক্তার, প্রজেক্ট ফাইনান্স এন্ড এডমিন, সন্ধ্যা মার্ডি, উপজেলা সমন্বয়কারী, বড়াইগ্রাম উপজেলা, নাটোর, ও মিজানুর রহমান, উপজেলা সমন্বয়কারী, বাগাতিপাড়া- নলডাঙ্গা উপজেলা, নাটোর। সভার উদ্দেশ্য নিয়ে প্রকল্পের ডিষ্ট্রিক্ট ম্যানাজার মো: শফিকুর রহমান বলেন,গ্রাম আদালত প্রচার – প্রচারণা কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে স্হানীয় বিভিন্ন সরকারি / বেসরকারি সংস্থা এবং স্হানীয়ভাবে পরিচালিত নিজস্ব প্রচার, ও প্রচারণা বিষয়ক( আউটরিচ) কার্যক্রমের সাথে যোগাযোগ, সমন্বয় এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে স্হানীয় পর্যায়ে গ্রাম আদালতের সেবা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান, প্রচারণা এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রান্তিক জনগনের জন্য গ্রাম আদালতের সেবা প্রাপ্তীর সুযোগ নিশ্চিত করা।

জনাব মো: শামীম হোসেন উপ-পরিচালক, স্হানীয় সরকার তিনি গ্রাম আদালত বিষয়ে প্রচার প্রচারণায় উপস্থিত অংশীজনদের সহযোগিতা বিষয়ে বলেন, দপ্তরের বিভিন্ন ধরনের কার্যক্রমে গ্রাম আদালতের এখতিয়ার ৭৫০০০/- পঁচাত্তর হাজার থেকে ৩০০০০০/- (তিন লক্ষ) টাকা বৃদ্ধি করে দেওয়ানী ও ফৌজদারী মামলাগুলো দ্রুুত সময়ে অল্প খরচে গ্রাম আদালতে মামলা কার্যক্রম পরিচালনা করা হয় তা প্রচার করা।গ্রাম আদালত বিষয়ে প্রচার প্রচারণায় উপস্থিত অংশীজনদের সহযোগিতা এবং সংশ্লিষ্টতা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যে জনাব: আসমা শাহীন, জেলা প্রসাশক, নাটোর, বলেন “গ্রাম আদালতের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে লিফলেট বিতরণ এবং এই লিফলেটের কপির ছবি সোস্যালমিডিয়ায়, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে প্রচার প্রচারণা করার জন্য বলেন।প্রতি বুধবার করে জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি হয় সেখানে সাধারণ জনগণ তাদের ছোট ছোট সমস্যাগুলো নিয়ে আসেন।তাদেরকে গ্রাম আদালতের বিষয়ে অবগতি করে তাদের সহযোগিতা দিতে পারবেন বলে অবগতি করেন
প্রকল্পটি বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে বাংলাদেশ সরকার,স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্হানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন, ইউএনডিপি আর্থিক ও কারিগরি সহযোগিতায় কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

মান্দায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
মান্দায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

নওগাঁর মান্দায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো রামদাসহ দেশীয় অস্ত্র এবং ৭০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চিহ্নিত দুই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামে আসামি আরমান আলীর বসতবাড়িতে মান্দা থানা-পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।

​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, কাঞ্চন গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. আরমান আলী (৩১) এবং মীরপুর গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে মোঃ আইজুল ইসলাম (৪২)।

​পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে রাত ১০টা ৩০ মিনিটে আরমান আলীর বাড়িতে প্রথম দফায় অভিযান চালিয়ে ৭০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধারসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাত ১০টা ৫৫ মিনিটে আরমানের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা (বাটসহ দৈর্ঘ্য ৬৯ সেমি) ও একটি চাইনিজ কুড়াল (এসএস পাইপের বাটসহ দৈর্ঘ্য ৩০ সেমি) জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা মাদক ব্যবসার পাশাপাশি এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। আটককৃত উভয়ের নামেই পূর্বে ৪ থেকে ৫টি করে মাদক মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে আরও ২-৩ জন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

​মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড এবং মাদক কারবারের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতে আমাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি।

মাহামুদুল হাসান রনি মাদারীপুর প্রতিনিধি,
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি।

 

আন্তর্জাতিক ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর ছোট ভাইর প্রাইভেট কারে অগ্নিসংযোগ।

টেকেরহাটে পীরের বাড়িতে গ্যারেজে রাখা প্রাইভেটকারে অগ্নিসংযোগ, ব্যাপক ক্ষয়ক্ষতি

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে গ্যারেজে রাখা একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় , ৬ সেপ্টম্বর ২০২৬, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টেকেরহাটের পীর সাহেব মরহুম দেলোয়ার হোসেন আনসারীর বাড়ির গ্যারেজে থাকা তার ছোট ছেলে আসাদ আনসারীর প্রাইভেটকারে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।

আসাদ আনসারী,আন্তর্জাতিক ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর ছোট ভাই।

আগুনে গাড়িটির বিভিন্ন অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারা এবং কী কারণে গাড়িটিতে অগ্নিসংযোগ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাতোয়ারা বেগমকে সভাপতি এবং সোনিয়া বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর মহিলা দলের সভাপতি হামিদা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল আজিজ মুসল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, নতুন কমিটির মাধ্যমে ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানো এবং দলীয় কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনির্বাচিত সভাপতি মাতোয়ারা বেগম ও সাধারণ সম্পাদক সোনিয়া বেগম দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, আগামী দিনে ওয়ার্ড পর্যায়ে মহিলা দলের কার্যক্রম আরও শক্তিশালী ও সক্রিয়ভাবে পরিচালনা করা হবে।

মান্দায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২ রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি। কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম কালীগঞ্জে পরিবার পরিকল্পনা সেবায় সংকট, প্রশ্নের মুখে সরবরাহ ব্যবস্থা পতিত ১০০ বিঘা জমিতে মাছ চাষ, বছরে লাভ ৫০ লাখ টাকা