খুঁজুন
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৪ বৈশাখ, ১৪৩৩

কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে সিটিজি নিউজের প্রধান সম্পাদক ও সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলি মানিকের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ থেকে :
প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ
সুনামগঞ্জে সিটিজি নিউজের প্রধান সম্পাদক ও সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলি মানিকের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি : সিটিজি নিউজের প্রধান সম্পাদক ও সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলি মানিকের জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়ে।

বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের পৌরবিপণীস্থ কার্যালয়ে জন্মদিনের আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সভাপতিত্বে ও সিটিজি ক্রাইম টিভির জেলা প্রতিনিধি মোঃ মোশাহিদ আহমদের সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন,দৈনিক সুনামগঞ্জ সময় পত্রিকার সম্পাদক প্রকাশক ও জিটিভির প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার,অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুক্তখবরের প্রতিনিধি একে মিলন আহমদ,সংগঠনের সাধারন সম্পাদক ও মাই টিভির প্রতিনিধি মোঃ আবু হানিফ,দৈনিক সুনামগঞ্জ খবরের স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমান স্বপন,বিজয় টিভির প্রতিনিধি মোঃ আলাউর রহমান,বিশিষ্ঠ ব্যবসায়ী এ,ম এ মুহিত প্রমুখ।

বক্তারা বলেন,সিটিজি নিউজের প্রধান সমম্পাদক ও সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলি মানিকের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি দেশব্যাপী সমাজে অন্যায়,দূর্নীতি,অনিয়মের সংবাদ প্রচার করে দর্শকপ্রিয় হয়ে উঠেছে। আজকে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের জন্মদিনে উপস্থিত সকল সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা তার দীর্ঘায়ূ কামনার পাশাপাশি তিনি সুনামগঞ্জের অপার সম্ভাবনাময় জেলার সংবাদ গুরুত্ব দিয়ে প্রচার করে এই হাওরের জেলার আপামোর জনগনের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করে।

হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও সার বিতরণ

জনী শেখ, ​হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও সার বিতরণ

 

দিনাজপুরের হাকিমপুরে খরিপ-১ মৌসুমে মুগডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কার্যালয়ে ২০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

​উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, হাকিমপুর  কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আজাদ।

​হাকিমপুর  কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি মুগডাল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। মূলত মাটির উর্বরতা রক্ষা ও আমিষের চাহিদা পূরণে কৃষকদের উদ্বুদ্ধ করতেই সরকারের এই উদ্যোগ।

তরুণ সমাজ বাঁচাতে মাদারীপুরে মাদকবিরোধী ঐক্য; অপরাধীদের ঠাঁই নেই শিরখাড়ায়।

মো: মাহামুদুল হাসান মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
তরুণ সমাজ বাঁচাতে মাদারীপুরে মাদকবিরোধী ঐক্য; অপরাধীদের ঠাঁই নেই শিরখাড়ায়।

 

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরখাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের সদস্য বেল্লাল মুন্সী, বিএনপি নেতা সেলিম আকন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলেম বেপারী, আইয়ুব আলী সিকদার, রহিম বেপারী, মাসুদ বেপারী, জাকির সিকদার, কালাম ফরাজী, হাবু শেখ, জাফর ফকির, তুহিন হাওলাদার ও সুবাহান বেপারীসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন রায়েরকান্দি যুব উন্নয়ন সংঘের সহ-সভাপতি মিজানুর মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মুন্সী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেল শিকদার, নির্বাহী সদস্য পলাশ শিকদার, জুয়েল মোল্লা ও সুমন খালাসী। যুবদল নেতা রাজিব ফরাজীসহ স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শিরখাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় এলাকার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
সভায় বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের আস্তানা চিহ্নিত করে তা ভেঙে দিতে হবে এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও চুরি-ডাকাতির মতো অপরাধের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে এসব অপরাধীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলে প্রশাসনের সহায়তায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, মাদক, চুরি ও বালুদস্যু নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
সভায় সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে এলাকাভিত্তিক মাদকবিরোধী কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

মান্দায় ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
মান্দায় ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা
নওগাঁর মান্দা উপজেলায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) মান্দা প্রেসক্লাব প্রাঙ্গণে বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ওয়েভ ফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে।
লোকমোর্চা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কোঅর্ডিনেটর আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা কোঅর্ডিনেটর ময়না রানী এবং ওয়েভ ফাউন্ডেশনের মান্দা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহাদত হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মাস্টার দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক বাদেশ আলী, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, সাবেক নারী ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম এবং প্রসাদপুর বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় লোকমোর্চার চলমান কার্যক্রম পর্যালোচনা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও সার বিতরণ তরুণ সমাজ বাঁচাতে মাদারীপুরে মাদকবিরোধী ঐক্য; অপরাধীদের ঠাঁই নেই শিরখাড়ায়। মান্দায় ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা নালিতাবাড়ীতে বন্যহাতির ভয়ে আধাপাকা ধান কাটছে কৃষক ইটভাটার কালো ধোঁয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এক নীরব ঘাতক