৫০ হাজার টাকা জরিমানা
মোবাইল কোর্টের মাধ্যমে কালীগঞ্জে ৫০ হাজার টাকা জরিমানা
০মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ অবৈধ ভাবে কৃষি জমি হতে টপসয়েল কেটে ইট ভাটায় বিক্রির অপরাধে কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় এক ভূমির মালিককে মোবাইল কোর্ট ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারী) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি গ্রামে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।
অভিযানে ছৈলাদি এলাকার মৃত শামসুদ্দিন খানের পূত্র আলী হোসেন খান বাদলকে (৩৫) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
01553354284
কালীগঞ্জ, গাজীপুর
০১/০১/২৫ইং



আপনার মতামত লিখুন