খুঁজুন
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র, ১৪৩৩

পারিবারিক বন্ধন ও ক্রেস্ট প্রদান

শান্তিগঞ্জের মনবেগ গ্রামের মরহুম ছিফত উল্ল্যাহ ও সাফাত উল্ল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক বন্ধন ও ক্রেস্ট প্রদান

সুনামগঞ্জ থেকে :
প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ
শান্তিগঞ্জের মনবেগ গ্রামের মরহুম ছিফত উল্ল্যাহ ও সাফাত উল্ল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক বন্ধন ও ক্রেস্ট প্রদান

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মনবেগ গ্রামের মঠে মরহুম ছিফত উল্ল্যাহ ও সাফাত উল্ল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক বন্ধন,প্রীতিভোজ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মনবেগ গ্রামের মাঠে পারিবারিক বন্ধন,প্রীতিভোজ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রহিম বক্স এর সভাপতিত্বে ও আবুল কাশেমের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে সভায় সংযুক্ত হয়েছিলেন লন্ডন প্রবাসী সংগঠনের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন,সংগঠনের সহ সাধারন সম্পাদক মোঃ আব্দুল বারিক প্রমুখ। এছাড়াও ভিডিও করফারেন্সে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি লন্ডন প্রবাসী আব্দুর রাজ্জাক,সাংগঠনিক সম্পাদক গ্রীস প্রবাসী সৈয়দুর রহমান,ইটালী প্রবাসী সামছুদ্দিনসহ আরো অনেকেই। অনুষ্ঠান শেষে সেবামূলক কাজের জন্য ১০জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিরা।

বক্তারা বলেন,একজন মানুষ তার জীবদ্দশায় মানব জাতির কল্যাণে কাজ করে যাওয়ার মন মানসিকতা তৈরী করতে হবে। মরহুম ছিফত উল্ল্যাহ ও সাফাত উল্ল্যাহ ফাউন্ডেশনের কার্যক্রম ও আর্থিক সহযোগিতায় প্রবাসীদের অর্থ দিয়ে এলাকার অসহায়,হতদরিদ্র মানুষজনের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

পরে সবার সর্ব সম্মতিকমে মনবেগ গ্রমের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রহিম বক্সকে সভাপতি,আব্দুর রাজ্জাককে সিনিয়র সহ সবাপতি,আব্দুর হান্নানকে সহ সভাপতি,সুলতান মিয়াকে সহ সভাপতি,আজির উদ্দিনকে সহ সভাপতি,লন্ডন প্রবাসী মোঃ মাহবুবুর রহমানকে সাধারন সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ঠ দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে মোঃ আব্দুল বারিককে সহ সাধারন সম্পাদক,ইটালী প্রবাসী মোঃ সৈয়দুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, আইনু উদ্দিনকে সহ সাংগঠনিক সম্পাদক ,মিলন মিয়াকে কোষাধ্যক্ষ করে কমিটি ঘোষনা করা হয়।

এছাড়াও কমিটির কার্যকরী সদস্যরা হলেন মনবেগ গ্রামের লন্ডন প্রবাসী নুর উদ্দিন,গ্রীস প্রবাসী গিয়াস উদ্দিন,ইতালি প্রবাসী সামসু মিয়া, লন্ডন প্রবাসী জসিম বক্স,ফ্রান্স প্রবাসী মোহাম্মদ লিটন মিয়া, ফ্রান্স প্রবাসী বশির আহমদ, পর্তূগাল প্রবাসী মোঃ আবু তাহের, ফ্রান্স প্রবাসী মোঃ দুলাল মিয়া,ফ্রান্স প্রবাসী তুরন মিয়া, জার্মান প্রবাসী লাল মিয়া,পর্তগাল প্রবাসী সাইফুল ইসলাম,সৌদি প্রবাসী আল আমিন,দুবাই প্রবাসী হেলাল মিয়া,মোঃ বশির উদ্দিন,বাবুল মিয়া,আমির উদ্দিন,বুলবুল মিয়া ও মোঃ আবুল কাশেস প্রমুখ।

মান্দায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
মান্দায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

নওগাঁর মান্দায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো রামদাসহ দেশীয় অস্ত্র এবং ৭০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চিহ্নিত দুই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামে আসামি আরমান আলীর বসতবাড়িতে মান্দা থানা-পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।

​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, কাঞ্চন গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. আরমান আলী (৩১) এবং মীরপুর গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে মোঃ আইজুল ইসলাম (৪২)।

​পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে রাত ১০টা ৩০ মিনিটে আরমান আলীর বাড়িতে প্রথম দফায় অভিযান চালিয়ে ৭০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধারসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাত ১০টা ৫৫ মিনিটে আরমানের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা (বাটসহ দৈর্ঘ্য ৬৯ সেমি) ও একটি চাইনিজ কুড়াল (এসএস পাইপের বাটসহ দৈর্ঘ্য ৩০ সেমি) জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা মাদক ব্যবসার পাশাপাশি এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। আটককৃত উভয়ের নামেই পূর্বে ৪ থেকে ৫টি করে মাদক মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে আরও ২-৩ জন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

​মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড এবং মাদক কারবারের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতে আমাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি।

মাহামুদুল হাসান রনি মাদারীপুর প্রতিনিধি,
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি।

 

আন্তর্জাতিক ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর ছোট ভাইর প্রাইভেট কারে অগ্নিসংযোগ।

টেকেরহাটে পীরের বাড়িতে গ্যারেজে রাখা প্রাইভেটকারে অগ্নিসংযোগ, ব্যাপক ক্ষয়ক্ষতি

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে গ্যারেজে রাখা একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় , ৬ সেপ্টম্বর ২০২৬, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টেকেরহাটের পীর সাহেব মরহুম দেলোয়ার হোসেন আনসারীর বাড়ির গ্যারেজে থাকা তার ছোট ছেলে আসাদ আনসারীর প্রাইভেটকারে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।

আসাদ আনসারী,আন্তর্জাতিক ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর ছোট ভাই।

আগুনে গাড়িটির বিভিন্ন অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারা এবং কী কারণে গাড়িটিতে অগ্নিসংযোগ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাতোয়ারা বেগমকে সভাপতি এবং সোনিয়া বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর মহিলা দলের সভাপতি হামিদা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল আজিজ মুসল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, নতুন কমিটির মাধ্যমে ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানো এবং দলীয় কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনির্বাচিত সভাপতি মাতোয়ারা বেগম ও সাধারণ সম্পাদক সোনিয়া বেগম দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, আগামী দিনে ওয়ার্ড পর্যায়ে মহিলা দলের কার্যক্রম আরও শক্তিশালী ও সক্রিয়ভাবে পরিচালনা করা হবে।

মান্দায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২ রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি। কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম কালীগঞ্জে পরিবার পরিকল্পনা সেবায় সংকট, প্রশ্নের মুখে সরবরাহ ব্যবস্থা পতিত ১০০ বিঘা জমিতে মাছ চাষ, বছরে লাভ ৫০ লাখ টাকা