খুঁজুন
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ, ১৪৩৩

ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত

ছাতকে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত

ছাতক থেকে :
প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৩ অপরাহ্ণ
ছাতকে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে প্রত্যাশা ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় ব্রাক জেলা সমন্বয়ক এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান, ইউপি চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাকির আমিন, খুরমা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদ আহমদ খলিল,ব্রাকের উপজেলা কো-অর্ডিনেটর নজরুল ইসলাম । এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, চরমহল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইউপি সদস্য অজিত কুমার দাস, সহ-সভাপতি ফজল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসের উপ- প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের উপ- সহকারী প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার সৈয়দ জিয়াউর রহমান, ব্রাকের প্রোগ্রাম অর্গানাইজার সাজেদা বেগম, এসএসকেএস ম্যানেজার স্বপ্না বেগম, তৃষা দে, এনামুল ইসলাম প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত পুনরেকত্রী করণ বিষয়ে ব্রাক যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবি দার। দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে প্রেরন করলে ও দেশের বিদেশ ফেরত নারী পুরুষ দের প্রশিক্ষনের মাধ্যমে কাজে লাগাতে সহায়তা করলে দেশের বেকারত্ব দুর হবে।

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় পরিষদ সভাকক্ষে মাদারগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা মোস্তাফিজুর রহমান বাবুল। সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায়, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, গুনারীতলা ইউপি প্রশাসক রাসেল দিও, কড়ইচড়া ইউপি প্রশাসক কৃষিবিদ হাবিবুর রহমান, চরপাকেরদহ প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ কাজী ও ইউপি সচিববৃন্দ ।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শান্তিপূর্ণ ও নিরাপদ মাদারগঞ্জ গড়ে তুলতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর ২০২৬–২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সাংবাদিক এম এ সালাম রুবেল সহকারী সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

বিএমএসএস দীর্ঘদিন ধরে দেশের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার, পেশাগত উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসারে কাজ করে আসছে। নতুন কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেলের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন সহকর্মীরা।

দায়িত্ব পাওয়ার পর এম এ সালাম রুবেল সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো. ছগির আহমেদ এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “তৃণমূল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।”

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. ছগির আহমেদ নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

এদিকে এম এ সালাম রুবেলের এ মনোনয়নে সাংবাদিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

Oplus_131072

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) পুলিশ লাইনস্ ড্রিল শেড-এ গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনস্ হতে আগত ইনচার্জগণসহ অন্যান্য পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। কল্যাণ সভায় জুন-২০২৬ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভার শেষ পর্যায়ে বদলিজনিত বিদায়ী অতিথি অফিসার ইনচার্জ, (গোপালগঞ্জ সদর থানা) পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আনিসুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

একই দিন পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় জুন-২০২৬ মাসে রুজুকৃত মামলাসহ তদন্তাধীন মামলাসমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর (চাউল) বিতরণ ও ইউনিয়ন পরিদর্শন এমপি সুলতান মাহমুদ বাবুর উদ্যোগে চরপুটিমারীর অবহেলিত সড়কে উন্নয়নের ছোঁয়া