খুঁজুন
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র, ১৪৩৩

অত্যাচারী বাচ্চু সিকদারের জন্তনায় অতিষ্ঠ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রামবাসী অভিযোগ দায়ের

সুনামগঞ্জ প্রতিনিধি: 
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৩:৩৪ অপরাহ্ণ
অত্যাচারী বাচ্চু সিকদারের জন্তনায় অতিষ্ঠ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রামবাসী অভিযোগ দায়ের

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চিহ্নিত চোরাকারবারী, ভূমি খেকো, জুলুমবাজ বাচ্চু সিকদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিন গ্রাম বাসি শতাধিক মানুষেরা লিখিতভাবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার দিন ব্যাপী প্রায় তিন গ্রামের শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গরা সম্মিলিতভাবে জেলার সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসে গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায় সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ভৌরব হাঁটি গ্রামের বাসিন্দা বাচ্চু সিকদারের জুলুম অত্যাচার থেকে মুক্তি পেতে এবং বাচ্চু সিকদারের সকল অপকর্মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে অভিযোগ দায়ের করা হয়। গ্রাম বাসীর পক্ষে এই অভিযোগ দায়ের করেন ইউনিয়নের কামারভিটা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মোঃ আনোয়ার এবং একই গ্রামের বাসিন্দা মৃত মোঃ জামাল মিয়ার পুত্র মোঃ সবুজ মিয়া। এসময় প্রায় শতাধিক মানুষেরা উপস্থিত ছিলেন। জানা যায় পার্শ্ববর্তী ভৈরব হাটি গ্রামের বাচ্চু সিকাদর, পিতা: মঞ্জুর আলী সিকদার, একজন আওয়ামীলীগ নেতা। সে বিগত ৪/৫ বছর আগে ঐ এলাকায় প্রশাসনের নীতিমালা উপেক্ষা করে একটি নিজম্বপার্ক স্থাপন করে যা বাচ্চু নগর পার্ক নামে পরিচিতি পেয়েছে সুনামগঞ্জ সদর উপজেলায়। পার্ক স্থাপনের পর লক্ষ করে দেখা যায় দর্শনার্থীদের বিনোদনের জায়গার নামে সে ঐ পার্কে অসামাজিক কার্যকলাপ সহ ভারতীয় চুরাই ব্যবসা, মাদক জাতীয় পন্য আদান প্রদানের একটি কেন্দ্রস্থল বানিয়ে রেখেছে। এছাড়াও সে ঐ পার্কে জুর পূর্বক ভাবে অন্যের রের্কডীয় ভূমি এবং অনেকের দখলিয় জমি ক্ষমতাবলে অন্যায় ভাবে দখল করে উক্ত পার্কে সীমানা বৃদ্ধি করে রেখেছে। তিন গ্রামের কৃষকের সুনালী ফসল ধানের ক্ষেত পার্কের উত্তর পার্শে¦ রয়েছে যা প্রতি বছর গ্রামের কৃষক ঐ ফসল ঘরে তুলেন পার্কের উপর অবস্থীত তিন গ্রামের মানুষের যাতায়াতের রাস্তা দিয়ে। পূর্ব পুরুষ হইতে ব্যবহৃত চলা চলের ঐ রাস্তার উপর দিয়ে ছোট ঠেলা ঘাড়ি ও টলি গাড়ি ব্যবহার করে ফসল ঘরে তুলে আসছেন গ্রামবাসী। বর্তমানে ঐ রাস্তার উপর দিয়ে চলাচল করে কৃষকের ফসলী জমি রূপন করতে বা ফসল ঘরে আনতে মারাত্বক ভাবে বাধার সম্মুখিন হচ্ছেন তিন গ্রামের মানুষেররা বাচ্চু সিকাদরের জুলুম অত্যাচারের কারনে। শুধু তাই নয় পার্ক স্থাপনের পর থেকেই স্বাধীন ভাবে চলাচল এবং ফসল রূপনসহ গবাদি পশু মাঠে আনা নেওয়া করতে পারছি না গ্রামবাসী। বাচ্চু সিকদার কর্তৃক রাস্তা বন্ধ করার কারনে। এ বিষয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে জিজ্ঞেস করিলে সে সাফ জানিয়ে দেয় পার্কের উত্তর পার্শে অবস্থিত কোন ফসল আনতে রাস্তা দিবে না। অথচ ঐ রাস্তাটি তিন গ্রাম (কামার ভিটা, কান্দাপাড়া, গুদিগাঁও) মানুষের চলা চলের একমাত্র অবলম্বন। উল্লেখ্য যে, ঐ পার্কে প্রতিদিন সন্ধার পরে চলে মাদক, জোয়া এবং বখাটেদের আড্ডার আসর যা সমাজের এক ক্ষতির কারন হয়ে দাড়িয়েছে। দিন দিন ধ্বংশের দিকে ঠেলে দিচ্ছে যুব সমাজকে। বিশেষ করে পার্কে গুরতে আসা দর্শনার্থীরাও পরেন বাচ্চু বাহিনীর ছিনতাইয়ের কবলে।
তার অত্যাচারে যেমন অতিষ্ঠ এলাকাবাসী তেমনি দর্শনার্থীরাও পরেন ছিনতাইয়ের কবলে। বাচ্চু সিকদারের এসব কর্ম কান্ডের ফলে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনি কামার ভিটা গ্রামের যুব সমাজ জুয়া, মদ, মাদক সেবন করে চলে যাচ্ছে ধ্বংশের পথে। এসব বিষয়ে যেই প্রতিবাদ করে তাকেই পরতে হয় বাচ্চু বাহীনির সন্ত্রাসী হামলার মুখে। তার বিরোদ্ধে অনেক বার বিগত দিনের এমপি এড. পীর মিসবাহ, আলহাজ্ব মতিউর রহমানসহ অনেকের কাছে মৌখিক ভাবে গন্যমান্য ব্যাক্তিবর্গ দ্বারা যানানো হয়। কিন্তু সে দলীয় ক্ষমাতার বলে বার বার মানুষের উপর জুলুম অত্যাচার করেই চলেছে। তার বিরুদ্ধে কেউ কোন অভিযোগ দায়ের করিলে তাকে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয় বলে ও জানান অভিযোগকারীরা । বর্তমানে অন্তবর্তী কালীন সরকার ক্ষতায় আসার পর ও থামেনি বাচ্চু সিকাদরের অপকর্ম ও জুলুম অত্যাচার। বাচ্চু সিকদারের জুলুম অত্যাচার থেকে গ্রাম বাসীর মুক্তিপেতে এবং তার ব্যাক্তিগত পরিবেশ দুষনকারী পার্কের বিরুদ্ধে নিতিমালা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহনসহ গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি দখল মুক্ত করে ভারতীয় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, ছিনতাই কারীদের গডফাদার, বাচ্চু সিকাদারের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য এই অভিযোগ দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত গতিতে বাচ্চু সিকদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই দাবি তাদের।

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫২ পূর্বাহ্ণ
মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

‘খেলাধুলায় বাড়ে মনোবল, মাদক ছেড়ে মাঠে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বড়পই জাগরণী ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে বড়পই জাগরণী ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
উত্তেজনাপূর্ণ এ খেলায় শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। প্রথমার্ধে জোকাহাট ফুটবল একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন আরিফুল ইসলাম। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে বড়পই জাগরণী ক্লাব একাধিক আক্রমণ করলেও সফল হয়নি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জোকাহাট ফুটবল একাদশ।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে উপজেলার আটটি ক্লাব অংশ নেয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন জোকাহাট ফুটবল একাদশকে ট্রফির পাশাপাশি ৩০ হাজার টাকার চেক এবং রানার্সআপ বড়পই জাগরণী ক্লাবকে ট্রফিসহ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক এবং বড়পই জাগরণী ক্লাবের ডিএম আব্দুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পুরো আয়োজনকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিপুলসংখ্যক দর্শক ফাইনাল খেলা উপভোগ করেন। বক্তারা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ
সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

নওগাঁর সাপাহারে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাপাহার উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কালী মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় কালী মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহ-সভাপতি মিজানুর রহমান শাহ্ চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাপাহার উপজেলা শাখার আহ্বায়ক দীলিপ সাহা, সদস্য সচিব মিলন কুমার পাল, কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি অধীর চৌধুরীসহ সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় ভক্তরা পরস্পরের সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন বয়সী নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেন। পুরো শোভাযাত্রাজুড়ে ভক্তদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ।

রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত

 

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ছালাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক মো. রেয়াজুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগে স্থানীয়দের বিক্ষোভ ও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অবরুদ্ধ করার ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে সহকারী শিক্ষক মো. রেয়াজুল ইসলাম যৌন হয়রানিমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে ছাত্রীর অভিভাবক বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগমকে জানান। অভিযোগ পাওয়ার পরও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই জেরে ২ সেপ্টেম্বর স্থানীয়রা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও ঘটনাস্থলে গেলে তাকেও অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ জনতা।

স্থানীয় বাসিন্দা রনি বলেন, শিশুর নিরাপত্তা নিশ্চিত করা শিক্ষা বিভাগের অন্যতম দায়িত্ব। কোনো শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করলে তা মেনে নেওয়া যায় না।

লিমন বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে অভিভাবকের মতো। তাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি ধামাচাপা না দিয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

স্থানীয় মাহাতাব বলেন, আগেও একই ধরনের অভিযোগ থেকে থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত। শুধু এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি করে দিলে সমস্যার সমাধান হয় না।

অভিযোগের বিষয়টি গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ জেলা প্রাথমিক শিক্ষা অফিস, রংপুরকে জানান। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে অভিযোগের বিষয়ে তদন্ত করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস, রংপুরের ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের অফিস আদেশে বলা হয়েছে, ছালাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেয়াজুল ইসলামের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ‘ইধফ ঃড়ঁপয’ করার অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্টদের অবরুদ্ধ করে রাখেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী মো. রেয়াজুল ইসলামকে ২ সেপ্টেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. রেয়াজুল ইসলামের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

প্রধান শিক্ষক মাহমুদা বেগম বলেন, বিষয়টি নিয়ে আমি আজ বসতে চেয়েছিলাম। কিন্তু অভিযুক্ত শিক্ষক ছুটি নিয়ে চলে গেছেন। পরে স্থানীয়রা আমাদের অবরুদ্ধ করে রাখেন এবং গালিগালাজ করেন।

গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ বলেন, বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থলে গেলে আমাদেরও অবরুদ্ধ করে রাখা হয়। পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। অভিযোগের বিষয়ে তদন্তের পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় টমটম চালকের মৃত্যু