খুঁজুন
শনিবার, ৬ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

নওগাঁয় পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নিতে স্বাক্ষর জাল, দুদকে অভিযোগ

নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১০:০৩ অপরাহ্ণ
নওগাঁয় পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নিতে স্বাক্ষর জাল, দুদকে অভিযোগ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নিতে স্বাক্ষর জাল করে নামজারি করার অভিযোগ উঠেছে। নওগাঁ মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের কিউরেটর ভগ্নিপতি ডাক্তার আবু জার গাফ্ফার এবং তৎকালিন সদর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) শওকত মেহেদী সেতুর জোগসাজসে নামজারিটি করা হয়। ঘটনায় ভুক্তভোগী জুমাতুল এম ইসলাম সৌরভ জালিয়াতি কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানিয়ে গত ২ অক্টোবর দূর্নীতি দমন কমিশন(দুদক) এ লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী নওগাঁ শহরের কাজীর মোড়ের বাসীন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়- জুমাতুল এম ইসলাম সৌরভ এর বাবা আমিনুল ইসলাম কবিরাজ গত ২০২১ সালের ১৪ জুলাই মারা যান। মারা যাওয়ার আগে ছেলে সৌরভকে নালিশী তপশীল বর্নিত সম্পত্তি ও মার্কেট দখল দিয়ে রক্ষনাবেক্ষণ করার দায়িত্ব প্রদান করেন। কিন্তু কৌশলে ভগ্নীপতি ডাঃ আবু জার গাফফার(৪৬) তার শ্যালক সৌরভের স্বাক্ষর জাল ও তার ছবি ব্যবহার করে তহশীল অফিসে মোট ৩০০ শতাংশ জমির জন্য চারটি নামজারী আবেদন করেন। এছাড়া নামজারী আবেদনে যে মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে সেটাও সৌরভের না। সৌরভ বিষয়টি জানার পর নামজারী স্থগিত এবং নতুন করে নামজারি না দেয়ার এজন্য সহকারি কমিশনার(ভূমি) কে আবেদন করেন। ফলে নামজারি আবেদনটি বাতিল হয়। কিন্তু ১৫ দিন পর পুনরাই ওই সম্পত্তির মধ্যে তাকে ছাড়াই ৩৭ শতাংশ জমির জন্য দুইটি নামজারি আবেদন করা হয়।

এরপর মোটা অংকের অর্থের বিনিময়ে আইনবর্হিভূত ভাবে একতরফা শুনানি শেষে নামজারি মুঞ্জুর করেন তৎকালীন সহকারি কমিশনার(ভূমি) শওকত মেহেদী সেতু। ঘটনার পর সহকারি কমিশনার(ভূমি) এর বিরুদ্ধে রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ করলে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় তাকে অন্যত্র বদলী করা হয়। পরবর্তীতে উপরোক্ত বিষয়ে প্রেক্ষিতে ডাঃ আবু জার গাফফারকে ১নং আসামী করে স্বাক্ষর জাল করার কারণে নওগাঁ ১ নং আমলী আদালতে মামলা দায়ের করেন সৌরভ।

ভুক্তভোগী জুমাতুল এম ইসলাম সৌরভ বলেন- বিশেষ সূত্রে বিষয়টি জানার পর নামজারী আবেদন স্থগিত এবং নতুন করে নামজারি করতে না পারে এজন্য সহকারি কমিশনার(ভূমি) নওগাঁ সদরে আবেদন করা হয়। এতে আবেদনটি বাতিল হয়। কিন্তু আমাকে ছাড়াই ১৫ দিন পর নতুন করে আবারও তারা দুইটি আবেদন করে ৩৭ শতাংশ জমি নামজারি করে নেয়। যা মোটা অংকের টাকার বিনিময়ে আইনবর্হিভূত ভাবে করা হয়েছে।

তিনি অভিযোগ করেন বলেন- আবু জার গাফ্ফার একজন ডাক্তার হলেও মুখোশধারী ভূমিদস্যু। তিনি আমার স্বাক্ষর জাল ও ছবি ব্যবহার করে ভূয়া কাগজপত্র তৈরী করে পৈত্তিক সম্পত্তি অবৈধ ভাবে দখলের চেষ্টা করছেন। ইতোপূর্বে তিনি আমাকে হত্যার চেষ্টাও করেছেন। এই কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানাচ্ছি।

সাবেক নওগাঁ সদর ও বর্তমান সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার সহকারি কমিশনার(ভূমি) শওকত মেহেদী সেতু বলেন- আইনগত প্রক্রিয়ায় শুনানি নিয়ে সবকিছু মেনেই কাজ করা হয়েছে। জুমাতুল এম ইসলাম সৌরভ যদি বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেছেন। যে নামজারি হয়েছে সেখানে তিনি কোন পক্ষভুক্তই না। তারপরও অভিযোগের প্রেক্ষিতে তাকে ডেকে শুনানি নেয়া হয়েছে। অর্থের বিনিময়ে কাজ করার অভিযোগটি সত্য নয়।
এ ব্যাপারে অভিযুক্ত ডাঃ আবু জার গাফফার বলেন- অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে শ্যালক জুমাতুল এম ইসলাম সৌরভ বাদী হয়ে আমিসহ স্ত্রী নুরে ই-আফসানা জেরির বিরুদ্ধে আদালতে মামলা করেছিল। যা পরবর্তীতে আদালতে খারিজ হয়ে যায়। খারিজের বিরুদ্ধে পুণরায় শুনানি হয়েছে। আগামী ৮ অক্টোবর চুড়ান্ত রায় হবে।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন(দুদক) নওগাঁর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নওসাদ আলী বলেন-এটি আমাদের একটি তফশীলভুক্ত অভিযোগ। আমরা ঢাকা অফিসে পাঠানোর পর অনুমোদন হয়ে আসলে তদন্ত শুরু করা হবে।

কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার

 

বিশ্বকাপকে সামনে রেখে কুড়িগ্রাম জেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে সূর্য তরুণ ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে এ ম্যাচের আয়োজন করা হয়।

খেলায় আর্জেন্টিনা সমর্থকদের ২-০ গোলে পরাজিত করে ব্রাজিল সমর্থকরা জয়লাভ করে। ম্যাচের প্রথমার্ধে রাজু আহমেদের করা একমাত্র গোলে এগিয়ে যায় ব্রাজিল সমর্থকরা। প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা দল।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলামের দুর্দান্ত শটে আরও একটি গোল হলে ব্যবধান দাঁড়ায় ২-০। নির্ধারিত সময়ের খেলায় আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই জয় নিশ্চিত করে ব্রাজিল সমর্থকরা।

খেলাটি উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫শতাধিক দর্শক মাঠে ভিড় জমান। খেলায় প্রতিটি আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রিয় দলের জার্সি পরে অনেক সমর্থক মাঠে উপস্থিত হয়ে নিজ নিজ দলের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

খেলা দেখতে আসা কয়েকজন দর্শক জানান, “বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করে। এই ধরনের আয়োজন আমাদের জন্য বাড়তি আনন্দের সুযোগ তৈরি করে।”

অন্যদিকে ব্রাজিল সমর্থক এক দর্শক বলেন, “আজকের জয়ে আমরা অনেক খুশি। এভাবে আমরা এবার বিশ্বকাপেও জয়লাভ করবো।

আর্জেন্টিনা সমর্থকরা পরাজিত হলেও তারা খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, “হার-জিত থাকবেই, তবে খেলাটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আয়োজকরা জানান, বিশ্বকাপকে ঘিরে দেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থক। খেলাধুলার মাধ্যমে আনন্দ ও সম্প্রীতি ছড়িয়ে দিতে এমন আয়োজন করা হয়েছে।

ইসলামপুরের চরগোয়ালিনীতে চেয়ারম্যান পদে লড়বেন রুবেল ইসলাম, গড়তে চান আধুনিক ইউনিয়ন

মোঃহোসন শাহ্‌ ফকির ইসলামপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
ইসলামপুরের চরগোয়ালিনীতে চেয়ারম্যান পদে লড়বেন রুবেল ইসলাম, গড়তে চান আধুনিক ইউনিয়ন

 

জামালপুরের ইসলামপুর উপজেলার ১২ নম্বর চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মোঃ রুবেল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তার প্রার্থিতার ঘোষণা দেন।

মোঃ রুবেল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং ১২ নম্বর চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, মরহুম শাহ আলী মোল্লার সুযোগ্য পুত্র। তিনি বলেন, তার পিতা দীর্ঘ ১৮ বছর জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ধারণ করে সততা, নিষ্ঠা ও জনসেবার মনোভাব নিয়ে রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। পিতার সেই আদর্শ ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় থেকেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রার্থিতা ঘোষণাকালে রুবেল ইসলাম বলেন, “আমাদের প্রিয় নেতা ও ইসলামপুরের অভিভাবক আলহাজ সুলতান মাহমুদ বাবু মহোদয়ের দিকনির্দেশনায় আমি ১২ নম্বর চরগোয়ালিনী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, ইসলামপুর উপজেলায় যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে, নির্বাচিত হলে সেই উন্নয়নের সুফল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পৌঁছে দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রুবেল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভের জন্য চরগোয়ালিনী ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এলাকার জনগণ তাকে তাদের মূল্যবান ভোট দিয়ে সেবার সুযোগ প্রদান করবেন।

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক

 

ঠাকুরগাঁওয়ে ডলার কেনাবেচার নামে প্রতারণার অভিযোগে পাচঁ সদস্যের একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ।

শুক্রবার (৫ জুন) দুপুরে  নবগঠিত ভূল্লী উপজেলায় ৫নং শুখানপুকুরী ইউনিয়নের বাং রোড সুইসগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার কৃতরা হলেন,হলেন মানিক হোসেন (৪৩), হাবিবুর রহমান ওরফে হবি (৪৫), আশরাফুল ইসলাম (৪৭), মনোয়ার হোসেন (৪০) এবং মোখলেছ (৪৮)। তাদের মধ্যে হাবিবুর রহমান ৫ নং শুখানপুকুরী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বলে জানা গেছে।

ভুল্লি থানা পুলিশ সূত্রে জানা যায়, বিদেশি ডলার বিক্রয়ের নামে প্রতারণার উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান নিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী হিসেবে রয়েছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট শাখার অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার জুবায়েত জাহিদ (৪৪), একই শাখার পিয়ন আজাহার আলী (৫৪), এবং গোলাম মোস্তফা (৫৫)। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাসিন্দা।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি ডলার, সাতটি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার ৫০০ টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত ও নথিপত্র যাচাই করে চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার ইসলামপুরের চরগোয়ালিনীতে চেয়ারম্যান পদে লড়বেন রুবেল ইসলাম, গড়তে চান আধুনিক ইউনিয়ন ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক রাজারহাটে মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি করে রাখে সন্তান ঈদে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারগুলোর মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা প্রদান