সেনবাগে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজে শিক্ষা মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

অনলাইন নিউজ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৫ ৮:১৯ এএম
সেনবাগে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজে শিক্ষা মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

মো: ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন) নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজে সৈয়দ হারুন ফাউন্ডেশন এর উদ্যোগে “শিক্ষা বৃত্তি- ২০২৫” প্রদান আজ রবিবার প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওলানা নুরুল হুদার সভাপতিত্বে ও স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক বকুল আলম মুন্না এবং সৈয়দ হারুন ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব কাউছার আহম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ,লায়ন্স ক্লাব অব সেনবাগ সেন্ট্রালের সভাপতি ও সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা ছাত্র প্রতিনিধি দলের সমন্বয়ক ও এনসিপি যুুব শক্তির কেন্দ্রীয় নেতা মো: কামরুজ্জামান এছাড়াও আরো উপস্থিত ছিলেন,স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর আলম, শিক্ষক মোস্তাক উজ্জামান,মাওলানা আলী হোসেন,কামরুন নাহার,মিজানুর রহমান,খাজা মাঈন উদ্দিন, সেনবাগ সরকারি কলেজের ছাত্র নেতা ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের সভাপতি মাহমুদুল হাসান রাকিব,সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য সচিব ইমরান হোসেন, ছাত্র সমন্বয়ক মেহরাব হোসেন, সৈয়দ হারুন ফাউন্ডেশনের সাবেক সভাপতি জাবের হোসেন,সেনবাগ সরকারি কলেজের ছাত্র নেতা মো:শাহজালাল সাজু সহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ২১ জন কৃতি শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট প্রধান করেন সৈয়দ হারুন ফাউন্ডেশন। অতিথিবৃন্দ ছাত্র ছাত্রীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও উপদেশ প্রদান করেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...