খুঁজুন
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২ বৈশাখ, ১৪৩৩

ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা

কালীগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা

গাজীপুর থেকে :
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১০:২৬ অপরাহ্ণ
কালীগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা :  পবিত্র রমজান মাসে ব্যবসায় অধিক মুনাফা করা ও মূল্য তালিকা না থাকায় পাঁচ ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ মার্চ) বিকেলে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার জাঙ্গালিয়া
ইউনিয়নের আওড়াখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় পাঁচ মামলায় পাঁচ জনকে দশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দেওপাড়া এলাকার অজিত চন্দ্র পালের পূত্র দীপু চন্দ্র পাল, কাওলিতা এলাকার মমিন উদ্দিনের পূত্র মোঃ হাশেম, নুরুল আমিন ভূইয়ার পূত্র নজরুল ইসলাম, নরুন এলাকার মোসলেহ উদ্দিনের পূত্র মোঃ হালিম ও আজমতপুর এলাকার মোসলেমের পূত্র মোঃ আতিকুর রহমানকে দুই হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, আনসার ও পুলিশ সদস্যবৃন্দ।

কালীগঞ্জ,গাজীপুর
০৫/০৩/২৫ ইং

হিলি স্থলন্দর পরির্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ

জনী শেখ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ২:০১ অপরাহ্ণ
হিলি স্থলন্দর পরির্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ

 

 

বন্দরের ব্যবসা-বাণিজ্য আরও ত্বরান্বিত করতে হিলি স্থলবন্দরে পরির্শন করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শনিবার (২৫এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তিনি হিলি স্থলবরে পৌঁছান। এ সময় কাস্টমস ও পানামা পোর্ট কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে মন্ত্রী বন্দরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং বন্দরের অভ্যন্তরে ব্যবসায়ী, কাস্টমস ও পানামা পোর্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন এবং ব্যবসায়ীরে বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন।

এময়  উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা   নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা,উপজেলা বিএনপির সভাপতি ফেরৗেস রহমান, সাধারণ সম্পাক শাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাক রেজা আহম্মে বিপুল, পৌর বিএনপির সাধারণ সম্পাক নাজমুল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় ব্যবসায়ীরে মুখে বিভিন্ন সমস্যার কথা শুনে মন্ত্রী হিলি স্থলন্দরের একটি ব্যবসা বান্ধব বন্দর  হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন। তিনি বলেন, বন্দর কার্যক্রম আরও গতিশীল করতে সরকার প্রয়োজনীয় পক্ষেপ গ্রহণ করবে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে

 

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে বন্ধ হয়ে যাওয়ার পুনরায় ৪৮ ঘন্টা পর উৎপাদনে ফিরেছে।

কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট পুনরায় শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১০টার থেকে ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে, বিকাল ৪ টা থেকে ফায়ারিং কাজ চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কতৃপক্ষ।

তিনি জানান, কেন্দ্রের প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণে গত বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত কাজ শেষে শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে বয়লারে ফায়ারিং শুরু করা হয় এবং রাত ১০টার দিকে পুনরায় উৎপাদনে ফেরা সম্ভব হবে।

তাপবিদ্যুৎ কেন্দ্রে সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। দ্বিতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে।

কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, প্রথম ইউনিটে কয়লার সাথে পাথর আসার কারনে গত ২২ এপ্রিল রাত ১০টা বন্ধ হয়ে যায়। ফলে কেন্দ্রের প্রথম ইউনিট পুনরায় উৎপাদনে আসায় পার্বতীপুর উপজেলাসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন কিংবা লোডশেডিংয়ের সম্ভাবনা অনেকাংশে কমে আসবে।

বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি, প্রাণের সঞ্চার কালীগঞ্জের গ্রামীণ অর্থনীতিতে

মুঃ সোহরাব আলী সরকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি, প্রাণের সঞ্চার কালীগঞ্জের গ্রামীণ অর্থনীতিতে

 

গাজীপুরের কালীগঞ্জে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। বর্তমানে কাঁচা ও আধাপাকা ধানের শীষ দুলছে বাতাসে। বোর মৌসুমের শুরুতে কৃষকরা ধানের চারা রোপণ করায় কালীগঞ্জে এবার বাম্পার ফলন হয়েছে। ক্ষেত জুড়ে দুলছে আধা-পাকা সোনালী ধানের শীষ। সারা বছরের জমাটবাঁধা দুঃখ কষ্ট পেরিয়ে এখন ফসল ঘরে তোলার পালা। তাই কৃষকের মুখে হাসি ফুটে ওঠেছে। বাম্পার ফলনে পাকা সোনালি ধান গোলায় তোলার স্বপ্নে বিভোর কৃষকরা। বৈশাখের শুরুতেই ধান কাটার মৌসুম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর এঅঞ্চলে, ব্রিধান-৮৯, ব্রিধান-৯২, ব্রিধান-১০০, ব্রিধান-১০১, ব্রিধান-১০২, ব্রিধান-১০৫, ব্রিধান-১০৮, (ঝখ৮ঐ), লালতীর-৪ জাতের ধান চাষ করা হয়েছে। ব্রিধান-২৮ এর পরিবর্তে স্বল্প জীবনকালের ব্রিধান-৮৮, ব্রিধান-৯৬ চাষ করা হয়েছে। বোর উফশী জাতের জন্য ৮৪০ জন কৃষককে প্রণোদনা হিসেবে জন প্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার এবং বোর হাইব্রীড ২ কেজি করে বীজ দেয়া হয়েছে। উপজেলায় হাইব্রিড জাতের ২৮৭৫ হেক্টর ও উফশী জাত ৬৯৩৫ হেক্টর জমিতে বোর ধানের আবাদ করা হয়েছে।

উপজেলার সাতটি ইউনিয়ন এবং একটি পৌরসভা জোড়ে রয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। যা এখন নতুন ধানের গন্ধে মাতোয়ারা। তুমলিয়া ইউনিয়নের কৃষি জমি পানি উন্নয়ন বোর্ডের আওতায় থাকায় এই এলাকায় পর্যায়ক্রমে বছরে তিনবার চাষাবাদ হয়ে থাকে। বন্যার পানি উঠায় অন্যান্য এলাকার জমি এক ফসলি হিসেবে পরিচিত। বৈশাখ মাসে ধান গোলায় উঠাতে পারলেই কৃষক পরিবারের আনন্দ।
পৌরসভার বড়নগর এলাকার কৃষক মো. রোমেল বলেন, ডাঙ্গির বিলে ধান এখন আধাপাকা হয়ে আসছে। মৌসুমের শুরুতে এবার আবহাওয়া অনুকুলে থাকায় নেই কোন উৎকণ্ঠা। সাড়ে তিন বিঘা জমিতে ব্রাক-২ জাতের ধানের আবাদ করেছি। বিঘা প্রতি প্রায় ২২ মন ফলন হয়েছে। ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় আগে থেকেই ধান কাটার প্রস্তুতি রয়েছে।
তুমলিয়া ইউনিয়নের টিওরী গ্রামের কৃষক মো. আলী হোসেন খোকন বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভিতরে ধানের চারা রোপন একটু দেরীতে হওয়ায় ধান কাটতেও কিছুটা দেরী হবে। ধানের শীষে মাত্র কেবল সোনালি রঙ ধরেছে। আগামী সপ্তাহে পুরোদমে ধান কাটা শুরু হবে। শস্য কর্তনের মাধ্যমে ব্রিধান-৯৬ প্রতি বিঘাতে প্রায় ২৫ মণ ফলন পাওয়া যাবে। বোরো ধান এলাকার খাদ্য চাহিদা মিটিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসলিন মেহেদী প্রতিবেদককে বলেন, এবার উপজেলায় ৯৮১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৯৮০৫ হেক্টর। আবহাওয়া অনুকুলে থাকায় এবছর বোর ধানের ফলন ভাল হয়েছে এবং ফলন নিয়ে কৃষকরা খুশি। আগাম জাতের ধানগুলো কৃষকরা কর্তন শুরু করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা শাখা সব সময়ই কৃষকদের প্রযুক্তি দিয়ে সহযোগীতা করে থাকে ও বালাইনাশক বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে। প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা (চালে) হাইব্রিড ৫.২ মেট্রিক টন এবং উফশী জাত ৪.১ মেট্রিক টন ধরা হয়েছে। শস্য কর্তনের মাধ্যমে ব্রিধান-৯৬ প্রতি বিঘাতে প্রায় ২৫ মণ ফলন পাওয়া যাচ্ছে। ফসলের ব্লাস্টার আক্রমন থেকে সুরক্ষা করতে কৃষকদের প্রয়োজনীয় কিটনাশক ও পরামর্শ দেয়া হয়েছে।

হিলি স্থলন্দর পরির্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি, প্রাণের সঞ্চার কালীগঞ্জের গ্রামীণ অর্থনীতিতে নওগাঁর মান্দায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন প্রচণ্ড গরমে হাঁসফাঁস হিলি, লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত