বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউসিসিএ লিঃ এর সভাপতি নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন
বড়াইগ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউসিসিএ লিঃ এর সভাপতি নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন
মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি : নাটোরে বড়াইগ্রামে ইউসিসিএ লিঃ এর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন আলি।
এছাড়া অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, কমিটির সহ-সভাপতি পদে হাসানুজ্জামান, সদস্য পদে ইসমাইল হোসেন ফকির, আব্দুল হান্নান, আব্দুল আওয়াল মন্ডল ও আকতার হোসেন।
উল্লেখ্য নির্বাচনী তফশীল অনুযায়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান গতকাল বুধবার উপজেলায় পল্লী উন্নয়ন অডিটোরিয়ামে এ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানে তিনি জানান, গত ২ জানুয়ারী তারিখে এ নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়। তফশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৩ জানুয়ারী ও নির্বাচনের দিন ধার্য ছিল ৫ ফেব্রুয়ারী এবং এই নির্বাচিত কমিটির মেয়াদ হবে ৩ বছর।
৫ই ফেব্রুয়ারি বুধবার ২০২৫
মোবাইল -০১৭১৩-৭২৪৮৪৫



আপনার মতামত লিখুন