খুঁজুন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

সম্পীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের সাথে পুলিশ প্রশাসনের মত বিনিময়

সুনামগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের সাথে পুলিশ প্রশাসনের মত বিনিময়

সুনামগঞ্জ থেকে :
প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ
সুনামগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের সাথে পুলিশ প্রশাসনের মত বিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সমন্বয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, দারুল উলুম মদনীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাছির,খেলাফত মসলিসের মাওলানা আজিজুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান ফেদাউর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতা দীপক ঘোষ, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক রওনক আহমদ, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজা ,সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক’, ডি আইও ১ আজিজুর রহমান প্রমুখ।

পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেছেন,সুনামগঞ্জ জেলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নির্দশন। এই জেলায় হিন্দু.মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন জাতিগোষ্ঠির সম্প্রদায়ের লোকজন একসাথে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন। এই সম্পর্ক বজায় রাখতে কোন তৃতীয় পক্ষের উস্কানীতে পা না দিতে সকল ধর্মীয় নেতা,ছাত্র নেতৃবৃন্দদেও প্রতি আহবান জানান।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে করুণ সুর।

শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এরআগে, বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন।

এ সময় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানান বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারেও একইসময়ে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।

প্রসঙ্গত, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ণ
১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

দেশবাসিকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা শহীদ বুদ্ধিজীববীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগান উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ