মধুপুরে ১ দফা দাবীতে নার্সদের কর্মবিরতি পালন

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে ১ দফা দাবীতে নার্সদের কর্মবিরতি পালিত হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে ৩দিন ব্যাপী কর্ম বিরতি কর্মসূচীর ২য় দিনে মঙ্গলবার কর্ম বিরতি পালন করা হয়েছে। ১ দফা দাবিতে কর্মসূচীর ১ম দিনে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি চলাকালীন সময় উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন এর কার্যালয়ে একটি স্মারকলীপি ও উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর একটি স্বারকলীপি প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ, ২য় দিনে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি চলাকালীন সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সমাবেশে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ও নার্সিং ইনস্টিটিউটের সকল সিনিয়র নার্সরা।
সম্পর্কিত খবর
খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন
ঠাকুরগাঁও সুগারমিল কর্মকর্তা কর্মচারিদের মানববন্ধন অনুষ্ঠিত
বিএনপি নেতাকে হত্যা: ১১ বছর পর সাবেক মন্ত্রী নূরের বিরুদ্ধে…
রাশিয়ার ভেতরে হামলার অনুমতি দিতে ফের পশ্চিমাদের আহ্বান জেলেনস্কির
তিতাসের পরিচালনা পর্ষদ থেকে নাম প্রত্যাহার করলেন সাংবাদিক মতিউর রহমান
আরও পড়ুন