যুক্তরাষ্ট্র ও তুরস্ক সফর শেষে শ্রীমঙ্গলে হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা
শ্রীমঙ্গল প্রতিনিধি: যুক্তরাষ্ট্র ও তুরস্ক সফর শেষে নিজ এলাকা শ্রীমঙ্গলে আগমন উপলক্ষে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও শ্রীমঙ্গল-কমলগঞ্জের কৃতী সন্তান আলহাজ্ব হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীমঙ্গল উপজেলার সর্বস্তরের নাগরিকদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা হাজী মুজিবুর রহমান চৌধুরীর সফর ও এলাকার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন এবং তাঁর সফলতা কামনা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।
নাগরিক সংবর্ধনায় হাজী মুজিবুর রহমান চৌধুরী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে উপজেলা বিএমপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান আলহাজ্ব হাজী মুজিবুর রহমান চৌধুরীর(হাজী মুজিব) এমপিকে।



আপনার মতামত লিখুন