দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন,পুনরায় দাফন
Oplus_131072
মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে দাফনের ১২ ঘন্টা পর মৃতদেহ উত্তোলন করা হয়েছে। শনিবার রাত ৮ টায় মেয়ের কথামত মায়ের মৃতদেহ কবর থেকে উত্তোলন করে ছেলেরা।
দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন করে।
মুহুর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং চাঞ্চল্যকর ঘটনায় পরিণত হয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে মেয়ে আয়শা’র সন্দেহ এবং জিনে তাকে বলছে তোর মা তো জীবিত আছে কবর থেকে তুলে নিয়ে আয়। আবেগপ্রবণ হয়ে তার মাকে কবর থেকে তুলে তারা। তাদের সন্দেহ দুর করতে প্রথমে পল্লী চিকিৎসক, মাহমুদপুর বাজারে চিকিৎসক এবং মেলান্দহ বাজারে মাতৃছায়া হসপিটালের ডাঃ না পাওয়ায় জামালপুরে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরিক্ষা রিপোর্ট অনুযায়ী কর্তব্যরত চিকিৎসক হালিমাকে মৃত ঘোষণা করে। পরে পরিবারের লোকজন এম্বোলেন্স যোগে বাড়ীতে নিয়ে এসে রাত দুইটায় দাফন সম্পন্ন করে।
উল্লেখ্য যে, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার রাতে মারা যায় চর মাহমুদপুর এলাকার মৃত সোহরাব আকন্দের স্ত্রী হালিমা খাতুন। শনিবার সকাল ৮ টায় পারিবারিক কবরস্থানে দাফন শেষে রাত ৮ টায় জীবিত সন্দেহে মৃতদেহ উত্তোলন করে পরিবারের সদস্যরা।
মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, মৃত নারীর ওই মেয়েকে ‘জিনে ধরেছে’ এবং ‘জিনের কথায়’ তিনি এমন দাবি করেন বলে এলাকায় প্রচার রয়েছে। পুরো বিষয়টি গুজব। কবরে জীবিত থাকার কোনো সত্যতা নেই। তবে এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে।



আপনার মতামত লিখুন