খুঁজুন
রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১৮ শ্রাবণ, ১৪৩৩

হাজী জাহিদ পলাশ
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ

পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতা গুলিবৃদ্ধসহ আহত ১০

নরসিংদী প্রতিনিধি: জাহিদ, নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি ও হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল নেতা মাসুম মিয়া গুলিবৃদ্ধ হয়।

এ ছাড়া গুরুত্বর আহত হয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন। । গতকাল রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনাহাটা ফকির বাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ডাঙ্গা ইউনিয়নের ফকির বাড়ি এলাকার আওলাদ, মহসিন, সানি ও সবুজ মিয়ার সাথে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের সাথে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল।

গতকাল রাতে ফকির বাড়ি এলাকায় একটি মুদি দোকানে অবস্থান করছিল মাসুম, মামুন ও জয়নালসহ আরও কয়েকজন।
পরে পূর্ব শত্রুতার জেরে আওলাদ, মহসিন, সানি ও সবুজ মিয়া দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে।
এতে পেটে গুলিবৃদ্ধ হয়ে আহত হয় ছাত্রদল নেতা মাসুম।
এসময় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি কুপে গুরুত্বর আহত হয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন।

পরে আহতদের আত্মচিৎকারে আশে পাশের মানুষ ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এরপর গুরুত্বর অবস্থায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।

জানতে চাইলে পলাশ থানার ভারপ্রাপ্ত (ওসি) শাহেদ আল-মামুন জানান, আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছেও বলে জানান ওসি।
#

ইসলামপুরে ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা সহায়তা পেলেন গ্রাহক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
ইসলামপুরে ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা সহায়তা পেলেন গ্রাহক

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ওয়ালটন প্লাজায় কিস্তিতে পণ্য ক্রয়কারী এক প্রয়াত গ্রাহককে দেওয়া হয়েছে কিস্তি সুরক্ষা সহায়তা। ওই গ্রাহকের নাম মোছা. শাবানা। তিনি ইসলামপুর পৌর শহরের কিসামতজাল্লা গ্রামের মো. সাহেবের মেয়ে।

গত ২৯ জুলাই বিকেলে ইসলামপুর বাজারস্থ গণি টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত ওয়ালটন প্লাজায় কিস্তি সুরক্ষা সহায়তা দেওয়া হয়। সুরক্ষা সহায়তা গ্রহণ করেন শাবানার পক্ষে তাঁর নমিনী ও সহোদর ভাই মো. আব্দুল হাই।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ডিভিশন থ্রির রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) মো. শরিফুল ইসলাম এবং ইসলামপুর শাখার ম্যানেজার মো. ফিরোজ আহমেদ। এ ছাড়া ওয়ালটন প্লাজার কর্মীরা অংশ নেন।

ওয়ালটন প্লাজা সূত্রে জানা গেছে, ওয়ালটনের গ্রাহক শাবানা গত ১৫ ফেব্রুয়ারি ইসলামপুরস্থ ওয়ালটন প্লাজা থেকে ৪৪ হাজার ১৭ টাকা মূল্যে ৪০ ইঞ্চি দৈর্ঘ্যের একটি টেলিভিশন কিস্তির চুক্তিতে ক্রয় করেন। এতে ২ হাজার টাকা মাসিক কিস্তিতে ১৮ মাসে টেলিভিশনটির মূল্য পরিশোধ করার কথা  উল্লেখ থাকে। গত ২৯ জুন শাবানা মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ২৫ হাজার ৯ শত টাকা কিস্তি পরিশোধ করেন তিনি। শাবানা মৃত্যুবরণ করায় তাঁর নমিনী সহোদর ভাই আব্দুল হাইকে ওয়ালটন প্লাজার সুরক্ষা সহায়তার নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া কিস্তির বকেয়া ১৮ হাজার ১১৭ টাকা মওকুফ করা হয়েছে।

সুরক্ষা সহায়তা গ্রহণকারী মো. আব্দুল হাই বলেন, ‘আমার বোন শাবানা মৃত্যুবরণ করায় তাঁর পক্ষে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ আমাকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছে। এ ছাড়া শাবানার বকেয়া কিস্তির টাকাও মওকুফ করা হয়েছে। মৃত্যুবরণ গ্রাহকদের সুরক্ষা সুহায়তা দেওয়ার বিষয়টি ওয়ালটন প্লাজার মানবিক উদ্যোগ। এটা নিশ্চয় প্রশংসনীয়।

ওয়ালটন প্লাজার ইসলামপুর শাখার ম্যানেজার মো. ফিরোজ আহমেদ বলেন, গ্রাহকদের জন্য কিস্তি সহায়তা সুবিধা চালু করা হয়েছে। এ সুবিধার মাধ্যমে নির্ধারিত শর্তসাপেক্ষে গ্রাহক ও তাঁর পরিবার আর্থিক ঝুঁকি থেকে সুরক্ষা পাওয়ার সুযোগ পেয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় শাবানা নামে এক গ্রাহক মৃত্যুবরণ করায় তাঁর নমিনীকে যথাযথভাবে সুরক্ষা সহায়তা দেওয়া হয়েছে।

ওয়ালটন প্লাজার ডিভিশন থ্রির আরএসএম মো. শরিফুল ইসলাম বলেন, গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কিস্তিতে টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য ক্রয়ের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হতে পারে, তবে এর শর্তাবলি প্রতিষ্ঠান নির্ধারিত নীতিমালা অনুযায়ী কার্যকর হয়ে থাকে।

কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধিঃ- কয়রায় জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে মিথ্যা অভিযোগ করে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ঘুঘরাকাটি গ্রামের মৃত আক্কাছ আলী সানার পুত্র মোঃ আহসান হবিব সানা। রবিবার (২ আগষ্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ২৮ জুলাই কয়েকটি পত্রিকায় কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টায় জিডি, ধারালো দা দিয়ে হত্যার হুমকি আতংকে ভুক্তভোগী পরিবার, শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি আদৌও সত্য নয়। এটি সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এ ব্যাপারে আমাদের প্রতিপক্ষ মইনুল হক তরফদার কয়রা থানায় একটি মিথ্যা জিডি করে হয়রানী করছে। যা তদন্ত করলে সকল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রকৃত ঘটনাটি হলো যে, বাগালী মৌজায় ৪৫ খতিয়ানে এসএ অনুয়ায়ি ২৭৩ দাগে ৩৮ শতক জমি আমরা হকদার। ঐ জমি আমরা দির্ঘদিন ধান চাষাবাদ করে দখলে রয়েছি। ঐ জমি নিয়ে আমাদের প্রতিপক্ষ মইনুল হক তরফদার গংরা কয়রা উপজেলা বিজ্ঞ নির্বাহী আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তদন্তপুর্বক এসএ ২৭৬ দাগে ১৯৭ খতিয়ান বর্তমান ৬৮১ দাগে তাদের জমি রয়েছে বলে বিজ্ঞ আদালত রায় প্রদান করেন। সেটি প্রতিপক্ষরা না মেনে বিআরএস রেকর্ডিয় সুত্রে আমাদের জমি দখল করার ষড়যন্ত্র করছে। এতে আমরা বাঁধা দিলে তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ করে হয়রানী করে আসছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের রায় অনুযায়ী সেই দাগ খতিয়ানে তারা জমি দখল করলে আমাদের কোন আপত্তি নেই। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রকৃত ঘটনাটি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। কযরা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে জোরপূর্বক কোন ব্যাক্তি জমি দখল করতে গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন,পুনরায় দাফন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন,পুনরায় দাফন

Oplus_131072

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে দাফনের ১২ ঘন্টা পর মৃতদেহ উত্তোলন করা হয়েছে। শনিবার রাত ৮ টায় মেয়ের কথামত মায়ের মৃতদেহ কবর থেকে উত্তোলন করে ছেলেরা।
দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন করে।
মুহুর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং চাঞ্চল্যকর ঘটনায় পরিণত হয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে মেয়ে আয়শা’র সন্দেহ এবং জিনে তাকে বলছে তোর মা তো জীবিত আছে কবর থেকে তুলে নিয়ে আয়। আবেগপ্রবণ হয়ে তার মাকে কবর থেকে তুলে তারা। তাদের সন্দেহ দুর করতে প্রথমে পল্লী চিকিৎসক, মাহমুদপুর বাজারে চিকিৎসক এবং মেলান্দহ বাজারে মাতৃছায়া হসপিটালের ডাঃ না পাওয়ায় জামালপুরে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরিক্ষা রিপোর্ট অনুযায়ী কর্তব্যরত চিকিৎসক হালিমাকে মৃত ঘোষণা করে। পরে পরিবারের লোকজন এম্বোলেন্স যোগে বাড়ীতে নিয়ে এসে রাত দুইটায় দাফন সম্পন্ন করে।
উল্লেখ্য যে, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার রাতে মারা যায় চর মাহমুদপুর এলাকার মৃত সোহরাব আকন্দের স্ত্রী হালিমা খাতুন। শনিবার সকাল ৮ টায় পারিবারিক কবরস্থানে দাফন শেষে রাত ৮ টায় জীবিত সন্দেহে মৃতদেহ উত্তোলন করে পরিবারের সদস্যরা।
মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, মৃত নারীর ওই মেয়েকে ‘জিনে ধরেছে’ এবং ‘জিনের কথায়’ তিনি এমন দাবি করেন বলে এলাকায় প্রচার রয়েছে। পুরো বিষয়টি গুজব। কবরে জীবিত থাকার কোনো সত্যতা নেই। তবে এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে।

ইসলামপুরে ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা সহায়তা পেলেন গ্রাহক কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন দাফনের ১২ ঘন্টা পর জীবিত সন্দেহে কবর থেকে মৃতদেহ উত্তোলন,পুনরায় দাফন পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতা গুলিবৃদ্ধসহ আহত ১০