ইসলামপুরে ফুফুর বাড়ীতে ফ্যান লাগাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ভাতিজা নাজমুল ফকির
জামালপুরের ইসলামপুরে ফুফুর বাড়ীতে ফ্যান লাগাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মাদারগঞ্জের ভাতিজা নাজমুল ফকির ।
রোববার মেলান্দহ উপজেলার বরন্ত এলাকায় ফুফুর বাড়ীতে সিলিং ফ্যান লাগাতে গিয়ে নাজমুল ফকির বাবু (২৫) নামে এক যুবকের বিদ্যুৎপিষ্টে মৃত্যু হয়। সে মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার জহুরুল ফকিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে নাজমুল ফকির উরফে বাবু ১০ বছর যাবৎ পেশাগতভাবে নির্মাণ শ্রমিকের কাজ করে আসতে ছিলেন। রোববার দুপুরে মেলান্দহ উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের বরন্ত এলাকায় ফুফুর বাড়ীতে ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয় । পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবু রায়হান তাকে মৃত ঘোষণা করেন। তার এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।



আপনার মতামত লিখুন