ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-১৯৯৮ এর পুনর্মিলনী-২০২৬
ফিরে চলো শৈশবে পুরনো স্মৃতি খুঁজি নতুন করে এ স্লোগানে জামালপুর জেলার উত্তর মাদারগঞ্জের ঐতিহ্যবাহী ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-১৯৯৮ এর পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিদ্যালয় মাঠে দিনব্যাপী জমজমাট ভাবে এসএসসি ব্যাচ-১৯৯৮ এর পুনর্মিলনী অনুষ্ঠিত। এরপর পরিচিতি পর্ব এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসএসসি ব্যাচ-১৯৯৮ এর পুনর্মিলনী-২০২৬ এর আয়োজক কমিটির আহবায়ক আবু হাসনাত সজিব এর সভাপতিত্বে ও সদস্য সচিব মনির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ নজমুল হক, প্রাক্তন বিএসসি শিক্ষক আতোয়ার রহমান আতা, প্রাক্তন বিএসসি শিক্ষক আলহাজ্ব মোঃ মাহফুজুল হক, সহকারী শিক্ষক জাকারিয়া আলম নয়া, শরিরচর্চা শিক্ষক আক্কাস আলী, প্রধান শিক্ষক আনিছুর রহমান।
এ সময় এসএসসি ব্যাচ-১৯৯৮ এর পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে উক্ত ব্যাচ এর রেজাউল করিম রেজা, কাইয়ুম মাইকেল, মোকছেদুর রহমান সেবা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন । পরে মধ্যাহৃভোজে অংশ নেন সকলেই দ্বিতীয় পর্বে রাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



আপনার মতামত লিখুন